☾ আল-কোরআন
সূরা 73 · মাক্কী

আল-মুযযাম্মিল المزمل

Al-Muzzammil · 20 আয়াত
← তালিকায় ফিরুন
আয়াত 1
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ يَٰٓأَيُّهَا ٱلْمُزَّمِّلُ
বাংলা উচ্চারণ
য়াও অয়য়ুহাল মুযযামমিল
বাংলা অর্থ
হে বস্ত্রাবৃত!
আয়াত 2
قُمِ ٱلَّيْلَ إِلَّا قَلِيلًۭا
বাংলা উচ্চারণ
কুমিল লৈলা ইললা কালীলা
বাংলা অর্থ
রাত্রিতে দন্ডায়মান হোন কিছু অংশ বাদ দিয়ে;
আয়াত 3
نِّصْفَهُۥٓ أَوِ ٱنقُصْ مِنْهُ قَلِيلًا
বাংলা উচ্চারণ
নিসফাহূও অওিনকুস মিনহু কালীলা
বাংলা অর্থ
অর্ধরাত্রি অথবা তদপেক্ষা কিছু কম
আয়াত 4
أَوْ زِدْ عَلَيْهِ وَرَتِّلِ ٱلْقُرْءَانَ تَرْتِيلًا
বাংলা উচ্চারণ
অও যিদ অলৈহি ওা রাততিলিল কুরানা তারতীলা
বাংলা অর্থ
অথবা তদপেক্ষা বেশী এবং কোরআন আবৃত্তি করুন সুবিন্যস্ত ভাবে ও স্পষ্টভাবে।
আয়াত 5
إِنَّا سَنُلْقِى عَلَيْكَ قَوْلًۭا ثَقِيلًا
বাংলা উচ্চারণ
ইননা সানুলকী অলিকা কাওালান সাকীলা
বাংলা অর্থ
আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি গুরুত্বপূর্ণ বাণী।
আয়াত 6
إِنَّ نَاشِئَةَ ٱلَّيْلِ هِىَ أَشَدُّ وَطْـًۭٔا وَأَقْوَمُ قِيلًا
বাংলা উচ্চারণ
ইনন নাশিঅতাল লৈলি হিয়া অশাদদদু ওাত অনও ওা অকওামু কীলা
বাংলা অর্থ
নিশ্চয় এবাদতের জন্যে রাত্রিতে উঠা প্রবৃত্তি দলনে সহায়ক এবং স্পষ্ট উচ্চারণের অনুকূল।
আয়াত 7
إِنَّ لَكَ فِى ٱلنَّهَارِ سَبْحًۭا طَوِيلًۭا
বাংলা উচ্চারণ
ইননা লাকা ফিন নাহারি সাভান তাওীলা
বাংলা অর্থ
নিশ্চয় দিবাভাগে রয়েছে আপনার দীর্ঘ কর্মব্যস্ততা।
আয়াত 8
وَٱذْكُرِ ٱسْمَ رَبِّكَ وَتَبَتَّلْ إِلَيْهِ تَبْتِيلًۭا
বাংলা উচ্চারণ
ওাযকুরিস মা রাববিকা ওা তাবাততাল ইলৈহি তাবতীলা
বাংলা অর্থ
আপনি আপনার পালনকর্তার নাম স্মরণ করুন এবং একাগ্রচিত্তে তাতে মগ্ন হোন।
আয়াত 9
رَّبُّ ٱلْمَشْرِقِ وَٱلْمَغْرِبِ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ فَٱتَّخِذْهُ وَكِيلًۭا
বাংলা উচ্চারণ
রাববুল মাশরিকি ওাল মাঘরীবি লাঅ ইলাহা ইললা হুওা ফাততাখিযহু ওাকীলা
বাংলা অর্থ
তিনি পূর্ব ও পশ্চিমের অধিকর্তা। তিনি ব্যতীত কোন উপাস্য নেই। অতএব, তাঁকেই গ্রহণ করুন কর্মবিধায়করূপে।
আয়াত 10
