☾ আল-কোরআন
সূরা 70 · মাক্কী

আল-মাআরিজ المعارج

Al-Ma’arij · 44 আয়াত
← তালিকায় ফিরুন
আয়াত 1
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ سَأَلَ سَآئِلٌۢ بِعَذَابٍۢ وَاقِعٍۢ
বাংলা উচ্চারণ
সা অলা সাঐলুম বিঅযা বিনওওাকি
বাংলা অর্থ
একব্যক্তি চাইল, সেই আযাব সংঘটিত হোক যা অবধারিত-
আয়াত 2
لِّلْكَٰفِرِينَ لَيْسَ لَهُۥ دَافِعٌۭ
বাংলা উচ্চারণ
লিলকাফিরীন লৈসা লাহূ দাফি
বাংলা অর্থ
কাফেরদের জন্যে, যার প্রতিরোধকারী কেউ নেই।
আয়াত 3
مِّنَ ٱللَّهِ ذِى ٱلْمَعَارِجِ
বাংলা উচ্চারণ
মিনাল লাহি যিল মাঅরিজ
বাংলা অর্থ
তা আসবে আল্লাহ তা’আলার পক্ষ থেকে, যিনি সমুন্নত মর্তবার অধিকারী।
আয়াত 4
تَعْرُجُ ٱلْمَلَٰٓئِكَةُ وَٱلرُّوحُ إِلَيْهِ فِى يَوْمٍۢ كَانَ مِقْدَارُهُۥ خَمْسِينَ أَلْفَ سَنَةٍۢ
বাংলা উচ্চারণ
তারুজুল মালাঐকাতু ওার রূহু ইলৈহি ফী য়াওমিন কানা মিকদারুহূ খামসীনা অলফা সানাহ
বাংলা অর্থ
ফেরেশতাগণ এবং রূহ আল্লাহ তা’আলার দিকে উর্ধ্বগামী হয় এমন একদিনে, যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর।
আয়াত 5
فَٱصْبِرْ صَبْرًۭا جَمِيلًا
বাংলা উচ্চারণ
ফাসবির সসাবরান জামীলা
বাংলা অর্থ
অতএব, আপনি উত্তম সবর করুন।
আয়াত 6
إِنَّهُمْ يَرَوْنَهُۥ بَعِيدًۭا
বাংলা উচ্চারণ
ইনাহুম য়ারাওনাহূ বাঈদা
বাংলা অর্থ
তারা এই আযাবকে সুদূরপরাহত মনে করে,
আয়াত 7
وَنَرَىٰهُ قَرِيبًۭا
বাংলা উচ্চারণ
ওা নারাহু কারীবা
বাংলা অর্থ
আর আমি একে আসন্ন দেখছি।
আয়াত 8
يَوْمَ تَكُونُ ٱلسَّمَآءُ كَٱلْمُهْلِ
বাংলা উচ্চারণ
য়াওমা তাকূনুস সামাঔ কালমুহল
বাংলা অর্থ
সেদিন আকাশ হবে গলিত তামার মত।
আয়াত 9
وَتَكُونُ ٱلْجِبَالُ كَٱلْعِهْنِ
বাংলা উচ্চারণ
ওা তাকূনুল জিবালু কালিহন
বাংলা অর্থ
এবং পর্বতসমূহ হবে রঙ্গীন পশমের মত,
আয়াত 10
وَلَا يَسْـَٔلُ حَمِيمٌ حَمِيمًۭا
বাংলা উচ্চারণ
ওা লা য়াসালু হামীমুন হামীমা
বাংলা অর্থ
বন্ধু বন্ধুর খবর নিবে না।
আয়াত 11
يُبَصَّرُونَهُمْ ۚ يَوَدُّ ٱلْمُجْرِمُ لَوْ يَفْتَدِى مِنْ عَذَابِ يَوْمِئِذٍۭ بِبَنِيهِ
বাংলা উচ্চারণ
য়ুবাসসারূনাহুম; য়া ওাদদুল মুজরিমু লাও য়াফতাদী মিন অযাবি য়াওমৈযিম বিবানীহ
বাংলা অর্থ
যদিও একে অপরকে দেখতে পাবে। সেদিন গোনাহগার ব্যক্তি পনস্বরূপ দিতে চাইবে তার সন্তান-সন্ততিকে,
আয়াত 12
وَصَٰحِبَتِهِۦ وَأَخِيهِ
বাংলা উচ্চারণ
ওা সাহিবাতিহী ওা অখীহ
বাংলা অর্থ
তার স্ত্রীকে, তার ভ্রাতাকে,
আয়াত 13
وَفَصِيلَتِهِ ٱلَّتِى تُـْٔوِيهِ
