☾ আল-কোরআন
সূরা 76 · মাদানী

আল-ইনসান الإنسان

Al-Insan · 31 আয়াত
← তালিকায় ফিরুন
আয়াত 1
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ هَلْ أَتَىٰ عَلَى ٱلْإِنسَٰنِ حِينٌۭ مِّنَ ٱلدَّهْرِ لَمْ يَكُن شَيْـًۭٔا مَّذْكُورًا
বাংলা উচ্চারণ
হাল অতা অলাল ইনসানি হীনুম মিনাদ দাহরি লাম য়াকুন শৈঅম মাযকূরা
বাংলা অর্থ
মানুষের উপর এমন কিছু সময় অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখযোগ্য কিছু ছিল না।
আয়াত 2
إِنَّا خَلَقْنَا ٱلْإِنسَٰنَ مِن نُّطْفَةٍ أَمْشَاجٍۢ نَّبْتَلِيهِ فَجَعَلْنَٰهُ سَمِيعًۢا بَصِيرًا
বাংলা উচ্চারণ
ইননা খালাকনাল ইনসানা মিন নুতফাতিন অমশাজিন নাবতা লীহি ফাজালনাহু সামীঅম বাসীরা
বাংলা অর্থ
আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্রবিন্দু থেকে, এভাবে যে, তাকে পরীক্ষা করব অতঃপর তাকে করে দিয়েছি শ্রবণ ও দৃষ্টিশক্তিসম্পন্ন।
আয়াত 3
إِنَّا هَدَيْنَٰهُ ٱلسَّبِيلَ إِمَّا شَاكِرًۭا وَإِمَّا كَفُورًا
বাংলা উচ্চারণ
ইননা হাদৈনাহুস সাবীলা ইমমা শাকিরানও ওা ইমমা কাফূরা
বাংলা অর্থ
আমি তাকে পথ দেখিয়ে দিয়েছি। এখন সে হয় কৃতজ্ঞ হয়, না হয় অকৃতজ্ঞ হয়।
আয়াত 4
إِنَّآ أَعْتَدْنَا لِلْكَٰفِرِينَ سَلَٰسِلَا۟ وَأَغْلَٰلًۭا وَسَعِيرًا
বাংলা উচ্চারণ
ইননাঅ অতাদনা লিলকা ফিরীনা সালাসিলা ওা অঘলালানও ওা সাঈরা
বাংলা অর্থ
আমি অবিশ্বাসীদের জন্যে প্রস্তুত রেখেছি শিকল, বেড়ি ও প্রজ্বলিত অগ্নি।
আয়াত 5
إِنَّ ٱلْأَبْرَارَ يَشْرَبُونَ مِن كَأْسٍۢ كَانَ مِزَاجُهَا كَافُورًا
বাংলা উচ্চারণ
ইননাল অবরারা য়াশরা বূনা মিন কাসিন কানা মিযা জুহা কাফূরা
বাংলা অর্থ
নিশ্চয়ই সৎকর্মশীলরা পান করবে কাফুর মিশ্রিত পানপাত্র।
আয়াত 6
عَيْنًۭا يَشْرَبُ بِهَا عِبَادُ ٱللَّهِ يُفَجِّرُونَهَا تَفْجِيرًۭا
বাংলা উচ্চারণ
অয়নানয় য়াশরাবু বিহা ইবাদুল লাহি য়াফাজজিরূনাহা তাফজীরা
বাংলা অর্থ
এটা একটা ঝরণা, যা থেকে আল্লাহর বান্দাগণ পান করবে-তারা একে প্রবাহিত করবে।
আয়াত 7
يُوفُونَ بِٱلنَّذْرِ وَيَخَافُونَ يَوْمًۭا كَانَ شَرُّهُۥ مُسْتَطِيرًۭا
বাংলা উচ্চারণ
য়ূফূনা বিননাযরি ওা য়াখাফূনা য়াওমান কানা শাররুহূ মুসতাতীরা
বাংলা অর্থ
তারা মান্নত পূর্ণ করে এবং সেদিনকে ভয় করে, যেদিনের অনিষ্ট হবে সুদূরপ্রসারী।
আয়াত 8
وَيُطْعِمُونَ ٱلطَّعَامَ عَلَىٰ حُبِّهِۦ مِسْكِينًۭا وَيَتِيمًۭا وَأَسِيرًا
