আয়াত 1بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَٱلْمُرْسَلَٰتِ عُرْفًۭا
বাংলা উচ্চারণ
ওাল মুরসালাতিউরফা
বাংলা অর্থ
কল্যাণের জন্যে প্রেরিত বায়ুর শপথ,
আয়াত 2فَٱلْعَٰصِفَٰتِ عَصْفًۭا
বাংলা উচ্চারণ
ফালাসিফাতি অসফা
বাংলা অর্থ
সজোরে প্রবাহিত ঝটিকার শপথ,
আয়াত 3وَٱلنَّٰشِرَٰتِ نَشْرًۭا
বাংলা উচ্চারণ
ওাননাশিরাতি নাশরা
বাংলা অর্থ
মেঘবিস্তৃতকারী বায়ুর শপথ
আয়াত 4فَٱلْفَٰرِقَٰتِ فَرْقًۭا
বাংলা উচ্চারণ
ফালফারিকাতি ফারকা
বাংলা অর্থ
মেঘপুঞ্জ বিতরণকারী বায়ুর শপথ এবং
আয়াত 5فَٱلْمُلْقِيَٰتِ ذِكْرًا
বাংলা উচ্চারণ
ফালমুলকিয়াতি যিকরা
বাংলা অর্থ
ওহী নিয়ে অবতরণকারী ফেরেশতাগণের শপথ-
আয়াত 6عُذْرًا أَوْ نُذْرًا
বাংলা উচ্চারণ
উযরান অও নুযরা
বাংলা অর্থ
ওযর-আপত্তির অবকাশ না রাখার জন্যে অথবা সতর্ক করার জন্যে।
আয়াত 7إِنَّمَا تُوعَدُونَ لَوَٰقِعٌۭ
বাংলা উচ্চারণ
ইননামা তূঅদূনা লাওাকি
বাংলা অর্থ
নিশ্চয়ই তোমাদেরকে প্রদত্ত ওয়াদা বাস্তবায়িত হবে।
আয়াত 8فَإِذَا ٱلنُّجُومُ طُمِسَتْ
বাংলা উচ্চারণ
ফা ইযাম নুজূমু তুমিসাত
বাংলা অর্থ
অতঃপর যখন নক্ষত্রসমুহ নির্বাপিত হবে,
আয়াত 9وَإِذَا ٱلسَّمَآءُ فُرِجَتْ
বাংলা উচ্চারণ
ওা ইযাস সামাঔ ফুরিজাত
বাংলা অর্থ
যখন আকাশ ছিদ্রযুক্ত হবে,
আয়াত 10وَإِذَا ٱلْجِبَالُ نُسِفَتْ
বাংলা উচ্চারণ
ওা ইযাল জিবালু নুসিফাত
বাংলা অর্থ
যখন পর্বতমালাকে উড়িয়ে দেয়া হবে এবং
আয়াত 11وَإِذَا ٱلرُّسُلُ أُقِّتَتْ
বাংলা উচ্চারণ
ওা ইযার রুসুলু উককিতাত
বাংলা অর্থ
যখন রসূলগণের একত্রিত হওয়ার সময় নিরূপিত হবে,
আয়াত 12لِأَىِّ يَوْمٍ أُجِّلَتْ
বাংলা উচ্চারণ
লি অয়য়ি য়াওমিন উজজিলাত
বাংলা অর্থ
এসব বিষয় কোন দিবসের জন্যে স্থগিত রাখা হয়েছে?
আয়াত 13لِيَوْمِ ٱلْفَصْلِ
বাংলা উচ্চারণ
লি য়াওমিল ফাসল
বাংলা অর্থ
বিচার দিবসের জন্য।
আয়াত 14وَمَآ أَدْرَىٰكَ مَا يَوْمُ ٱلْفَصْلِ
বাংলা উচ্চারণ
ওা মাঅ অদরাকা মা য়াওমুল ফাসল
বাংলা অর্থ
আপনি জানেন বিচার দিবস কি?
আয়াত 15وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ
বাংলা উচ্চারণ
ওৈলুনয় য়াওমা ইযিললিলমুকাযযিবীন
বাংলা অর্থ
সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
আয়াত 16أَلَمْ نُهْلِكِ ٱلْأَوَّلِينَ
বাংলা উচ্চারণ
অলাম নুহলিকিল অওওালীন
বাংলা অর্থ
আমি কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করিনি?
আয়াত 17ثُمَّ نُتْبِعُهُمُ ٱلْءَاخِرِينَ
বাংলা উচ্চারণ
সুমমা নুতবিউহুমুল আখিরীন
বাংলা অর্থ
অতঃপর তাদের পশ্চাতে প্রেরণ করব পরবর্তীদেরকে।
আয়াত 18كَذَٰلِكَ نَفْعَلُ بِٱلْمُجْرِمِينَ
বাংলা উচ্চারণ
কাযযলিকা নাফালু বিলমুজরিমীন
বাংলা অর্থ
অপরাধীদের সাথে আমি এরূপই করে থাকি।
আয়াত 19وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ
বাংলা উচ্চারণ
ওৈলুনও য়াওমা ইযিল লিল মুকাযযিবীন
বাংলা অর্থ
সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
আয়াত 20أَلَمْ نَخْلُقكُّم مِّن مَّآءٍۢ مَّهِينٍۢ
বাংলা উচ্চারণ
অলাম নাখলুককুম মিমমাঐম মাহীন
বাংলা অর্থ
আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি থেকে সৃষ্টি করিনি?
