আয়াত 1 بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ قُلْ أُوحِىَ إِلَىَّ أَنَّهُ ٱسْتَمَعَ نَفَرٌۭ مِّنَ ٱلْجِنِّ فَقَالُوٓا۟ إِنَّا سَمِعْنَا قُرْءَانًا عَجَبًۭا
বাংলা উচ্চারণ
কুল ঊহিয়া ইলৈয়া অনননা হুসতামা নাফারুম মিনাল জিনননি ফাকালূও ইননা সামিনা কুরানান অজাবা
বাংলা অর্থ
বলুনঃ আমার প্রতি ওহী নাযিল করা হয়েছে যে, জিনদের একটি দল কোরআন শ্রবণ করেছে, অতঃপর তারা বলেছেঃ আমরা বিস্ময়কর কোরআন শ্রবণ করেছি;
আয়াত 2 يَهْدِىٓ إِلَى ٱلرُّشْدِ فَـَٔامَنَّا بِهِۦ ۖ وَلَن نُّشْرِكَ بِرَبِّنَآ أَحَدًۭا
বাংলা উচ্চারণ
য়াহদীএ ইলার রুশদি ফা আমাননা বিহী ওা লান নুশরিকা বি রাববিনাঅ অহাদা
বাংলা অর্থ
যা সৎপথ প্রদর্শন করে। ফলে আমরা তাতে বিশ্বাস স্থাপন করেছি। আমরা কখনও আমাদের পালনকর্তার সাথে কাউকে শরীক করব না।
আয়াত 3 وَأَنَّهُۥ تَعَٰلَىٰ جَدُّ رَبِّنَا مَا ٱتَّخَذَ صَٰحِبَةًۭ وَلَا وَلَدًۭا
বাংলা উচ্চারণ
ওা অননাহূ তাঅলা জাদদু রাববিনা মাত তাখাযা সাহিবাতানও ওা লা ওালাদা
বাংলা অর্থ
এবং আরও বিশ্বাস করি যে, আমাদের পালনকর্তার মহান মর্যাদা সবার উর্ধ্বে। তিনি কোন পত্নী গ্রহণ করেননি এবং তাঁর কোন সন্তান নেই।
আয়াত 4 وَأَنَّهُۥ كَانَ يَقُولُ سَفِيهُنَا عَلَى ٱللَّهِ شَطَطًۭا
বাংলা উচ্চারণ
ওা অননাহূ কানা য়াকূলু সাফীহুনা অলাল লাহি শাতাতা
বাংলা অর্থ
আমাদের মধ্যে নির্বোধেরা আল্লাহ তা’আলা সম্পর্কে বাড়াবাড়ির কথাবার্তা বলত।
আয়াত 5 وَأَنَّا ظَنَنَّآ أَن لَّن تَقُولَ ٱلْإِنسُ وَٱلْجِنُّ عَلَى ٱللَّهِ كَذِبًۭا
বাংলা উচ্চারণ
ওা অননা যানাননাঅ অল লান তাকূলাল ইনসু ওাল জিননু অলাল লাহি কাযিবা
বাংলা অর্থ
অথচ আমরা মনে করতাম, মানুষ ও জিন কখনও আল্লাহ তা’আলা সম্পর্কে মিথ্যা বলতে পারে না।
আয়াত 6 وَأَنَّهُۥ كَانَ رِجَالٌۭ مِّنَ ٱلْإِنسِ يَعُوذُونَ بِرِجَالٍۢ مِّنَ ٱلْجِنِّ فَزَادُوهُمْ رَهَقًۭا
বাংলা উচ্চারণ
ওা অননাহূ কানা রিজা লুম মিনাল ইনসি য়াঊযূনা বিরিজালিম মিনাল জিননি ফাযা দূহুম রাহাকা
বাংলা অর্থ
অনেক মানুষ অনেক জিনের আশ্রয় নিত, ফলে তারা জিনদের আত্নম্ভরিতা বাড়িয়ে দিত।
আয়াত 7 وَأَنَّهُمْ ظَنُّوا۟ كَمَا ظَنَنتُمْ أَن لَّن يَبْعَثَ ٱللَّهُ أَحَدًۭا
বাংলা উচ্চারণ
ওা অননাহুম যাননূ কামা যানানতুম অল লানয় য়াবাসাল লাহু অহাদা
বাংলা অর্থ
তারা ধারণা করত, যেমন তোমরা মানবেরা ধারণা কর যে, মৃত্যুর পর আল্লাহ তা’আলা কখনও কাউকে পুনরুত্থিত করবেন না।
আয়াত 8 وَأَنَّا لَمَسْنَا ٱلسَّمَآءَ فَوَجَدْنَٰهَا مُلِئَتْ حَرَسًۭا شَدِيدًۭا وَشُهُبًۭا