বাংলা উচ্চারণ
ওা য়ুতিমূনাত তাঅমা অলা হুববিহী মিসকীনানও ওা য়াতেমানও ওা অসীরা
বাংলা অর্থ
তারা আল্লাহর প্রেমে অভাবগ্রস্ত, এতীম ও বন্দীকে আহার্য দান করে।
আয়াত 9
إِنَّمَا نُطْعِمُكُمْ لِوَجْهِ ٱللَّهِ لَا نُرِيدُ مِنكُمْ جَزَآءًۭ وَلَا شُكُورًا
বাংলা উচ্চারণ
ইননামা নুতিমুকুম লি ওাজহিল লাহি লা নুরীদু মিনকুম জাযাআনও ওা লা শুকূরা
বাংলা অর্থ
তারা বলেঃ কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যে আমরা তোমাদেরকে আহার্য দান করি এবং তোমাদের কাছে কোন প্রতিদান ও কৃতজ্ঞতা কামনা করি না।
আয়াত 10
إِنَّا نَخَافُ مِن رَّبِّنَا يَوْمًا عَبُوسًۭا قَمْطَرِيرًۭا
বাংলা উচ্চারণ
ইননা নাখাফু মির রাববিননা য়াওমান অবূসান কামতারীরা
বাংলা অর্থ
আমরা আমাদের পালনকর্তার তরফ থেকে এক ভীতিপ্রদ ভয়ংকর দিনের ভয় রাখি।
আয়াত 11
فَوَقَىٰهُمُ ٱللَّهُ شَرَّ ذَٰلِكَ ٱلْيَوْمِ وَلَقَّىٰهُمْ نَضْرَةًۭ وَسُرُورًۭا
বাংলা উচ্চারণ
ফা ওাকাহুমুল লাহু শাররা যালিকাল য়াওমি ওা লাককাহুম নাদরাতানও ওা সুরূরা
বাংলা অর্থ
অতঃপর আল্লাহ তাদেরকে সেদিনের অনিষ্ট থেকে রক্ষা করবেন এবং তাদেরকে দিবেন সজীবতা ও আনন্দ।
আয়াত 12
وَجَزَىٰهُم بِمَا صَبَرُوا۟ جَنَّةًۭ وَحَرِيرًۭا
বাংলা উচ্চারণ
ওা জাযাহুম বিমা সাবারূ জানাতানও ওা হারীরা
বাংলা অর্থ
এবং তাদের সবরের প্রতিদানে তাদেরকে দিবেন জান্নাত ও রেশমী পোশাক।
আয়াত 13
مُّتَّكِـِٔينَ فِيهَا عَلَى ٱلْأَرَآئِكِ ۖ لَا يَرَوْنَ فِيهَا شَمْسًۭا وَلَا زَمْهَرِيرًۭا
বাংলা উচ্চারণ
মুততাকিঈনা ফীহা অলাল অরাঅ ইকি লা য়ারাওনা ফীহা শামসানও ওা লা যামহারীরা
বাংলা অর্থ
তারা সেখানে সিংহাসনে হেলান দিয়ে বসবে। সেখানে রৌদ্র ও শৈত্য অনুভব করবে না।
আয়াত 14
وَدَانِيَةً عَلَيْهِمْ ظِلَٰلُهَا وَذُلِّلَتْ قُطُوفُهَا تَذْلِيلًۭا
বাংলা উচ্চারণ
ওা দানিয়াতান অলৈহিম যিলালুহা ওা যুললিলাত কুতূফু হা তাযলীলা
বাংলা অর্থ
তার বৃক্ষছায়া তাদের উপর ঝুঁকে থাকবে এবং তার ফলসমূহ তাদের আয়ত্তাধীন রাখা হবে।
আয়াত 15
وَيُطَافُ عَلَيْهِم بِـَٔانِيَةٍۢ مِّن فِضَّةٍۢ وَأَكْوَابٍۢ كَانَتْ قَوَارِيرَا۠
বাংলা উচ্চারণ
ওা য়ুতাফু অলৈহিম বি আনিয়াতিম মিন ফিদদাতিনও ওা অকওাবিন কানাত কাওারীরা
বাংলা অর্থ
তাদেরকে পরিবেশন করা হবে রূপার পাত্রে এবং স্ফটিকের মত পানপাত্রে।
আয়াত 16
قَوَارِيرَا۟ مِن فِضَّةٍۢ قَدَّرُوهَا تَقْدِيرًۭا
