☾ আল-কোরআন
সূরা 75 · মাক্কী

আল-কিয়ামাহ القيامة

Al-Qiyamah · 40 আয়াত
← তালিকায় ফিরুন
আয়াত 1
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ لَآ أُقْسِمُ بِيَوْمِ ٱلْقِيَٰمَةِ
বাংলা উচ্চারণ
লাঅ উকসিমু বি য়াওমিল কিয়ামাহ
বাংলা অর্থ
আমি শপথ করি কেয়ামত দিবসের,
আয়াত 2
وَلَآ أُقْسِمُ بِٱلنَّفْسِ ٱللَّوَّامَةِ
বাংলা উচ্চারণ
ওা লাঅ উকসিমু বিন নাফসিল লাওওামাহ
বাংলা অর্থ
আরও শপথ করি সেই মনের, যে নিজেকে ধিক্কার দেয়-
আয়াত 3
أَيَحْسَبُ ٱلْإِنسَٰنُ أَلَّن نَّجْمَعَ عِظَامَهُۥ
বাংলা উচ্চারণ
অয়াহসাবুল ইনসানু অল লান নাজমা ইযামাহ
বাংলা অর্থ
মানুষ কি মনে করে যে আমি তার অস্থিসমূহ একত্রিত করব না?
আয়াত 4
بَلَىٰ قَٰدِرِينَ عَلَىٰٓ أَن نُّسَوِّىَ بَنَانَهُۥ
বাংলা উচ্চারণ
বালা কাদিরীনা অলাঅ অন নুসাওওিয়া বানানাহ
বাংলা অর্থ
পরন্ত আমি তার অংগুলিগুলো পর্যন্ত সঠিকভাবে সন্নিবেশিত করতে সক্ষম।
আয়াত 5
بَلْ يُرِيدُ ٱلْإِنسَٰنُ لِيَفْجُرَ أَمَامَهُۥ
বাংলা উচ্চারণ
বাল য়ুরীদুল ইনসানু লিয়াফজুরা অমামাহ
বাংলা অর্থ
বরং মানুষ তার ভবিষ্যত জীবনেও ধৃষ্টতা করতে চায়
আয়াত 6
يَسْـَٔلُ أَيَّانَ يَوْمُ ٱلْقِيَٰمَةِ
বাংলা উচ্চারণ
য়াসালু অয়য়য়ানা য়াওমুল কিয়ামাহ
বাংলা অর্থ
সে প্রশ্ন করে-কেয়ামত দিবস কবে?
আয়াত 7
فَإِذَا بَرِقَ ٱلْبَصَرُ
বাংলা উচ্চারণ
ফা ইযা বারিকাল বাসার
বাংলা অর্থ
যখন দৃষ্টি চমকে যাবে,
আয়াত 8
وَخَسَفَ ٱلْقَمَرُ
বাংলা উচ্চারণ
ওে খাসাফাল কামার
বাংলা অর্থ
চন্দ্র জ্যোতিহীন হয়ে যাবে।
আয়াত 9
وَجُمِعَ ٱلشَّمْسُ وَٱلْقَمَرُ
বাংলা উচ্চারণ
ওা জুমিঅশ শামুসু ওাল কামার
বাংলা অর্থ
এবং সূর্য ও চন্দ্রকে একত্রিত করা হবে-
আয়াত 10
يَقُولُ ٱلْإِنسَٰنُ يَوْمَئِذٍ أَيْنَ ٱلْمَفَرُّ
বাংলা উচ্চারণ
য়াকূলুল ইনসানু য়াও মা ইযিন অয়নাল মাফারর
বাংলা অর্থ
সে দিন মানুষ বলবেঃ পলায়নের জায়গা কোথায় ?
