আয়াত 1 بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ يَٰٓأَيُّهَا ٱلْمُدَّثِّرُ
বাংলা উচ্চারণ
য়াঅ অয়য়ুহাল মুদদাসসির
বাংলা অর্থ
হে চাদরাবৃত!
আয়াত 2 قُمْ فَأَنذِرْ
বাংলা উচ্চারণ
কুম ফা অনযির
বাংলা অর্থ
উঠুন, সতর্ক করুন,
আয়াত 3 وَرَبَّكَ فَكَبِّرْ
বাংলা উচ্চারণ
ওা রাববাকা ফাকাববির
বাংলা অর্থ
আপন পালনকর্তার মাহাত্ম্য ঘোষনা করুন,
আয়াত 4 وَثِيَابَكَ فَطَهِّرْ
বাংলা উচ্চারণ
ওা সিয়াবাকা ফাতাহহির
বাংলা অর্থ
আপন পোশাক পবিত্র করুন
আয়াত 5 وَٱلرُّجْزَ فَٱهْجُرْ
বাংলা উচ্চারণ
ওাররুজযা ফাহজুর
বাংলা অর্থ
এবং অপবিত্রতা থেকে দূরে থাকুন।
আয়াত 6 وَلَا تَمْنُن تَسْتَكْثِرُ
বাংলা উচ্চারণ
ওা লা তামনুন তাসতাকসির
বাংলা অর্থ
অধিক প্রতিদানের আশায় অন্যকে কিছু দিবেন না।
আয়াত 7 وَلِرَبِّكَ فَٱصْبِرْ
বাংলা উচ্চারণ
ওা লি রাববিকা ফাসবির
বাংলা অর্থ
এবং আপনার পালনকর্তার উদ্দেশে সবর করুন।
আয়াত 8 فَإِذَا نُقِرَ فِى ٱلنَّاقُورِ
বাংলা উচ্চারণ
ফা ইযা নুকিরা ফিন নাকূর
বাংলা অর্থ
যেদিন শিংগায় ফুঁক দেয়া হবে;
আয়াত 9 فَذَٰلِكَ يَوْمَئِذٍۢ يَوْمٌ عَسِيرٌ
বাংলা উচ্চারণ
ফাযালিকা য়াওমা ইযিনয় য়াওমুন অসীর
বাংলা অর্থ
সেদিন হবে কঠিন দিন,
আয়াত 10 عَلَى ٱلْكَٰفِرِينَ غَيْرُ يَسِيرٍۢ
বাংলা উচ্চারণ
অলাল কাফিরীনা ঘায়রু য়াসীর
বাংলা অর্থ
কাফেরদের জন্যে এটা সহজ নয়।
আয়াত 11 ذَرْنِى وَمَنْ خَلَقْتُ وَحِيدًۭا
বাংলা উচ্চারণ
যামী ওা মান খালাকতু ওাহীদা
বাংলা অর্থ
যাকে আমি অনন্য করে সৃষ্টি করেছি, তাকে আমার হাতে ছেড়ে দিন।
আয়াত 12 وَجَعَلْتُ لَهُۥ مَالًۭا مَّمْدُودًۭا
বাংলা উচ্চারণ
ওা জালতু লাহূ মালাম মামদূদা
বাংলা অর্থ
আমি তাকে বিপুল ধন-সম্পদ দিয়েছি।
আয়াত 13 وَبَنِينَ شُهُودًۭا
বাংলা উচ্চারণ
ওা বানীনা শুহূদা
বাংলা অর্থ
এবং সদা সংগী পুত্রবর্গ দিয়েছি,
আয়াত 14 وَمَهَّدتُّ لَهُۥ تَمْهِيدًۭا
বাংলা উচ্চারণ
ওা মাহহাততু লাহূ তামহীদা
বাংলা অর্থ