বাংলা উচ্চারণ
ওা ফাসীলাথিল লাতী তুওীহ
বাংলা অর্থ
তার গোষ্ঠীকে, যারা তাকে আশ্রয় দিত।
আয়াত 14
وَمَن فِى ٱلْأَرْضِ جَمِيعًۭا ثُمَّ يُنجِيهِ
বাংলা উচ্চারণ
ওা মান ফিল অরদি জামীঅন সুমমা য়ুনজীহ
বাংলা অর্থ
এবং পৃথিবীর সবকিছুকে, অতঃপর নিজেকে রক্ষা করতে চাইবে।
আয়াত 15
كَلَّآ ۖ إِنَّهَا لَظَىٰ
বাংলা উচ্চারণ
কাললা ইননাহা লাযা
বাংলা অর্থ
কখনই নয়। নিশ্চয় এটা লেলিহান অগ্নি।
আয়াত 16
نَزَّاعَةًۭ لِّلشَّوَىٰ
বাংলা উচ্চারণ
নাযযাঅতাল লিশশাওা
বাংলা অর্থ
যা চামড়া তুলে দিবে।
আয়াত 17
تَدْعُوا۟ مَنْ أَدْبَرَ وَتَوَلَّىٰ
বাংলা উচ্চারণ
তাদূ মান অদবারা ওা তাওাললা
বাংলা অর্থ
সে সেই ব্যক্তিকে ডাকবে যে সত্যের প্রতি পৃষ্ঠপ্রদর্শন করেছিল ও বিমুখ হয়েছিল।
আয়াত 18
وَجَمَعَ فَأَوْعَىٰٓ
বাংলা উচ্চারণ
ও জামা ফা অওা
বাংলা অর্থ
সম্পদ পুঞ্জীভূত করেছিল, অতঃপর আগলিয়ে রেখেছিল।
আয়াত 19
۞ إِنَّ ٱلْإِنسَٰنَ خُلِقَ هَلُوعًا
বাংলা উচ্চারণ
ইননাল ইনসানা খুলিকা হালূআ
বাংলা অর্থ
মানুষ তো সৃজিত হয়েছে ভীরুরূপে।
আয়াত 20
إِذَا مَسَّهُ ٱلشَّرُّ جَزُوعًۭا
বাংলা উচ্চারণ
ইযা মাসসাহুশ শাররু জাযূআ
বাংলা অর্থ
যখন তাকে অনিষ্ট স্পর্শ করে, তখন সে হা-হুতাশ করে।
আয়াত 21
وَإِذَا مَسَّهُ ٱلْخَيْرُ مَنُوعًا
বাংলা উচ্চারণ
ওা ইযা মাসসাহুল খৈরু মানূআ
বাংলা অর্থ
আর যখন কল্যাণপ্রাপ্ত হয়, তখন কৃপণ হয়ে যায়।
আয়াত 22
إِلَّا ٱلْمُصَلِّينَ
বাংলা উচ্চারণ
ইললাল মুসাললীন
বাংলা অর্থ
তবে তারা স্বতন্ত্র, যারা নামায আদায় কারী।
আয়াত 23
ٱلَّذِينَ هُمْ عَلَىٰ صَلَاتِهِمْ دَآئِمُونَ
বাংলা উচ্চারণ
অললাযীনা হুম অলা সালাতিহিম দাঐমূন
বাংলা অর্থ
যারা তাদের নামাযে সার্বক্ষণিক কায়েম থাকে।
আয়াত 24
وَٱلَّذِينَ فِىٓ أَمْوَٰلِهِمْ حَقٌّۭ مَّعْلُومٌۭ
বাংলা উচ্চারণ
ওাললাযীনা ফীএ অমওালিহিম হাককুম মালূম
বাংলা অর্থ
এবং যাদের ধন-সম্পদে নির্ধারিত হক আছে
আয়াত 25
لِّلسَّآئِلِ وَٱلْمَحْرُومِ
বাংলা উচ্চারণ
লিসসাঅ ইলি ওালমাহরূম
বাংলা অর্থ
যাঞ্ছাকারী ও বঞ্চিতের
আয়াত 26
وَٱلَّذِينَ يُصَدِّقُونَ بِيَوْمِ ٱلدِّينِ
বাংলা উচ্চারণ
ওাললাযীনা য়ুসাদদিকূনা বি য়াওমিদ দীন
বাংলা অর্থ
এবং যারা প্রতিফল দিবসকে সত্য বলে বিশ্বাস করে।
আয়াত 27
وَٱلَّذِينَ هُم مِّنْ عَذَابِ رَبِّهِم مُّشْفِقُونَ
বাংলা উচ্চারণ
ওাললাযীনা হুম মিন অযাবি রাববিহিম মুশফিকূন
বাংলা অর্থ
এবং যারা তাদের পালনকর্তার শাস্তির সম্পর্কে ভীত-কম্পিত।