আয়াত 11
كَلَّا لَا وَزَرَ
বাংলা উচ্চারণ
কাললা লা ওাযার
বাংলা অর্থ
না কোথাও আশ্রয়স্থল নেই।
আয়াত 12
إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ ٱلْمُسْتَقَرُّ
বাংলা উচ্চারণ
ইলা রাববিকা য়াওমা ইযিনিল মুসতাকারর
বাংলা অর্থ
আপনার পালনকর্তার কাছেই সেদিন ঠাঁই হবে।
আয়াত 13
يُنَبَّؤُا۟ ٱلْإِنسَٰنُ يَوْمَئِذٍۭ بِمَا قَدَّمَ وَأَخَّرَ
বাংলা উচ্চারণ
য়ুনাববা উল ইনসানু য়াওমা ইযিম বিমা কাদদামা ওা অখখার
বাংলা অর্থ
সেদিন মানুষকে অবহিত করা হবে সে যা সামনে প্রেরণ করেছে ও পশ্চাতে ছেড়ে দিয়েছে।
আয়াত 14
بَلِ ٱلْإِنسَٰنُ عَلَىٰ نَفْسِهِۦ بَصِيرَةٌۭ
বাংলা উচ্চারণ
বালিল ইনসানু অলা নাফসিহী বাসীরাহ
বাংলা অর্থ
বরং মানুষ নিজেই তার নিজের সম্পর্কে চক্ষুমান।
আয়াত 15
وَلَوْ أَلْقَىٰ مَعَاذِيرَهُۥ
বাংলা উচ্চারণ
ওা লাও অলকা মাঅযীরাহ
বাংলা অর্থ
যদিও সে তার অজুহাত পেশ করতে চাইবে।
আয়াত 16
لَا تُحَرِّكْ بِهِۦ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِۦٓ
বাংলা উচ্চারণ
লা তুহাররিক বিহী লিসা নাকা লিতাজালা বিহ
বাংলা অর্থ
তাড়াতাড়ি শিখে নেয়ার জন্যে আপনি দ্রুত ওহী আবৃত্তি করবেন না।
আয়াত 17
إِنَّ عَلَيْنَا جَمْعَهُۥ وَقُرْءَانَهُۥ
বাংলা উচ্চারণ
ইননা অলৈনা জামাহূ ওা কুর আনাহ
বাংলা অর্থ
এর সংরক্ষণ ও পাঠ আমারই দায়িত্ব।
আয়াত 18
فَإِذَا قَرَأْنَٰهُ فَٱتَّبِعْ قُرْءَانَهُۥ
বাংলা উচ্চারণ
ফা ইযা কারানাহু ফাততাবি কুর আনাহ
বাংলা অর্থ
অতঃপর আমি যখন তা পাঠ করি, তখন আপনি সেই পাঠের অনুসরণ করুন।
আয়াত 19
ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُۥ
বাংলা উচ্চারণ
সুমমা ইননা অলৈনা বায়ানাহ
বাংলা অর্থ
এরপর বিশদ বর্ণনা আমারই দায়িত্ব।
আয়াত 20
كَلَّا بَلْ تُحِبُّونَ ٱلْعَاجِلَةَ
বাংলা উচ্চারণ
কাললা বাল তুহিববূনাল আজিলাহ
বাংলা অর্থ
কখনও না, বরং তোমরা পার্থিব জীবনকে ভালবাস
আয়াত 21
وَتَذَرُونَ ٱلْءَاخِرَةَ
বাংলা উচ্চারণ
ওা তাযারূনাল আখিরাহ
বাংলা অর্থ
এবং পরকালকে উপেক্ষা কর।
আয়াত 22
وُجُوهٌۭ يَوْمَئِذٍۢ نَّاضِرَةٌ
বাংলা উচ্চারণ
ওুজূহুনয় য়াওমা ইযিন নাদিরাহ
বাংলা অর্থ
সেদিন অনেক মুখমন্ডল উজ্জ্বল হবে।
আয়াত 23
إِلَىٰ رَبِّهَا نَاظِرَةٌۭ
বাংলা উচ্চারণ
ইলা রাববিহা নাযিরাহ
বাংলা অর্থ
তারা তার পালনকর্তার দিকে তাকিয়ে থাকবে।
আয়াত 24
وَوُجُوهٌۭ يَوْمَئِذٍۭ بَاسِرَةٌۭ
বাংলা উচ্চারণ
ওা ওুজূহুনয় য়াওমা ইযিম বাসিরাহ
বাংলা অর্থ
আর অনেক মুখমন্ডল সেদিন উদাস হয়ে পড়বে।
আয়াত 25
تَظُنُّ أَن يُفْعَلَ بِهَا فَاقِرَةٌۭ
বাংলা উচ্চারণ
তাযুননু অনয় য়ুফালা বিহা ফাকিরাহ
বাংলা অর্থ
তারা ধারণা করবে যে, তাদের সাথে কোমর-ভাঙ্গা আচরণ করা হবে।