বাংলা উচ্চারণ
ওা অননা লামাসনাস সা মাআ ফা ওাজাদনাহা মুলিঅত হারাসান শাদীদানও ওা শুহুবা
বাংলা অর্থ
আমরা আকাশ পর্যবেক্ষণ করছি, অতঃপর দেখতে পেয়েছি যে, কঠোর প্রহরী ও উল্কাপিন্ড দ্বারা আকাশ পরিপূর্ণ।
আয়াত 9 وَأَنَّا كُنَّا نَقْعُدُ مِنْهَا مَقَٰعِدَ لِلسَّمْعِ ۖ فَمَن يَسْتَمِعِ ٱلْءَانَ يَجِدْ لَهُۥ شِهَابًۭا رَّصَدًۭا
বাংলা উচ্চারণ
ওা অননা কুননা নাকুদু মিনহা মাকাইদা লিসসামি ফামানয় য়াসতামীল আনা য়াজিদ লাহূ শিহাবার রাসাদা
বাংলা অর্থ
আমরা আকাশের বিভিন্ন ঘাঁটিতে সংবাদ শ্রবণার্থে বসতাম। এখন কেউ সংবাদ শুনতে চাইলে সে জলন্ত উল্কাপিন্ড ওঁৎ পেতে থাকতে দেখে।
আয়াত 10 وَأَنَّا لَا نَدْرِىٓ أَشَرٌّ أُرِيدَ بِمَن فِى ٱلْأَرْضِ أَمْ أَرَادَ بِهِمْ رَبُّهُمْ رَشَدًۭا
বাংলা উচ্চারণ
ওা অননা লা নাদরীএ অশাররুন উরীদা বিমান ফিল অরদি অম অরাদা বিহিম রাববুহুম রাশাদা
বাংলা অর্থ
আমরা জানি না পৃথিবীবাসীদের অমঙ্গল সাধন করা অভীষ্ট, না তাদের পালনকর্তা তাদের মঙ্গল সাধন করার ইচ্ছা রাখেন।
আয়াত 11 وَأَنَّا مِنَّا ٱلصَّٰلِحُونَ وَمِنَّا دُونَ ذَٰلِكَ ۖ كُنَّا طَرَآئِقَ قِدَدًۭا
বাংলা উচ্চারণ
ওা অননা মিননাস সালিহূনা ওা মিননা দূনা যালিকা কুননা তারাঐলকা কিদাদা
বাংলা অর্থ
আমাদের কেউ কেউ সৎকর্মপরায়ণ এবং কেউ কেউ এরূপ নয়। আমরা ছিলাম বিভিন্ন পথে বিভক্ত।
আয়াত 12 وَأَنَّا ظَنَنَّآ أَن لَّن نُّعْجِزَ ٱللَّهَ فِى ٱلْأَرْضِ وَلَن نُّعْجِزَهُۥ هَرَبًۭا
বাংলা উচ্চারণ
ওা অননা যানাননাঅ অল লান নুজিযাল লাহা ফিল অরদি ওা লান নুজিযাহূ হারাবা
বাংলা অর্থ
আমরা বুঝতে পেরেছি যে, আমরা পৃথিবীতে আল্লাহ তা’আলাকে পরাস্ত করতে পারব না এবং পলায়ন করেও তাকে অপারক করত পরব না।
আয়াত 13 وَأَنَّا لَمَّا سَمِعْنَا ٱلْهُدَىٰٓ ءَامَنَّا بِهِۦ ۖ فَمَن يُؤْمِنۢ بِرَبِّهِۦ فَلَا يَخَافُ بَخْسًۭا وَلَا رَهَقًۭا
বাংলা উচ্চারণ
ওা অননা লামমা সামিনাল হুদাঅ আমাননা বিহী ফামানয় য়ুমিম বি রাববিহী ফালা য়াখাফু বাখসানও ওা লা রাহাকা
বাংলা অর্থ
আমরা যখন সুপথের নির্দেশ শুনলাম, তখন তাতে বিশ্বাস স্থাপন করলাম। অতএব, যে তার পালনকর্তার প্রতি বিশ্বাস করে, সে লোকসান ও জোর-জবরের আশংকা করে না।
আয়াত 14 وَأَنَّا مِنَّا ٱلْمُسْلِمُونَ وَمِنَّا ٱلْقَٰسِطُونَ ۖ فَمَنْ أَسْلَمَ فَأُو۟لَٰٓئِكَ تَحَرَّوْا۟ رَشَدًۭا
বাংলা উচ্চারণ
ওা অননা মিননাল মুসলিমূনা ওা মিননাল কাসিতূনা ফামান অসলামা ফা উলাঐকা তাহাররাও রাশাদা
বাংলা অর্থ
