আয়াত 1 بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ إِنَّآ أَرْسَلْنَا نُوحًا إِلَىٰ قَوْمِهِۦٓ أَنْ أَنذِرْ قَوْمَكَ مِن قَبْلِ أَن يَأْتِيَهُمْ عَذَابٌ أَلِيمٌۭ
বাংলা উচ্চারণ
ইননাঅ অরসালনা নূহান ইলা কাওমিহী অন অনযির কাওমাকা মিন কাবলি অনয় য়াতিয়াহুম অযাবুন অলীম
বাংলা অর্থ
আমি নূহকে প্রেরণ করেছিলাম তাঁর সম্প্রদায়ের প্রতি একথা বলেঃ তুমি তোমার সম্প্রদায়কে সতর্ক কর, তাদের প্রতি মর্মন্তদ শাস্তি আসার আগে।
আয়াত 2 قَالَ يَٰقَوْمِ إِنِّى لَكُمْ نَذِيرٌۭ مُّبِينٌ
বাংলা উচ্চারণ
কালা য়া কাওমি ইননী লাকুম নাযীরুম মুবীন
বাংলা অর্থ
সে বলল, হে আমার সম্প্রদায়! আমি তোমাদের জন্যে স্পষ্ট সতর্ককারী।
আয়াত 3 أَنِ ٱعْبُدُوا۟ ٱللَّهَ وَٱتَّقُوهُ وَأَطِيعُونِ
বাংলা উচ্চারণ
অনিউদুল লাহা ওাততা কূহু ওা অতীঊন
বাংলা অর্থ
এ বিষয়ে যে, তোমরা আল্লাহ তা’আলার এবাদত কর, তাঁকে ভয় কর এবং আমার আনুগত্য কর।
আয়াত 4 يَغْفِرْ لَكُم مِّن ذُنُوبِكُمْ وَيُؤَخِّرْكُمْ إِلَىٰٓ أَجَلٍۢ مُّسَمًّى ۚ إِنَّ أَجَلَ ٱللَّهِ إِذَا جَآءَ لَا يُؤَخَّرُ ۖ لَوْ كُنتُمْ تَعْلَمُونَ
বাংলা উচ্চারণ
য়াঘফির লাকুম মিন যুনূবিকুম ওা য়ুঅখখিরকুম ইলাঅ অজালিম মুসামমা; ইননা অজালাল লাহি ইযা জাআ লা য়ুঅখখার; লাও কুনতুম তালামূন
বাংলা অর্থ
আল্লাহ তা’আলা তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিবেন। নিশ্চয় আল্লাহ তা’আলার নির্দিষ্টকাল যখন হবে, তখন অবকাশ দেয়া হবে না, যদি তোমরা তা জানতে!
আয়াত 5 قَالَ رَبِّ إِنِّى دَعَوْتُ قَوْمِى لَيْلًۭا وَنَهَارًۭا
বাংলা উচ্চারণ
কালা রাববি ইননী দাওতু কাওমী লৈলানও ওা নাহারা
বাংলা অর্থ
সে বললঃ হে আমার পালনকর্তা! আমি আমার সম্প্রদায়কে দিবারাত্রি দাওয়াত দিয়েছি;
আয়াত 6 فَلَمْ يَزِدْهُمْ دُعَآءِىٓ إِلَّا فِرَارًۭا
বাংলা উচ্চারণ
ফালাম য়াযিদ হুম দুআঅ ঈএ ইললা ফিরারা
বাংলা অর্থ
কিন্তু আমার দাওয়াত তাদের পলায়নকেই বৃদ্ধি করেছে।
আয়াত 7 وَإِنِّى كُلَّمَا دَعَوْتُهُمْ لِتَغْفِرَ لَهُمْ جَعَلُوٓا۟ أَصَٰبِعَهُمْ فِىٓ ءَاذَانِهِمْ وَٱسْتَغْشَوْا۟ ثِيَابَهُمْ وَأَصَرُّوا۟ وَٱسْتَكْبَرُوا۟ ٱسْتِكْبَارًۭا
বাংলা উচ্চারণ