আয়াত 28
إِنَّ عَذَابَ رَبِّهِمْ غَيْرُ مَأْمُونٍۢ
বাংলা উচ্চারণ
ইননা অযাবা রাববিহিম ঘৈরু মামূন
বাংলা অর্থ
নিশ্চয় তাদের পালনকর্তার শাস্তি থেকে নিঃশঙ্কা থাকা যায় না।
আয়াত 29
وَٱلَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَٰفِظُونَ
বাংলা উচ্চারণ
ওাললাযীনা হুম লিফুরূ জিহিম হাফিযূন
বাংলা অর্থ
এবং যারা তাদের যৌন-অঙ্গকে সংযত রাখে
আয়াত 30
إِلَّا عَلَىٰٓ أَزْوَٰجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَٰنُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ
বাংলা উচ্চারণ
ইললা অলাঅ অযওাজিহিম অও মা মালাকাত অয়মানুহুম ফৈননাহুম ঘৈরু মালূমীন
বাংলা অর্থ
কিন্তু তাদের স্ত্রী অথবা মালিকানাভূক্ত দাসীদের বেলায় তিরস্কৃত হবে না।
আয়াত 31
فَمَنِ ٱبْتَغَىٰ وَرَآءَ ذَٰلِكَ فَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْعَادُونَ
বাংলা উচ্চারণ
ফামানিব তাঘা ওারাআ যালিকা ফা উলাঐকা হুমুল আদূন
বাংলা অর্থ
অতএব, যারা এদের ছাড়া অন্যকে কামনা করে, তারাই সীমালংঘনকারী।
আয়াত 32
وَٱلَّذِينَ هُمْ لِأَمَٰنَٰتِهِمْ وَعَهْدِهِمْ رَٰعُونَ
বাংলা উচ্চারণ
ওাললাযীনা হুম লি অমা নাতিহিম ওা অহদিহিম রাঊন
বাংলা অর্থ
এবং যারা তাদের আমানত ও অঙ্গীকার রক্ষা করে
আয়াত 33
وَٱلَّذِينَ هُم بِشَهَٰدَٰتِهِمْ قَآئِمُونَ
বাংলা উচ্চারণ
ওাললাযীনা হুম বিশাহাদাতিহিম কাঐমূন
বাংলা অর্থ
এবং যারা তাদের সাক্ষ্যদানে সরল-নিষ্ঠাবান
আয়াত 34
وَٱلَّذِينَ هُمْ عَلَىٰ صَلَاتِهِمْ يُحَافِظُونَ
বাংলা উচ্চারণ
ওাললাযীনা হুম অলা সালাতিহিম য়ুহাফিযূন
বাংলা অর্থ
এবং যারা তাদের নামাযে যত্নবান,
আয়াত 35
أُو۟لَٰٓئِكَ فِى جَنَّٰتٍۢ مُّكْرَمُونَ
বাংলা উচ্চারণ
উলাঐকা ফী জাননাতিম মুকরামূন
বাংলা অর্থ
তারাই জান্নাতে সম্মানিত হবে।
আয়াত 36
فَمَالِ ٱلَّذِينَ كَفَرُوا۟ قِبَلَكَ مُهْطِعِينَ
বাংলা উচ্চারণ
ফামা লিল লাযীনা কাফারূ কিবালাকা মুহতিঈন
বাংলা অর্থ
অতএব, কাফেরদের কি হল যে, তারা আপনার দিকে উর্ধ্বশ্বাসে ছুটে আসছে।
আয়াত 37
عَنِ ٱلْيَمِينِ وَعَنِ ٱلشِّمَالِ عِزِينَ
বাংলা উচ্চারণ
অনিল য়ামীনি ওা অনিশ শিমালি ইযীন
বাংলা অর্থ
ডান ও বামদিক থেকে দলে দলে।
আয়াত 38
أَيَطْمَعُ كُلُّ ٱمْرِئٍۢ مِّنْهُمْ أَن يُدْخَلَ جَنَّةَ نَعِيمٍۢ
বাংলা উচ্চারণ
অয়াতমৌ কুললুম রীম মিনহুম অনয়য়ুদখালা জাননাতা নাঈম
বাংলা অর্থ
তাদের প্রত্যেকেই কি আশা করে যে, তাকে নেয়ামতের জান্নাতে দাখিল করা হবে?