আয়াত 21فَجَعَلْنَٰهُ فِى قَرَارٍۢ مَّكِينٍ
বাংলা উচ্চারণ
ফাজালনাহু ফী কারারিম মাকীন
বাংলা অর্থ
অতঃপর আমি তা রেখেছি এক সংরক্ষিত আধারে,
আয়াত 22إِلَىٰ قَدَرٍۢ مَّعْلُومٍۢ
বাংলা উচ্চারণ
ইললা কাদরিম মালূম
বাংলা অর্থ
এক নির্দিষ্টকাল পর্যন্ত,
আয়াত 23فَقَدَرْنَا فَنِعْمَ ٱلْقَٰدِرُونَ
বাংলা উচ্চারণ
ফাকাদারনা ফানিমাল কাদিরূন
বাংলা অর্থ
অতঃপর আমি পরিমিত আকারে সৃষ্টি করেছি, আমি কত সক্ষম স্রষ্টা?
আয়াত 24وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ
বাংলা উচ্চারণ
ওৈলুনয় য়াওমা ইযিল লিলমুকাযযিবীন
বাংলা অর্থ
সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
আয়াত 25أَلَمْ نَجْعَلِ ٱلْأَرْضَ كِفَاتًا
বাংলা উচ্চারণ
অলাম নাজালিল অরদা কিফাতা
বাংলা অর্থ
আমি কি পৃথিবীকে সৃষ্টি করিনি ধারণকারিণীরূপে,
আয়াত 26أَحْيَآءًۭ وَأَمْوَٰتًۭا
বাংলা উচ্চারণ
অহয়াআনও ওা অমওাতা
বাংলা অর্থ
জীবিত ও মৃতদেরকে?
আয়াত 27وَجَعَلْنَا فِيهَا رَوَٰسِىَ شَٰمِخَٰتٍۢ وَأَسْقَيْنَٰكُم مَّآءًۭ فُرَاتًۭا
বাংলা উচ্চারণ
ওা জালনা ফীহা রাওাসিয়া শামিখাতিনও ওা অসকৈনাকুম মাআন ফুরাতা
বাংলা অর্থ
আমি তাতে স্থাপন করেছি মজবুত সুউচ্চ পর্বতমালা এবং পান করিয়েছি তোমাদেরকে তৃষ্ণা নিবারণকারী সুপেয় পানি।
আয়াত 28وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ
বাংলা উচ্চারণ
ওৈলুনয় য়াওমা ইযিল লিলমুকাযযিবীন
বাংলা অর্থ
সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
আয়াত 29ٱنطَلِقُوٓا۟ إِلَىٰ مَا كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ
বাংলা উচ্চারণ
ইনতালিকূও ইলা মা কুনতুম বিহী তুকাযযিবূন
বাংলা অর্থ
চল তোমরা তারই দিকে, যাকে তোমরা মিথ্যা বলতে।
আয়াত 30ٱنطَلِقُوٓا۟ إِلَىٰ ظِلٍّۢ ذِى ثَلَٰثِ شُعَبٍۢ
বাংলা উচ্চারণ
ইনতালিকূও ইলা যিললিন যী সালাসি শুঅব
বাংলা অর্থ
চল তোমরা তিন কুন্ডলীবিশিষ্ট ছায়ার দিকে,
আয়াত 31لَّا ظَلِيلٍۢ وَلَا يُغْنِى مِنَ ٱللَّهَبِ
বাংলা উচ্চারণ
লা যালীলিনও ওা লা য়ুঘনী মিনাল লাহাব
বাংলা অর্থ
যে ছায়া সুনিবিড় নয় এবং অগ্নির উত্তাপ থেকে রক্ষা করে না।
আয়াত 32إِنَّهَا تَرْمِى بِشَرَرٍۢ كَٱلْقَصْرِ
বাংলা উচ্চারণ
ইননাহা তারমী বিশারারিন কালকাসর
বাংলা অর্থ
এটা অট্টালিকা সদৃশ বৃহৎ স্ফুলিংগ নিক্ষেপ করবে।
আয়াত 33كَأَنَّهُۥ جِمَٰلَتٌۭ صُفْرٌۭ
বাংলা উচ্চারণ
কা অননাহূ জিমালাতুন সুফর
বাংলা অর্থ
যেন সে পীতবর্ণ উষ্ট্রশ্রেণী।
আয়াত 34وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ
বাংলা উচ্চারণ
ওৈলুনয় য়াওমা ইযিল লিলমুকাযিবীন
বাংলা অর্থ
সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
আয়াত 35هَٰذَا يَوْمُ لَا يَنطِقُونَ
বাংলা উচ্চারণ
হাযা য়াওমু লা উঅনতিকূন
বাংলা অর্থ
এটা এমন দিন, যেদিন কেউ কথা বলবে না।
আয়াত 36وَلَا يُؤْذَنُ لَهُمْ فَيَعْتَذِرُونَ
বাংলা উচ্চারণ
ওা লা য়ুযানু লাহুম ফা য়াতাযিরূন
বাংলা অর্থ
এবং কাউকে তওবা করার অনুমতি দেয়া হবে না।