আয়াত 26
كَلَّآ إِذَا بَلَغَتِ ٱلتَّرَاقِىَ
বাংলা উচ্চারণ
কাললাঅ ইযা বালাঘাতিত তারাকী
বাংলা অর্থ
কখনও না, যখন প্রাণ কন্ঠাগত হবে।
আয়াত 27
وَقِيلَ مَنْ ۜ رَاقٍۢ
বাংলা উচ্চারণ
ওা কীলা মান রাক
বাংলা অর্থ
এবং বলা হবে, কে ঝাড়বে
আয়াত 28
وَظَنَّ أَنَّهُ ٱلْفِرَاقُ
বাংলা উচ্চারণ
ওা যাননা অননাহুল ফিরাক
বাংলা অর্থ
এবং সে মনে করবে যে, বিদায়ের ক্ষণ এসে গেছে।
আয়াত 29
وَٱلْتَفَّتِ ٱلسَّاقُ بِٱلسَّاقِ
বাংলা উচ্চারণ
ওালতাফফাতিস সাকু বিসসাক
বাংলা অর্থ
এবং গোছা গোছার সাথে জড়িত হয়ে যাবে।
আয়াত 30
إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ ٱلْمَسَاقُ
বাংলা উচ্চারণ
ইলা রাববিকা য়াওমৈযিনিল মাসাক
বাংলা অর্থ
সেদিন, আপনার পালনকর্তার নিকট সবকিছু নীত হবে।
আয়াত 31
فَلَا صَدَّقَ وَلَا صَلَّىٰ
বাংলা উচ্চারণ
ফালা সাদদাকা ওা লা সাললা
বাংলা অর্থ
সে বিশ্বাস করেনি এবং নামায পড়েনি;
আয়াত 32
وَلَٰكِن كَذَّبَ وَتَوَلَّىٰ
বাংলা উচ্চারণ
ওা লাকিন কাযযাবা ওা তাওাললা
বাংলা অর্থ
পরন্ত মিথ্যারোপ করেছে ও পৃষ্ঠ প্রদর্শন করেছে।
আয়াত 33
ثُمَّ ذَهَبَ إِلَىٰٓ أَهْلِهِۦ يَتَمَطَّىٰٓ
বাংলা উচ্চারণ
সুমমা যাহাবা ইলাঅ অহলিহী য়াতামাততা
বাংলা অর্থ
অতঃপর সে দম্ভভরে পরিবার-পরিজনের নিকট ফিরে গিয়েছে।
আয়াত 34
أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰ
বাংলা উচ্চারণ
অওলা লাকা ফা অওলা
বাংলা অর্থ
তোমার দুর্ভোগের উপর দুর্ভোগ।
আয়াত 35
ثُمَّ أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰٓ
বাংলা উচ্চারণ
সুমমা অওলা লাকা ফা অওলা
বাংলা অর্থ
অতঃপর, তোমার দুর্ভোগের উপর দূর্ভোগ।
আয়াত 36
أَيَحْسَبُ ٱلْإِنسَٰنُ أَن يُتْرَكَ سُدًى
বাংলা উচ্চারণ
অয়াহসাবুল ইনসানু অনয়য়তরাকা সুদা
বাংলা অর্থ
মানুষ কি মনে করে যে, তাকে এমনি ছেড়ে দেয়া হবে?
আয়াত 37
أَلَمْ يَكُ نُطْفَةًۭ مِّن مَّنِىٍّۢ يُمْنَىٰ
বাংলা উচ্চারণ
অলাম য়াকু নুতফাতাম মিম মানিয়য়িনয় য়ুমনা
বাংলা অর্থ
সে কি স্খলিত বীর্য ছিল না?
আয়াত 38
ثُمَّ كَانَ عَلَقَةًۭ فَخَلَقَ فَسَوَّىٰ
বাংলা উচ্চারণ
সুমমা কানা অলাকাতা ফাখালাক ফাসাওওা
বাংলা অর্থ
অতঃপর সে ছিল রক্তপিন্ড, অতঃপর আল্লাহ তাকে সৃষ্টি করেছেন এবং সুবিন্যস্ত করেছেন।
আয়াত 39
فَجَعَلَ مِنْهُ ٱلزَّوْجَيْنِ ٱلذَّكَرَ وَٱلْأُنثَىٰٓ
বাংলা উচ্চারণ
ফাজালা মিনহুয যাওজায়নিয যাকারা ওাল উনসা
বাংলা অর্থ
অতঃপর তা থেকে সৃষ্টি করেছেন যুগল নর ও নারী।
আয়াত 40
أَلَيْسَ ذَٰلِكَ بِقَٰدِرٍ عَلَىٰٓ أَن يُحْۦِىَ ٱلْمَوْتَىٰ
বাংলা উচ্চারণ
অলৈসা যালিকা বিকাদিরিন অলাঅ অনয় য়ুহয়িয়াল মাওতা
বাংলা অর্থ
তবুও কি সেই আল্লাহ মৃতদেরকে জীবিত করতে সক্ষম নন?