এবং তাকে খুব সচ্ছলতা দিয়েছি।
আয়াত 15 ثُمَّ يَطْمَعُ أَنْ أَزِيدَ
বাংলা উচ্চারণ
সুমমা য়াত মৌ অন অযীদ
বাংলা অর্থ
এরপরও সে আশা করে যে, আমি তাকে আরও বেশী দেই।
আয়াত 16 كَلَّآ ۖ إِنَّهُۥ كَانَ لِءَايَٰتِنَا عَنِيدًۭا
বাংলা উচ্চারণ
কাললাঅ ইননাহূ কানা লি আয়াতিনা অনীদা
বাংলা অর্থ
কখনই নয়! সে আমার নিদর্শনসমূহের বিরুদ্ধাচরণকারী।
আয়াত 17 سَأُرْهِقُهُۥ صَعُودًا
বাংলা উচ্চারণ
সা উরহিকুহূ সাঊদা
বাংলা অর্থ
আমি সত্ত্বরই তাকে শাস্তির পাহাড়ে আরোহণ করাব।
আয়াত 18 إِنَّهُۥ فَكَّرَ وَقَدَّرَ
বাংলা উচ্চারণ
ইননাহূ ফাককারা ওা কাদদার
বাংলা অর্থ
সে চিন্তা করেছে এবং মনঃস্থির করেছে,
আয়াত 19 فَقُتِلَ كَيْفَ قَدَّرَ
বাংলা উচ্চারণ
ফাকুতিলা কায়ফা কাদদার
বাংলা অর্থ
ধ্বংস হোক সে, কিরূপে সে মনঃস্থির করেছে!
আয়াত 20 ثُمَّ قُتِلَ كَيْفَ قَدَّرَ
বাংলা উচ্চারণ
সুমমা কুতিলা কৈফা কাদদার
বাংলা অর্থ
আবার ধ্বংস হোক সে, কিরূপে সে মনঃস্থির করেছে!
আয়াত 21 ثُمَّ نَظَرَ
বাংলা উচ্চারণ
সুমমা নাযার
বাংলা অর্থ
সে আবার দৃষ্টিপাত করেছে,
আয়াত 22 ثُمَّ عَبَسَ وَبَسَرَ
বাংলা উচ্চারণ
সুমমা অবাসা ওা বাসার
বাংলা অর্থ
অতঃপর সে ভ্রূকুঞ্চিত করেছে ও মুখ বিকৃত করেছে,
আয়াত 23 ثُمَّ أَدْبَرَ وَٱسْتَكْبَرَ
বাংলা উচ্চারণ
সুমমা অদবারা ওাসতাকবার
বাংলা অর্থ
অতঃপর পৃষ্ঠপ্রদশন করেছে ও অহংকার করেছে।
আয়াত 24 فَقَالَ إِنْ هَٰذَآ إِلَّا سِحْرٌۭ يُؤْثَرُ
বাংলা উচ্চারণ
ফাকালা ইন হাযাঅ ইললা সিহরুনয় য়ুসার
বাংলা অর্থ
এরপর বলেছেঃ এতো লোক পরস্পরায় প্রাপ্ত জাদু বৈ নয়,
আয়াত 25 إِنْ هَٰذَآ إِلَّا قَوْلُ ٱلْبَشَرِ
বাংলা উচ্চারণ
ইন হাযাঅ ইললা কাওলুল বাশার
বাংলা অর্থ
এতো মানুষের উক্তি বৈ নয়।
আয়াত 26 سَأُصْلِيهِ سَقَرَ
বাংলা উচ্চারণ
সা উসলীহি সাকার
বাংলা অর্থ
আমি তাকে দাখিল করব অগ্নিতে।
আয়াত 27 وَمَآ أَدْرَىٰكَ مَا سَقَرُ
বাংলা উচ্চারণ
ওা মাঅ অদরাকা মা সাকার
বাংলা অর্থ
আপনি কি বুঝলেন অগ্নি কি?