আয়াত 39
كَلَّآ ۖ إِنَّا خَلَقْنَٰهُم مِّمَّا يَعْلَمُونَ
বাংলা উচ্চারণ
কাললাঅ ইননা খালাক নাহুম মিমমা য়ালামূন
বাংলা অর্থ
কখনই নয়, আমি তাদেরকে এমন বস্তু দ্বারা সৃষ্টি করেছি, যা তারা জানে।
আয়াত 40
فَلَآ أُقْسِمُ بِرَبِّ ٱلْمَشَٰرِقِ وَٱلْمَغَٰرِبِ إِنَّا لَقَٰدِرُونَ
বাংলা উচ্চারণ
ফালাঅ উকসিমু বি রাববিল মাশারিকি ওাল মাঘারিবি ইননা লাকাদিরূন
বাংলা অর্থ
আমি শপথ করছি উদয়াচল ও অস্তাচলসমূহের পালনকর্তার, নিশ্চয়ই আমি সক্ষম!
আয়াত 41
عَلَىٰٓ أَن نُّبَدِّلَ خَيْرًۭا مِّنْهُمْ وَمَا نَحْنُ بِمَسْبُوقِينَ
বাংলা উচ্চারণ
অলাঅ অন নুবাদদিলা খৈরাম মিনহুম ওা মা নাহনু বিমাসবূকীন
বাংলা অর্থ
তাদের পরিবর্তে উৎকৃষ্টতর মানুষ সৃষ্টি করতে এবং এটা আমার সাধ্যের অতীত নয়।
আয়াত 42
فَذَرْهُمْ يَخُوضُوا۟ وَيَلْعَبُوا۟ حَتَّىٰ يُلَٰقُوا۟ يَوْمَهُمُ ٱلَّذِى يُوعَدُونَ
বাংলা উচ্চারণ
ফাযারহুম য়াখূদূ ওা য়ালাবূ হাততা য়ুলাকূ য়াও মাহুমুল লাযী য়ূঅদূন
বাংলা অর্থ
অতএব, আপনি তাদেরকে ছেড়ে দিন, তারা বাকবিতন্ডা ও ক্রীড়া-কৌতুক করুক সেই দিবসের সম্মুখীন হওয়া পর্যন্ত, যে দিবসের ওয়াদা তাদের সাথে করা হচ্ছে।
আয়াত 43
يَوْمَ يَخْرُجُونَ مِنَ ٱلْأَجْدَاثِ سِرَاعًۭا كَأَنَّهُمْ إِلَىٰ نُصُبٍۢ يُوفِضُونَ
বাংলা উচ্চারণ
য়াওমা য়াখরুজূনা মিনাল অজদাসি সিরাঅন কা অননা হুম ইলা নুসুবিনয় য়ূফিদূন
বাংলা অর্থ
সে দিন তারা কবর থেকে দ্রুতবেগে বের হবে, যেন তারা কোন এক লক্ষ্যস্থলের দিকে ছুটে যাচ্ছে।
আয়াত 44
خَٰشِعَةً أَبْصَٰرُهُمْ تَرْهَقُهُمْ ذِلَّةٌۭ ۚ ذَٰلِكَ ٱلْيَوْمُ ٱلَّذِى كَانُوا۟ يُوعَدُونَ
বাংলা উচ্চারণ
খাশিঅতান অবসারুহুম তারহাকুহুম যিললাহ; যালিকাল য়াওমুল লাযী কানূ য়ূঅদূন
বাংলা অর্থ
তাদের দৃষ্টি থাকবে অবনমিত; তারা হবে হীনতাগ্রস্ত। এটাই সেইদিন, যার ওয়াদা তাদেরকে দেয়া হত।