ওা ইনী কুললামা দাওতুহুম লিতাঘফিরা লাহুম জালূও অসাবিঅহুম ফী আযানিহিম ওাসতাঘশাও সিয়াবাহুম ওা অসাররূ ওাসতাকবারুস তিকবারা
বাংলা অর্থ
আমি যতবারই তাদেরকে দাওয়াত দিয়েছি, যাতে আপনি তাদেরকে ক্ষমা করেন, ততবারই তারা কানে অঙ্গুলি দিয়েছে, মুখমন্ডল বস্ত্রাবৃত করেছে, জেদ করেছে এবং খুব ঔদ্ধত্য প্রদর্শন করেছে।
আয়াত 8 ثُمَّ إِنِّى دَعَوْتُهُمْ جِهَارًۭا
বাংলা উচ্চারণ
সুমমা ইননী দাও তুহুম জিহারা
বাংলা অর্থ
অতঃপর আমি তাদেরকে প্রকাশ্যে দাওয়াত দিয়েছি,
আয়াত 9 ثُمَّ إِنِّىٓ أَعْلَنتُ لَهُمْ وَأَسْرَرْتُ لَهُمْ إِسْرَارًۭا
বাংলা উচ্চারণ
সুমমা ইননীএ অলানতু লাহুম ওা অসরারতু লাহুম ইসরারা
বাংলা অর্থ
অতঃপর আমি ঘোষণা সহকারে প্রচার করেছি এবং গোপনে চুপিসারে বলেছি।
আয়াত 10 فَقُلْتُ ٱسْتَغْفِرُوا۟ رَبَّكُمْ إِنَّهُۥ كَانَ غَفَّارًۭا
বাংলা উচ্চারণ
ফাকুলতুস তাঘফিরূ রাবাকাম ইননাহূ কানা ঘাফফারা
বাংলা অর্থ
অতঃপর বলেছিঃ তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা প্রার্থনা কর। তিনি অত্যন্ত ক্ষমাশীল।
আয়াত 11 يُرْسِلِ ٱلسَّمَآءَ عَلَيْكُم مِّدْرَارًۭا
বাংলা উচ্চারণ
য়ুরসিলিস সামাআ অলৈকুম মিদরারা
বাংলা অর্থ
তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দিবেন,
আয়াত 12 وَيُمْدِدْكُم بِأَمْوَٰلٍۢ وَبَنِينَ وَيَجْعَل لَّكُمْ جَنَّٰتٍۢ وَيَجْعَل لَّكُمْ أَنْهَٰرًۭا
বাংলা উচ্চারণ
ওা য়ুমদিদকুম বি অম ওালিনও ওা বানীনা ওা য়াজাল লাকুম জাননাতিনও ওা য়াজাল লাকুম অনহারা
বাংলা অর্থ
তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি বাড়িয়ে দিবেন, তোমাদের জন্যে উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্যে নদীনালা প্রবাহিত করবেন।
আয়াত 13 مَّا لَكُمْ لَا تَرْجُونَ لِلَّهِ وَقَارًۭا
বাংলা উচ্চারণ
মা লাকুম লা তারজূনা লিললাহি ওাকারা
বাংলা অর্থ
তোমাদের কি হল যে, তোমরা আল্লাহ তা’আলার শ্রেষ্টত্ব আশা করছ না।
আয়াত 14 وَقَدْ خَلَقَكُمْ أَطْوَارًا
বাংলা উচ্চারণ
ওা কাদ খালাকাকুম অত ওারা
বাংলা অর্থ
অথচ তিনি তোমাদেরকে বিভিন্ন রকমে সৃষ্টি করেছেন।
আয়াত 15 أَلَمْ تَرَوْا۟ كَيْفَ خَلَقَ ٱللَّهُ سَبْعَ سَمَٰوَٰتٍۢ طِبَاقًۭا