বাংলা উচ্চারণ
কাওারীরা মিন ফিদদাতিন কাদদারূহা তাকদীরা
বাংলা অর্থ
রূপালী স্ফটিক পাত্রে, পরিবেশনকারীরা তা পরিমাপ করে পূর্ণ করবে।
আয়াত 17
وَيُسْقَوْنَ فِيهَا كَأْسًۭا كَانَ مِزَاجُهَا زَنجَبِيلًا
বাংলা উচ্চারণ
ওা য়ুসাওনা ফীহা কাসান কানা মিযাজুহা যানজাবীলা
বাংলা অর্থ
তাদেরকে সেখানে পান করানো হবে ‘যানজাবীল’ মিশ্রিত পানপাত্র।
আয়াত 18
عَيْنًۭا فِيهَا تُسَمَّىٰ سَلْسَبِيلًۭا
বাংলা উচ্চারণ
অয়নান ফীহা তুসামমা সালসাবীলা
বাংলা অর্থ
এটা জান্নাতস্থিত ‘সালসাবীল’ নামক একটি ঝরণা।
আয়াত 19
۞ وَيَطُوفُ عَلَيْهِمْ وِلْدَٰنٌۭ مُّخَلَّدُونَ إِذَا رَأَيْتَهُمْ حَسِبْتَهُمْ لُؤْلُؤًۭا مَّنثُورًۭا
বাংলা উচ্চারণ
ওা য়াতূফু অলৈহিম ওিলদানুম মুখাললাদূনা ইযা রা অয়তাহুম হাসিবতাহুম লুলু অম মানসূরা
বাংলা অর্থ
তাদের কাছে ঘোরাফেরা করবে চির কিশোরগণ। আপনি তাদেরকে দেখে মনে করবেন যেন বিক্ষিপ্ত মনি-মুক্তা।
আয়াত 20
وَإِذَا رَأَيْتَ ثَمَّ رَأَيْتَ نَعِيمًۭا وَمُلْكًۭا كَبِيرًا
বাংলা উচ্চারণ
ওা ইযা রা অয়তা সুমমা রা অয়তা নাঈমানও ওা মুলকান কাবীরা
বাংলা অর্থ
আপনি যখন সেখানে দেখবেন, তখন নেয়ামতরাজি ও বিশাল রাজ্য দেখতে পাবেন।
আয়াত 21
عَٰلِيَهُمْ ثِيَابُ سُندُسٍ خُضْرٌۭ وَإِسْتَبْرَقٌۭ ۖ وَحُلُّوٓا۟ أَسَاوِرَ مِن فِضَّةٍۢ وَسَقَىٰهُمْ رَبُّهُمْ شَرَابًۭا طَهُورًا
বাংলা উচ্চারণ
আলিয়াহুম সিয়াবু সুনদুসিন খুদরুনও ওা ইসতাবরাক, ওা হুললূও অসাওিরা মিন ফিদদাতিনও ওা সাকাহুম রাববুহুম শারাবান তাহূরা
বাংলা অর্থ
তাদের আবরণ হবে চিকন সবুজ রেশম ও মোটা সবুজ রেশম এবং তাদেরকে পরিধান করোনো হবে রৌপ্য নির্মিত কংকণ এবং তাদের পালনকর্তা তাদেরকে পান করাবেন ‘শরাবান-তহুরা’।
আয়াত 22
إِنَّ هَٰذَا كَانَ لَكُمْ جَزَآءًۭ وَكَانَ سَعْيُكُم مَّشْكُورًا
বাংলা উচ্চারণ
ইননা হাযা কানা লাকুম জাযয অনও ওা কানা সায়ুকুম মাশকূরা
বাংলা অর্থ
এটা তোমাদের প্রতিদান। তোমাদের প্রচেষ্টা স্বীকৃতি লাভ করেছে।
আয়াত 23
إِنَّا نَحْنُ نَزَّلْنَا عَلَيْكَ ٱلْقُرْءَانَ تَنزِيلًۭا
বাংলা উচ্চারণ
ইননা নাহনু নাযযালনা অলৈকাল কুরানা তানযীলা
বাংলা অর্থ
আমি আপনার প্রতি পর্যায়ক্রমে কোরআন নাযিল করেছি।
আয়াত 24
فَٱصْبِرْ لِحُكْمِ رَبِّكَ وَلَا تُطِعْ مِنْهُمْ ءَاثِمًا أَوْ كَفُورًۭا
বাংলা উচ্চারণ
ফাসবির লিহুকমি রাববিকা ওা লা তুতি মিনহুম আসিমান অও কাফূরা
বাংলা অর্থ