وَٱصْبِرْ عَلَىٰ مَا يَقُولُونَ وَٱهْجُرْهُمْ هَجْرًۭا جَمِيلًۭا
বাংলা উচ্চারণ
ওাসবির অলা মা য়াকূ লূনা ওাহজুরহুম হাজরান জামীলা
বাংলা অর্থ
কাফেররা যা বলে, তজ্জন্যে আপনি সবর করুন এবং সুন্দরভাবে তাদেরকে পরিহার করে চলুন।
আয়াত 11
وَذَرْنِى وَٱلْمُكَذِّبِينَ أُو۟لِى ٱلنَّعْمَةِ وَمَهِّلْهُمْ قَلِيلًا
বাংলা উচ্চারণ
ওা যারনী ওালমুকায যিবীনা উলিন নামাতি ওা মাহহিলহুম কালীলা
বাংলা অর্থ
বিত্ত-বৈভবের অধিকারী মিথ্যারোপকারীদেরকে আমার হাতে ছেড়ে দিন এবং তাদেরকে কিছু অবকাশ দিন।
আয়াত 12
إِنَّ لَدَيْنَآ أَنكَالًۭا وَجَحِيمًۭا
বাংলা উচ্চারণ
ইননা লাদৈনাঅ অনকালানও ওা জাহীমা
বাংলা অর্থ
নিশ্চয় আমার কাছে আছে শিকল ও অগ্নিকুন্ড।
আয়াত 13
وَطَعَامًۭا ذَا غُصَّةٍۢ وَعَذَابًا أَلِيمًۭا
বাংলা উচ্চারণ
ওা তাঅমান যা ঘুসসা তিনও ওাযাবান অলীমা
বাংলা অর্থ
গলগ্রহ হয়ে যায় এমন খাদ্য এবং যন্ত্রণাদায়ক শাস্তি।
আয়াত 14
يَوْمَ تَرْجُفُ ٱلْأَرْضُ وَٱلْجِبَالُ وَكَانَتِ ٱلْجِبَالُ كَثِيبًۭا مَّهِيلًا
বাংলা উচ্চারণ
য়াওমা তারজুফুল অরদু ওালজিবালু ওা কানাতিল জিবালু কাসীবাম মাহীলা
বাংলা অর্থ
যেদিন পৃথিবী পর্বতমালা প্রকম্পিত হবে এবং পর্বতসমূহ হয়ে যাবে বহমান বালুকাস্তুপ।
আয়াত 15
إِنَّآ أَرْسَلْنَآ إِلَيْكُمْ رَسُولًۭا شَٰهِدًا عَلَيْكُمْ كَمَآ أَرْسَلْنَآ إِلَىٰ فِرْعَوْنَ رَسُولًۭا
বাংলা উচ্চারণ
ইননা অরসালনাঅ ইলৈকুম রাসূলান শাহিদান অলিকুম কামাঅ অরসালনাঅ ইলা ফিরাওনা রাসূলনা
বাংলা অর্থ
আমি তোমাদের কাছে একজন রসূলকে তোমাদের জন্যে সাক্ষী করে প্রেরণ করেছি, যেমন প্রেরণ করেছিলাম ফেরাউনের কাছে একজন রসূল।
আয়াত 16
فَعَصَىٰ فِرْعَوْنُ ٱلرَّسُولَ فَأَخَذْنَٰهُ أَخْذًۭا وَبِيلًۭا
বাংলা উচ্চারণ
ফাসা ফিরাওনুর রাসূলা ফা অখাযনাহু অখযানও ওাবীলা
বাংলা অর্থ
অতঃপর ফেরাউন সেই রসূলকে অমান্য করল, ফলে আমি তাকে কঠিন শাস্তি দিয়েছি।
আয়াত 17
فَكَيْفَ تَتَّقُونَ إِن كَفَرْتُمْ يَوْمًۭا يَجْعَلُ ٱلْوِلْدَٰنَ شِيبًا
বাংলা উচ্চারণ
ফাকৈফা তাততাকূনা ইন কাফারতুম য়াওমানয় য়াজালুল ওিলদানা শীবা
বাংলা অর্থ
অতএব, তোমরা কিরূপে আত্নরক্ষা করবে যদি তোমরা সেদিনকে অস্বীকার কর, যেদিন বালককে করে দিব বৃদ্ধ?