বাংলা উচ্চারণ
অলাম তারাও কৈফা খালাকাল লাহু সাবা সামাওাতিন তিবাকা
বাংলা অর্থ
তোমরা কি লক্ষ্য কর না যে, আল্লাহ কিভাবে সপ্ত আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন।
আয়াত 16 وَجَعَلَ ٱلْقَمَرَ فِيهِنَّ نُورًۭا وَجَعَلَ ٱلشَّمْسَ سِرَاجًۭا
বাংলা উচ্চারণ
ওা জালাল কামারা ফীহিননা নূরানও ওা জালাশ শামসা সিরাজা
বাংলা অর্থ
এবং সেখানে চন্দ্রকে রেখেছেন আলোরূপে এবং সূর্যকে রেখেছেন প্রদীপরূপে।
আয়াত 17 وَٱللَّهُ أَنۢبَتَكُم مِّنَ ٱلْأَرْضِ نَبَاتًۭا
বাংলা উচ্চারণ
ওাললাহু অমবাতাকুম মিনাল অরদি নাবাতা
বাংলা অর্থ
আল্লাহ তা’আলা তোমাদেরকে মৃত্তিকা থেকে উদগত করেছেন।
আয়াত 18 ثُمَّ يُعِيدُكُمْ فِيهَا وَيُخْرِجُكُمْ إِخْرَاجًۭا
বাংলা উচ্চারণ
সুমমা য়ুঈদুকুম ফীহা ওা উখরিজুকুম ইখরাজা
বাংলা অর্থ
অতঃপর তাতে ফিরিয়ে নিবেন এবং আবার পুনরুত্থিত করবেন।
আয়াত 19 وَٱللَّهُ جَعَلَ لَكُمُ ٱلْأَرْضَ بِسَاطًۭا
বাংলা উচ্চারণ
ওাললাহু জালা লাকুমুল অরদা বিসাতা
বাংলা অর্থ
আল্লাহ তা’আলা তোমাদের জন্যে ভূমিকে করেছেন বিছানা।
আয়াত 20 لِّتَسْلُكُوا۟ مِنْهَا سُبُلًۭا فِجَاجًۭا
বাংলা উচ্চারণ
লিতাসলুকূ মিনহা সুবুলান ফিজাজা
বাংলা অর্থ
যাতে তোমরা চলাফেরা কর প্রশস্ত পথে।
আয়াত 21 قَالَ نُوحٌۭ رَّبِّ إِنَّهُمْ عَصَوْنِى وَٱتَّبَعُوا۟ مَن لَّمْ يَزِدْهُ مَالُهُۥ وَوَلَدُهُۥٓ إِلَّا خَسَارًۭا
বাংলা উচ্চারণ
কালা নূহুর রোববি ইননাহুম অসাওনী ওাততাবাঊ মাল লাম য়াযিদ হু মালুহূ ওা ওালাদুহূও ইললা খাসারা
বাংলা অর্থ
নূহ বললঃ হে আমার পালনকর্তা, আমার সম্প্রদায় আমাকে অমান্য করেছে আর অনুসরণ করছে এমন লোককে, যার ধন-সম্পদ ও সন্তান-সন্ততি কেবল তার ক্ষতিই বৃদ্ধি করছে।
আয়াত 22 وَمَكَرُوا۟ مَكْرًۭا كُبَّارًۭا
বাংলা উচ্চারণ
ওা মাকারূ মাকরান কুববারা
বাংলা অর্থ
আর তারা ভয়ানক চক্রান্ত করছে।
আয়াত 23 وَقَالُوا۟ لَا تَذَرُنَّ ءَالِهَتَكُمْ وَلَا تَذَرُنَّ وَدًّۭا وَلَا سُوَاعًۭا وَلَا يَغُوثَ وَيَعُوقَ وَنَسْرًۭا
বাংলা উচ্চারণ
ওা কালূ লা তাযারুননা আলিহাতাকুম ওা লা তাযারুননা ওাদদানও ওা লা সুওাঅনও ওা লা য়াঘূসা ওা য়াঊকা ওা নাসরা
বাংলা অর্থ