অতএব, আপনি আপনার পালনকর্তার আদেশের জন্যে ধৈর্য্য সহকারে অপেক্ষা করুন এবং ওদের মধ্যকার কোন পাপিষ্ঠ কাফেরের আনুগত্য করবেন না।
আয়াত 25
وَٱذْكُرِ ٱسْمَ رَبِّكَ بُكْرَةًۭ وَأَصِيلًۭا
বাংলা উচ্চারণ
ওাযকুরিস মা রাববিকা বুকরাতানও ওা অসীলা
বাংলা অর্থ
এবং সকাল-সন্ধ্যায় আপন পালনকর্তার নাম স্মরণ করুন।
আয়াত 26
وَمِنَ ٱلَّيْلِ فَٱسْجُدْ لَهُۥ وَسَبِّحْهُ لَيْلًۭا طَوِيلًا
বাংলা উচ্চারণ
ওা মিনাল লৈলি ফাসজুদ লাহূ ওা সাববিহহু লৈলান তাওীলা
বাংলা অর্থ
রাত্রির কিছু অংশে তাঁর উদ্দেশে সিজদা করুন এবং রাত্রির দীর্ঘ সময় তাঁর পবিত্রতা বর্ণনা করুন।
আয়াত 27
إِنَّ هَٰٓؤُلَآءِ يُحِبُّونَ ٱلْعَاجِلَةَ وَيَذَرُونَ وَرَآءَهُمْ يَوْمًۭا ثَقِيلًۭا
বাংলা উচ্চারণ
ইননা হাঔলাই য়ুহিববূনা আজিলাতা ওা য়াযারূনা ওারাআহুম য়াওমান সাকীলা
বাংলা অর্থ
নিশ্চয় এরা পার্থিব জীবনকে ভালবাসে এবং এক কঠিন দিবসকে পশ্চাতে ফেলে রাখে।
আয়াত 28
نَّحْنُ خَلَقْنَٰهُمْ وَشَدَدْنَآ أَسْرَهُمْ ۖ وَإِذَا شِئْنَا بَدَّلْنَآ أَمْثَٰلَهُمْ تَبْدِيلًا
বাংলা উচ্চারণ
নাহনু খালাকনাহুম ওা শাদাদনাঅ অসরাহুম ওা ইযা শিনা বাদদালনাঅ অমসালা হুম তাবদীলা
বাংলা অর্থ
আমি তাদেরকে সৃষ্টি করেছি এবং মজবুত করেছি তাদের গঠন। আমি যখন ইচ্ছা করব, তখন তাদের পরিবর্তে তাদের অনুরূপ লোক আনব।
আয়াত 29
إِنَّ هَٰذِهِۦ تَذْكِرَةٌۭ ۖ فَمَن شَآءَ ٱتَّخَذَ إِلَىٰ رَبِّهِۦ سَبِيلًۭا
বাংলা উচ্চারণ
ইননা হাযিহী তাযকিরাতুন ফা মান শাআত তাখাযা ইলা রাববিহী সাবীলা
বাংলা অর্থ
এটা উপদেশ, অতএব যার ইচ্ছা হয় সে তার পালনকর্তার পথ অবলম্বন করুক।
আয়াত 30
وَمَا تَشَآءُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ ۚ إِنَّ ٱللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمًۭا
বাংলা উচ্চারণ
ওা মা তাশাঅঊনা ইললা অনয়য়াশাআল লাহ; ইননাল লাহা কানালীমান হাকীমা
বাংলা অর্থ
আল্লাহর অভিপ্রায় ব্যতিরেকে তোমরা অন্য কোন অভিপ্রায় পোষণ করবে না। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়।
আয়াত 31
يُدْخِلُ مَن يَشَآءُ فِى رَحْمَتِهِۦ ۚ وَٱلظَّٰلِمِينَ أَعَدَّ لَهُمْ عَذَابًا أَلِيمًۢا
বাংলা উচ্চারণ
য়ুদখিলু মৈ য়াশাঔ ফী রাহমাতিহ; ওাযযালিমীনা আদদা লাহুম অযাবান অলীমা
বাংলা অর্থ
তিনি যাকে ইচ্ছা তাঁর রহমতে দাখিল করেন। আর যালেমদের জন্যে তো প্রস্তুত রেখেছেন মর্মন্তুদ শাস্তি।