আয়াত 18
ٱلسَّمَآءُ مُنفَطِرٌۢ بِهِۦ ۚ كَانَ وَعْدُهُۥ مَفْعُولًا
বাংলা উচ্চারণ
অসসামাঔ মুনফাতিরুম বিহ; কানা ওাদুহূ মাফূলা
বাংলা অর্থ
সেদিন আকাশ বিদীর্ণ হবে। তার প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়িত হবে।
আয়াত 19
إِنَّ هَٰذِهِۦ تَذْكِرَةٌۭ ۖ فَمَن شَآءَ ٱتَّخَذَ إِلَىٰ رَبِّهِۦ سَبِيلًا
বাংলা উচ্চারণ
ইননা হাযিহী তাযকিরাতুন ফা মান শাআত তাখাযা ইলা রাববিহী সাবীলা
বাংলা অর্থ
এটা উপদেশ। অতএব, যার ইচ্ছা, সে তার পালনকর্তার দিকে পথ অবলম্বন করুক।
আয়াত 20
۞ إِنَّ رَبَّكَ يَعْلَمُ أَنَّكَ تَقُومُ أَدْنَىٰ مِن ثُلُثَىِ ٱلَّيْلِ وَنِصْفَهُۥ وَثُلُثَهُۥ وَطَآئِفَةٌۭ مِّنَ ٱلَّذِينَ مَعَكَ ۚ وَٱللَّهُ يُقَدِّرُ ٱلَّيْلَ وَٱلنَّهَارَ ۚ عَلِمَ أَن لَّن تُحْصُوهُ فَتَابَ عَلَيْكُمْ ۖ فَٱقْرَءُوا۟ مَا تَيَسَّرَ مِنَ ٱلْقُرْءَانِ ۚ عَلِمَ أَن سَيَكُونُ مِنكُم مَّرْضَىٰ ۙ وَءَاخَرُونَ يَضْرِبُونَ فِى ٱلْأَرْضِ يَبْتَغُونَ مِن فَضْلِ ٱللَّهِ ۙ وَءَاخَرُونَ يُقَٰتِلُونَ فِى سَبِيلِ ٱللَّهِ ۖ فَٱقْرَءُوا۟ مَا تَيَسَّرَ مِنْهُ ۚ وَأَقِيمُوا۟ ٱلصَّلَوٰةَ وَءَاتُوا۟ ٱلزَّكَوٰةَ وَأَقْرِضُوا۟ ٱللَّهَ قَرْضًا حَسَنًۭا ۚ وَمَا تُقَدِّمُوا۟ لِأَنفُسِكُم مِّنْ خَيْرٍۢ تَجِدُوهُ عِندَ ٱللَّهِ هُوَ خَيْرًۭا وَأَعْظَمَ أَجْرًۭا ۚ وَٱسْتَغْفِرُوا۟ ٱللَّهَ ۖ إِنَّ ٱللَّهَ غَفُورٌۭ رَّحِيمٌۢ
বাংলা উচ্চারণ
ইননা রাববাকা য়ালামু অননাকা তাকূমু অদনা মিন সুলুসা য়িল লৈলি ওা নিসফাহূ ওা সুলুসাহূ ওা তাঐফাতুম মিনাল লাযীনা মাক; ওাল লাহু য়ুকাদদিরুল লৈলা ওাননা হার; অলিমা অল লান তুহসূহু ফাতাবা অলৈকুম ফাকরাঊ মা তায়াসসারা মিনাল কুরান; অলিমা অন সা য়াকূনু মিনকুম মারদা ওা আখারূনা য়াদরিবূনা ফিল অরদি য়াবতাঘূনা মিন ফাদলিল লাহি ওা আখারূনা য়ুকাতিলূনা ফী সাবীলিল লাহি ফাকরাঊ মা তায়াসসারা মিনহু ওা অকীমুস সালাতা ওা আতুয যাকাতা ওা অকরিদুল লাহা কারদান হাসানা; ওা মা তুকাদিমূ লি অনফুসিকুম মিন খৈরিন তাজিদূহু ইনদাল লাহি হুওা খায়রানও ওা অযামা অজরা; ওাসতাঘফিরুল লাহা ইননাল লাহা ঘাফূরুর রাহীম.
বাংলা অর্থ
আপনার পালনকর্তা জানেন, আপনি এবাদতের জন্যে দন্ডায়মান হন রাত্রির প্রায় দু’তৃতীয়াংশ, অর্ধাংশ ও তৃতীয়াংশ এবং আপনার সঙ্গীদের একটি দলও দন্ডায়মান হয়। আল্লাহ দিবা ও রাত্রি পরিমাপ করেন। তিনি জানেন, তোমরা এর পূর্ণ হিসাব রাখতে পার না। অতএব তিনি তোমাদের প্রতি ক্ষমা পরায়ন হয়েছেন। কাজেই কোরআনের যতটুকু তোমাদের জন্যে সহজ, ততটুকু আবৃত্তি কর। তিনি জানেন তোমাদের মধ্যে কেউ কেউ অসুস্থ হবে, কেউ কেউ আল্লাহর অনুগ্রহ সন্ধানে দেশে-বিদেশে যাবে এবং কেউ কেউ আল্লাহর পথে জেহাদে লিপ্ত হবে। কাজেই কোরআনের যতটুকু তোমাদের জন্যে সহজ ততটুকু আবৃত্তি কর। তোমরা নামায কায়েম কর, যাকাত দাও এবং আল্লাহকে উত্তম ঋণ দাও। তোমরা নিজেদের জন্যে যা কিছু অগ্রে পাঠাবে, তা আল্লাহর কাছে উত্তম আকারে এবং পুরস্কার হিসেবে বর্ধিতরূপে পাবে। তোমরা আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা কর। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, দয়ালু।