তারা বলছেঃ তোমরা তোমাদের উপাস্যদেরকে ত্যাগ করো না এবং ত্যাগ করো না ওয়াদ, সূয়া, ইয়াগুছ, ইয়াউক ও নসরকে।
আয়াত 24 وَقَدْ أَضَلُّوا۟ كَثِيرًۭا ۖ وَلَا تَزِدِ ٱلظَّٰلِمِينَ إِلَّا ضَلَٰلًۭا
বাংলা উচ্চারণ
ওা কাদ অদাললূ কাসী রানও ওা লা তাযিদিয যালিমীনা ইললা দালালা
বাংলা অর্থ
অথচ তারা অনেককে পথভ্রষ্ট করেছে। অতএব আপনি জালেমদের পথভ্রষ্টতাই বাড়িয়ে দিন।
আয়াত 25 مِّمَّا خَطِيٓـَٰٔتِهِمْ أُغْرِقُوا۟ فَأُدْخِلُوا۟ نَارًۭا فَلَمْ يَجِدُوا۟ لَهُم مِّن دُونِ ٱللَّهِ أَنصَارًۭا
বাংলা উচ্চারণ
মিমমা খাতীএ আতিহিম উঘরিকূ ফা উদখিলূ নারান ফালাম য়াজিদূ লাহুম মিন দূনিল লাহি অনসারা
বাংলা অর্থ
তাদের গোনাহসমূহের দরুন তাদেরকে নিমজ্জিত করা হয়েছে, অতঃপর দাখিল করা হয়েছে জাহান্নামে। অতঃপর তারা আল্লাহ তা’আলা ব্যতীত কাউকে সাহায্যকারী পায়নি।
আয়াত 26 وَقَالَ نُوحٌۭ رَّبِّ لَا تَذَرْ عَلَى ٱلْأَرْضِ مِنَ ٱلْكَٰفِرِينَ دَيَّارًا
বাংলা উচ্চারণ
ওা কালা নূহুর রাববি লা তাযার অলাল অরদি মিনাল কাফিরীনা দৈয়ারা
বাংলা অর্থ
নূহ আরও বললঃ হে আমার পালনকর্তা, আপনি পৃথিবীতে কোন কাফের গৃহবাসীকে রেহাই দিবেন না।
আয়াত 27 إِنَّكَ إِن تَذَرْهُمْ يُضِلُّوا۟ عِبَادَكَ وَلَا يَلِدُوٓا۟ إِلَّا فَاجِرًۭا كَفَّارًۭا
বাংলা উচ্চারণ
ইননাকা ইন তাযারহুম য়ুদিল লূ ইবাদাকা ওা লা য়ালিদূও ইললা ফাজিরান কাফফারা
বাংলা অর্থ
যদি আপনি তাদেরকে রেহাই দেন, তবে তারা আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করবে এবং জন্ম দিতে থাকবে কেবল পাপাচারী, কাফের।
আয়াত 28 رَّبِّ ٱغْفِرْ لِى وَلِوَٰلِدَىَّ وَلِمَن دَخَلَ بَيْتِىَ مُؤْمِنًۭا وَلِلْمُؤْمِنِينَ وَٱلْمُؤْمِنَٰتِ وَلَا تَزِدِ ٱلظَّٰلِمِينَ إِلَّا تَبَارًۢا
বাংলা উচ্চারণ
রাববিঘ ফির লী ওা লিওা লিদৈয়া ওা লিমান দাখালা বৈতিয়া মুমিনানও ওা লিল মুমিনীনা ওাল মুমিনাতি ওা লা তাযিদিয যালিমীনা ইললা তাবারা
বাংলা অর্থ
হে আমার পালনকর্তা! আপনি আমাকে, আমার পিতা-মাতাকে, যারা মুমিন হয়ে আমার গৃহে প্রবেশ করে-তাদেরকে এবং মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে ক্ষমা করুন এবং যালেমদের কেবল ধ্বংসই বৃদ্ধি করুন।