আয়াত 28 لَا تُبْقِى وَلَا تَذَرُ
বাংলা উচ্চারণ
লা তুবকী ওা লা তাযার
বাংলা অর্থ
এটা অক্ষত রাখবে না এবং ছাড়বেও না।
আয়াত 29 لَوَّاحَةٌۭ لِّلْبَشَرِ
বাংলা উচ্চারণ
লাওওাহাতুল লিলবাশার
বাংলা অর্থ
মানুষকে দগ্ধ করবে।
আয়াত 30 عَلَيْهَا تِسْعَةَ عَشَرَ
বাংলা উচ্চারণ
অলৈহা তিসাতা অশার
বাংলা অর্থ
এর উপর নিয়োজিত আছে উনিশ (ফেরেশতা)।
আয়াত 31 وَمَا جَعَلْنَآ أَصْحَٰبَ ٱلنَّارِ إِلَّا مَلَٰٓئِكَةًۭ ۙ وَمَا جَعَلْنَا عِدَّتَهُمْ إِلَّا فِتْنَةًۭ لِّلَّذِينَ كَفَرُوا۟ لِيَسْتَيْقِنَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَٰبَ وَيَزْدَادَ ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِيمَٰنًۭا ۙ وَلَا يَرْتَابَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَٰبَ وَٱلْمُؤْمِنُونَ ۙ وَلِيَقُولَ ٱلَّذِينَ فِى قُلُوبِهِم مَّرَضٌۭ وَٱلْكَٰفِرُونَ مَاذَآ أَرَادَ ٱللَّهُ بِهَٰذَا مَثَلًۭا ۚ كَذَٰلِكَ يُضِلُّ ٱللَّهُ مَن يَشَآءُ وَيَهْدِى مَن يَشَآءُ ۚ وَمَا يَعْلَمُ جُنُودَ رَبِّكَ إِلَّا هُوَ ۚ وَمَا هِىَ إِلَّا ذِكْرَىٰ لِلْبَشَرِ
বাংলা উচ্চারণ
ওা মাজালনাঅ অস হাবান নারি ইললা মালাঅ ইকাতানও ওা মা জালনা ইদদাতাহুম ইললা ফিতনাতাল লিললাযীনা কাফারূ লিয়াসতায়কিনাল লাযীনা ঊতুল কিতাবা ওা য়াযদাদাল লাযীনা আমানূও ঈমানানও ওা লা য়ারতাবাল লাযীনা ঊতুল কিতাবা ওালমুমিনূনা ওা লিয়াকূলাল লাযীনা ফী কুলূ বিহিম মারাদুনও ওালকাফিরূনা মাযাঅ অরাদাল লাহু বিহাযা মাসালা; কাযালিকা য়ুদিললুল লাহু মানয় য়াশাঔ ওা য়াহদী মানয় য়াশাঅ; ওা মা য়ালামু জুনূদা রাববিকা ইললা হূ; ওা মা হিয়া ইললা যিকরা লিল বাশার
বাংলা অর্থ