আয়াত 37وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ
বাংলা উচ্চারণ
ওৈলুনও য়াওমা ইযিল লিলমুকাযযিবীন
বাংলা অর্থ
সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
আয়াত 38هَٰذَا يَوْمُ ٱلْفَصْلِ ۖ جَمَعْنَٰكُمْ وَٱلْأَوَّلِينَ
বাংলা উচ্চারণ
হাযা য়াওমুল ফাসলি জামা নাকুম ওাল অওওালীন
বাংলা অর্থ
এটা বিচার দিবস, আমি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে একত্রিত করেছি।
আয়াত 39فَإِن كَانَ لَكُمْ كَيْدٌۭ فَكِيدُونِ
বাংলা উচ্চারণ
ফা ইন কানা লাকুম কৈদুন ফাকীদূন
বাংলা অর্থ
অতএব, তোমাদের কোন অপকৌশল থাকলে তা প্রয়োগ কর আমার কাছে।
আয়াত 40وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ
বাংলা উচ্চারণ
ওৈলুনয় য়াওমৈযিল লিলমুকাযযিবীন
বাংলা অর্থ
সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
আয়াত 41إِنَّ ٱلْمُتَّقِينَ فِى ظِلَٰلٍۢ وَعُيُونٍۢ
বাংলা উচ্চারণ
ইননাল মুততাকীনা ফী যিলালিনও ওা উয়ূন
বাংলা অর্থ
নিশ্চয় খোদাভীরুরা থাকবে ছায়ায় এবং প্রস্রবণসমূহে-
আয়াত 42وَفَوَٰكِهَ مِمَّا يَشْتَهُونَ
বাংলা উচ্চারণ
ওা ফাওাকিহা মিমমা য়াসতাহূন
বাংলা অর্থ
এবং তাদের বাঞ্ছিত ফল-মূলের মধ্যে।
আয়াত 43كُلُوا۟ وَٱشْرَبُوا۟ هَنِيٓـًٔۢا بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
বাংলা উচ্চারণ
কুলূ ওাশরাবূ হানীএ অম বিমা কুনতুম তামালূন
বাংলা অর্থ
বলা হবেঃ তোমরা যা করতে তার বিনিময়ে তৃপ্তির সাথে পানাহার কর।
আয়াত 44إِنَّا كَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ
বাংলা উচ্চারণ
ইননা কাযালিকা নাজযিল মুহসিনীন
বাংলা অর্থ
এভাবেই আমি সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি।
আয়াত 45وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ
বাংলা উচ্চারণ
ওৈলুনয় য়াওমা ইযিল লিলমুযকাযযিবীন
বাংলা অর্থ
সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
আয়াত 46كُلُوا۟ وَتَمَتَّعُوا۟ قَلِيلًا إِنَّكُم مُّجْرِمُونَ
বাংলা উচ্চারণ
কুলূ ওা তামাততাঊ কালীলান ইননাকুম মুজরিমূন
বাংলা অর্থ
কাফেরগণ, তোমরা কিছুদিন খেয়ে নাও এবং ভোগ করে নাও। তোমরা তো অপরাধী।
আয়াত 47وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ
বাংলা উচ্চারণ
ওৈলুননয় য়াওমা ইযিল লিলমুকাযযিবীন
বাংলা অর্থ
সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
আয়াত 48وَإِذَا قِيلَ لَهُمُ ٱرْكَعُوا۟ لَا يَرْكَعُونَ
বাংলা উচ্চারণ
ওা ইযা কীলা লাহুমুর কাঊ আ য়ারকাঊন
বাংলা অর্থ
যখন তাদেরকে বলা হয়, নত হও, তখন তারা নত হয় না।
আয়াত 49وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ
বাংলা উচ্চারণ
ওৈলুননয় য়াওমা ইযিল লিলমুকাযযিবীন
বাংলা অর্থ
সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
আয়াত 50فَبِأَىِّ حَدِيثٍۭ بَعْدَهُۥ يُؤْمِنُونَ
বাংলা উচ্চারণ
ফাবি অয়য়ি হাদীসিম বাদাহূ য়ুমিনূন
বাংলা অর্থ
এখন কোন কথায় তারা এরপর বিশ্বাস স্থাপন করবে?