আমাদের কিছুসংখ্যক আজ্ঞাবহ এবং কিছুসংখ্যক অন্যায়কারী। যারা আজ্ঞাবহ হয়, তারা সৎপথ বেছে নিয়েছে।
আয়াত 15 وَأَمَّا ٱلْقَٰسِطُونَ فَكَانُوا۟ لِجَهَنَّمَ حَطَبًۭا
বাংলা উচ্চারণ
ওা অমমাল কাসিতূনা ফা কানূ লি জাহাননামা হাতাবা
বাংলা অর্থ
আর যারা অন্যায়কারী, তারা তো জাহান্নামের ইন্ধন।
আয়াত 16 وَأَلَّوِ ٱسْتَقَٰمُوا۟ عَلَى ٱلطَّرِيقَةِ لَأَسْقَيْنَٰهُم مَّآءً غَدَقًۭا
বাংলা উচ্চারণ
ওা আল্লাহ ওিস তাকামূ অলাত তারীকাতি লা অসকায়নাহুম মাঅন ঘাদাকা
বাংলা অর্থ
আর এই প্রত্যাদেশ করা হয়েছে যে, তারা যদি সত্যপথে কায়েম থাকত, তবে আমি তাদেরকে প্রচুর পানি বর্ষণে সিক্ত করতাম।
আয়াত 17 لِّنَفْتِنَهُمْ فِيهِ ۚ وَمَن يُعْرِضْ عَن ذِكْرِ رَبِّهِۦ يَسْلُكْهُ عَذَابًۭا صَعَدًۭا
বাংলা উচ্চারণ
লিনাফতিনাহুম ফীহ; ওা মানয় য়ুরিদ অন যিকরি রাববিহী য়াসলুক হু অযাবান সাদা
বাংলা অর্থ
যাতে এ ব্যাপারে তাদেরকে পরীক্ষা করি। পক্ষান্তরে যে ব্যক্তি তার পালনকর্তার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, তিনি তাকে উদীয়মান আযাবে পরিচালিত করবেন।
আয়াত 18 وَأَنَّ ٱلْمَسَٰجِدَ لِلَّهِ فَلَا تَدْعُوا۟ مَعَ ٱللَّهِ أَحَدًۭا
বাংলা উচ্চারণ
ওা অননাল মাসাজিদা লিললাহি ফালা তাদূ মাল লাহি অহাদা
বাংলা অর্থ
এবং এই ওহীও করা হয়েছে যে, মসজিদসমূহ আল্লাহ তা’আলাকে স্মরণ করার জন্য। অতএব, তোমরা আল্লাহ তা’আলার সাথে কাউকে ডেকো না।
আয়াত 19 وَأَنَّهُۥ لَمَّا قَامَ عَبْدُ ٱللَّهِ يَدْعُوهُ كَادُوا۟ يَكُونُونَ عَلَيْهِ لِبَدًۭا
বাংলা উচ্চারণ
ওা অননাহূ লামমা কামা অদুল লাহি য়াদূহু কাদূ য়াকূনূনা অলৈহি লিবাদা
বাংলা অর্থ
আর যখন আল্লাহ তা’আলার বান্দা তাঁকে ডাকার জন্যে দন্ডায়মান হল, তখন অনেক জিন তার কাছে ভিড় জমাল।
আয়াত 20 قُلْ إِنَّمَآ أَدْعُوا۟ رَبِّى وَلَآ أُشْرِكُ بِهِۦٓ أَحَدًۭا
বাংলা উচ্চারণ
কুল ইননামাঅ অদূ রাববী ওা লাঅ উশরিকু বিহীএ অহাদা
বাংলা অর্থ
বলুনঃ আমি তো আমার পালনকর্তাকেই ডাকি এবং তাঁর সাথে কাউকে শরীক করি না।
আয়াত 21 قُلْ إِنِّى لَآ أَمْلِكُ لَكُمْ ضَرًّۭا وَلَا رَشَدًۭا
বাংলা উচ্চারণ
কুল ইননী লাঅ অমলিকু লাকুম দাররানও ওা লা রাশাদা
বাংলা অর্থ
বলুনঃ আমি তোমাদের ক্ষতি সাধন করার ও সুপথে আনয়ন করার মালিক নই।
আয়াত 22 قُلْ إِنِّى لَن يُجِيرَنِى مِنَ ٱللَّهِ أَحَدٌۭ وَلَنْ أَجِدَ مِن دُونِهِۦ مُلْتَحَدًا
বাংলা উচ্চারণ
কুল ইননী লানয় য়ুজীরানী মিনাল লাহি অহাদ, ওা লান অজিদা মিন দূনিহী মুলতাহাদা
বাংলা অর্থ