আমি জাহান্নামের তত্ত্বাবধায়ক ফেরেশতাই রেখেছি। আমি কাফেরদেরকে পরীক্ষা করার জন্যেই তার এই সংখ্যা করেছি-যাতে কিতাবীরা দৃঢ়বিশ্বাসী হয়, মুমিনদের ঈমান বৃদ্ধি পায় এবং কিতাবীরা ও মুমিনগণ সন্দেহ পোষণ না করে এবং যাতে যাদের অন্তরে রোগ আছে, তারা এবং কাফেররা বলে যে, আল্লাহ এর দ্বারা কি বোঝাতে চেয়েছেন। এমনিভাবে আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সৎপথে চালান। আপনার পালনকর্তার বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন এটা তো মানুষের জন্যে উপদেশ বৈ নয়।
আয়াত 32 كَلَّا وَٱلْقَمَرِ
বাংলা উচ্চারণ
কাললা ওালকামার
বাংলা অর্থ
কখনই নয়। চন্দ্রের শপথ,
আয়াত 33 وَٱلَّيْلِ إِذْ أَدْبَرَ
বাংলা উচ্চারণ
ওাললৈলি অদবার
বাংলা অর্থ
শপথ রাত্রির যখন তার অবসান হয়,
আয়াত 34 وَٱلصُّبْحِ إِذَآ أَسْفَرَ
বাংলা উচ্চারণ
ওাসসুব হি ইযাঅ অসফার
বাংলা অর্থ
শপথ প্রভাতকালের যখন তা আলোকোদ্ভাসিত হয়,
আয়াত 35 إِنَّهَا لَإِحْدَى ٱلْكُبَرِ
বাংলা উচ্চারণ
ইননাহা লা ইহদাল কুবার
বাংলা অর্থ
নিশ্চয় জাহান্নাম গুরুতর বিপদসমূহের অন্যতম,
আয়াত 36 نَذِيرًۭا لِّلْبَشَرِ
বাংলা উচ্চারণ
নাযীরাল লিলবাশার
বাংলা অর্থ
মানুষের জন্যে সতর্ককারী।
আয়াত 37 لِمَن شَآءَ مِنكُمْ أَن يَتَقَدَّمَ أَوْ يَتَأَخَّرَ
বাংলা উচ্চারণ
লিমান শাআ মিনকুম অনয় য়াতাকাদদামা অও য়াতা অখখার
বাংলা অর্থ
তোমাদের মধ্যে যে সামনে অগ্রসর হয় অথবা পশ্চাতে থাকে।
আয়াত 38 كُلُّ نَفْسٍۭ بِمَا كَسَبَتْ رَهِينَةٌ
বাংলা উচ্চারণ
কুললু নাফসিম বিম কাসাবাত রাহীনাহ
বাংলা অর্থ
প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের জন্য দায়ী;
আয়াত 39 إِلَّآ أَصْحَٰبَ ٱلْيَمِينِ
বাংলা উচ্চারণ
ইললাঅ অস হাবাল য়ামীন
বাংলা অর্থ
কিন্তু ডানদিকস্থরা,
আয়াত 40 فِى جَنَّٰتٍۢ يَتَسَآءَلُونَ
বাংলা উচ্চারণ
ফী জাননাতিনয় য়াতা সাআলূন
বাংলা অর্থ
তারা থাকবে জান্নাতে এবং পরস্পরে জিজ্ঞাসাবাদ করবে।
আয়াত 41 عَنِ ٱلْمُجْرِمِينَ
বাংলা উচ্চারণ
অনিল মুজরিমীন
বাংলা অর্থ
অপরাধীদের সম্পর্কে
আয়াত 42 مَا سَلَكَكُمْ فِى سَقَرَ
বাংলা উচ্চারণ
মা সালাকাকুম ফী সাকার
বাংলা অর্থ
বলবেঃ তোমাদেরকে কিসে জাহান্নামে নীত করেছে?