বলুনঃ আল্লাহ তা’আলার কবল থেকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না এবং তিনি ব্যতীত আমি কোন আশ্রয়স্থল পাব না।
আয়াত 23 إِلَّا بَلَٰغًۭا مِّنَ ٱللَّهِ وَرِسَٰلَٰتِهِۦ ۚ وَمَن يَعْصِ ٱللَّهَ وَرَسُولَهُۥ فَإِنَّ لَهُۥ نَارَ جَهَنَّمَ خَٰلِدِينَ فِيهَآ أَبَدًا
বাংলা উচ্চারণ
ইললা বালাঘাম মিনাল লাহি ওা রিসালাতিহ; ওা মানয় য়াসিল লাহা ওা রাসূলাহূ ফা ইননা লাহূ নারা জাহাননামা খালিদীনা ফীহাঅ অবাদা
বাংলা অর্থ
কিন্তু আল্লাহ তা’আলার বাণী পৌছানো ও তাঁর পয়গাম প্রচার করাই আমার কাজ। যে আল্লাহ ও তাঁর রসূলকে অমান্য করে, তার জন্যে রয়েছে জাহান্নামের অগ্নি। তথায় তারা চিরকাল থাকবে।
আয়াত 24 حَتَّىٰٓ إِذَا رَأَوْا۟ مَا يُوعَدُونَ فَسَيَعْلَمُونَ مَنْ أَضْعَفُ نَاصِرًۭا وَأَقَلُّ عَدَدًۭا
বাংলা উচ্চারণ
হাততাঅ ইযা রা অও মা য়ূঅদূনা ফাসায়ালামূনা মান অদাফু নাসিরানও ওা অকাললু অদাদা
বাংলা অর্থ
এমনকি যখন তারা প্রতিশ্রুত শাস্তি দেখতে পাবে, তখন তারা জানতে পারবে, কার সাহায্যকারী দূর্বল এবং কার সংখ্যা কম।
আয়াত 25 قُلْ إِنْ أَدْرِىٓ أَقَرِيبٌۭ مَّا تُوعَدُونَ أَمْ يَجْعَلُ لَهُۥ رَبِّىٓ أَمَدًا
বাংলা উচ্চারণ
কুল ইন অদরীএ অ কারীবুম মা তূঅদূনা অম য়াজালু লাহূ রাববীএ অমাদা
বাংলা অর্থ
বলুনঃ আমি জানি না তোমাদের প্রতিশ্রুত বিষয় আসন্ন না আমার পালনকর্তা এর জন্যে কোন মেয়াদ স্থির করে রেখেছেন।
আয়াত 26 عَٰلِمُ ٱلْغَيْبِ فَلَا يُظْهِرُ عَلَىٰ غَيْبِهِۦٓ أَحَدًا
বাংলা উচ্চারণ
আলিমুল ঘৈবি ফালা য়ুযহিরু অলা ঘৈবিহীএ অহাদা
বাংলা অর্থ
তিনি অদৃশ্যের জ্ঞানী। পরন্ত তিনি অদৃশ্য বিষয় কারও কাছে প্রকাশ করেন না।
আয়াত 27 إِلَّا مَنِ ٱرْتَضَىٰ مِن رَّسُولٍۢ فَإِنَّهُۥ يَسْلُكُ مِنۢ بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهِۦ رَصَدًۭا
বাংলা উচ্চারণ
ইললা মানির তাদা মির রাসূলিন ফা ইননাহূ য়াসলুকু মিম বৈনি য়াদিহি ওা মিন খালফিহী রাসাদা
বাংলা অর্থ
তাঁর মনোনীত রসূল ব্যতীত। তখন তিনি তার অগ্রে ও পশ্চাতে প্রহরী নিযুক্ত করেন
আয়াত 28 لِّيَعْلَمَ أَن قَدْ أَبْلَغُوا۟ رِسَٰلَٰتِ رَبِّهِمْ وَأَحَاطَ بِمَا لَدَيْهِمْ وَأَحْصَىٰ كُلَّ شَىْءٍ عَدَدًۢا
বাংলা উচ্চারণ
লিয়ালামা অন কাদ অবলাঘূ রিসালাতি রাববিহিম ওা অহাতা বিমা লাদিহিম ওা অহসা কুললা শৈইন অদাদা
বাংলা অর্থ
যাতে আল্লাহ তা’আলা জেনে নেন যে, রসূলগণ তাঁদের পালনকর্তার পয়গাম পৌছিয়েছেন কি না। রসূলগণের কাছে যা আছে, তা তাঁর জ্ঞান-গোচর। তিনি সবকিছুর সংখ্যার হিসাব রাখেন।