আয়াত 43 قَالُوا۟ لَمْ نَكُ مِنَ ٱلْمُصَلِّينَ
বাংলা উচ্চারণ
কালূ লাম নাকু মিনাল মুসাললীন
বাংলা অর্থ
তারা বলবেঃ আমরা নামায পড়তাম না,
আয়াত 44 وَلَمْ نَكُ نُطْعِمُ ٱلْمِسْكِينَ
বাংলা উচ্চারণ
ওা লাম নাকু নুতিমুল মিসকীন
বাংলা অর্থ
অভাবগ্রস্তকে আহার্য্য দিতাম না,
আয়াত 45 وَكُنَّا نَخُوضُ مَعَ ٱلْخَآئِضِينَ
বাংলা উচ্চারণ
ওা কুননা নাখূদু মাল খাঐদীন
বাংলা অর্থ
আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম।
আয়াত 46 وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ ٱلدِّينِ
বাংলা উচ্চারণ
ওা কুননা নুকাযযিবু বি য়াওমিদ দীন
বাংলা অর্থ
এবং আমরা প্রতিফল দিবসকে অস্বীকার করতাম।
আয়াত 47 حَتَّىٰٓ أَتَىٰنَا ٱلْيَقِينُ
বাংলা উচ্চারণ
হাততাঅ অতানাল য়াকীন
বাংলা অর্থ
আমাদের মৃত্যু পর্যন্ত।
আয়াত 48 فَمَا تَنفَعُهُمْ شَفَٰعَةُ ٱلشَّٰفِعِينَ
বাংলা উচ্চারণ
ফামা তানফৌহুম শাফাঅতুশ শাফিঈন
বাংলা অর্থ
অতএব, সুপারিশকারীদের সুপারিশ তাদের কোন উপকারে আসবে না।
আয়াত 49 فَمَا لَهُمْ عَنِ ٱلتَّذْكِرَةِ مُعْرِضِينَ
বাংলা উচ্চারণ
ফামা লাহুম অনিততাযকিরাতি মুরিদীন
বাংলা অর্থ
তাদের কি হল যে, তারা উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেয়?
আয়াত 50 كَأَنَّهُمْ حُمُرٌۭ مُّسْتَنفِرَةٌۭ
বাংলা উচ্চারণ
কা অননাহুম হুমুরুম মুসতানফিরাহ
বাংলা অর্থ
যেন তারা ইতস্ততঃ বিক্ষিপ্ত গর্দভ।
আয়াত 51 فَرَّتْ مِن قَسْوَرَةٍۭ
বাংলা উচ্চারণ
ফাররাত মিন কাসওারাহ
বাংলা অর্থ
হট্টগোলের কারণে পলায়নপর।
আয়াত 52 بَلْ يُرِيدُ كُلُّ ٱمْرِئٍۢ مِّنْهُمْ أَن يُؤْتَىٰ صُحُفًۭا مُّنَشَّرَةًۭ
বাংলা উচ্চারণ
বাল য়ুরীদু কুললুম রীম মিনহুম অনয় য়ুতা সুহুফাম মুনাশশারাহ
বাংলা অর্থ
বরং তাদের প্রত্যেকেই চায় তাদের প্রত্যেককে একটি উম্মুক্ত গ্রন্থ দেয়া হোক।
আয়াত 53 كَلَّا ۖ بَل لَّا يَخَافُونَ ٱلْءَاخِرَةَ
বাংলা উচ্চারণ
কাললা বাল লা য়াখাফূনাল আখিরাহ
বাংলা অর্থ
কখনও না, বরং তারা পরকালকে ভয় করে না।
আয়াত 54 كَلَّآ إِنَّهُۥ تَذْكِرَةٌۭ
বাংলা উচ্চারণ
কাললাঅ ইননাহূ তাযকিরাহ
বাংলা অর্থ
কখনও না, এটা তো উপদেশ মাত্র।
আয়াত 55 فَمَن شَآءَ ذَكَرَهُۥ
বাংলা উচ্চারণ
ফা মান শাআ যাকারাহ
বাংলা অর্থ
অতএব, যার ইচ্ছা, সে একে স্মরণ করুক।
আয়াত 56 وَمَا يَذْكُرُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ ۚ هُوَ أَهْلُ ٱلتَّقْوَىٰ وَأَهْلُ ٱلْمَغْفِرَةِ
বাংলা উচ্চারণ
ওা মা য়াযকুরূনা ইললাঅ অনয় য়াশাআল লাহ; হুওা অহলুত তাকওা ওা অহলুল মাঘফিরাহ
বাংলা অর্থ
তারা স্মরণ করবে না, কিন্তু যদি আল্লাহ চান। তিনিই ভয়ের যোগ্য এবং ক্ষমার অধিকারী।