☾ আল-কোরআন
সূরা 78 · মাক্কী

আন-নাবা النبأ

An-Naba · 40 আয়াত
← তালিকায় ফিরুন
আয়াত 1
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ عَمَّ يَتَسَآءَلُونَ
বাংলা উচ্চারণ
অমমা য়াতাসাঅলূন
বাংলা অর্থ
তারা পরস্পরে কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে?
আয়াত 2
عَنِ ٱلنَّبَإِ ٱلْعَظِيمِ
বাংলা উচ্চারণ
অনিননাবাইল অযীম
বাংলা অর্থ
মহা সংবাদ সম্পর্কে,
আয়াত 3
ٱلَّذِى هُمْ فِيهِ مُخْتَلِفُونَ
বাংলা উচ্চারণ
অললাযি হুম ফীহি মুখ তালিফূন
বাংলা অর্থ
যে সম্পর্কে তারা মতানৈক্য করে।
আয়াত 4
كَلَّا سَيَعْلَمُونَ
বাংলা উচ্চারণ
কাললা সা য়ালামূন
বাংলা অর্থ
না, সত্ত্বরই তারা জানতে পারবে,
আয়াত 5
ثُمَّ كَلَّا سَيَعْلَمُونَ
বাংলা উচ্চারণ
থুমমা কাললা সা য়ালামূন
বাংলা অর্থ
অতঃপর না, সত্বর তারা জানতে পারবে।
আয়াত 6
أَلَمْ نَجْعَلِ ٱلْأَرْضَ مِهَٰدًۭا
বাংলা উচ্চারণ
অলাম নাজালিল অরদা মিহা দা
বাংলা অর্থ
আমি কি করিনি ভূমিকে বিছানা
আয়াত 7
وَٱلْجِبَالَ أَوْتَادًۭا
বাংলা উচ্চারণ
ওাল জিবালা ঔ তাদা
বাংলা অর্থ
এবং পর্বতমালাকে পেরেক?
আয়াত 8
وَخَلَقْنَٰكُمْ أَزْوَٰجًۭا
বাংলা উচ্চারণ
ওা খালাক নাকুম অযওাজা
বাংলা অর্থ
আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি,
আয়াত 9
وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًۭا
বাংলা উচ্চারণ
ওাজালনান নৌমাকুম সুবাতা
বাংলা অর্থ
তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী,
আয়াত 10
وَجَعَلْنَا ٱلَّيْلَ لِبَاسًۭا
বাংলা উচ্চারণ
ওাজালনাল লৈলা লিবাসা
বাংলা অর্থ
রাত্রিকে করেছি আবরণ।
আয়াত 11
وَجَعَلْنَا ٱلنَّهَارَ مَعَاشًۭا
বাংলা উচ্চারণ
ওাজালনান নাহারা মা আশা
বাংলা অর্থ
দিনকে করেছি জীবিকা অর্জনের সময়,
আয়াত 12
وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًۭا شِدَادًۭا
বাংলা উচ্চারণ
ওা বানৈনা ফৌকাকুম সাব অন শি দাদা
বাংলা অর্থ
নির্মান করেছি তোমাদের মাথার উপর মজবুত সপ্ত-আকাশ।
আয়াত 13
وَجَعَلْنَا سِرَاجًۭا وَهَّاجًۭا
বাংলা উচ্চারণ
ওাজালনা সিরাজাও ওাহ হাজা
বাংলা অর্থ
এবং একটি উজ্জ্বল প্রদীপ সৃষ্টি করেছি।
আয়াত 14
وَأَنزَلْنَا مِنَ ٱلْمُعْصِرَٰتِ مَآءًۭ ثَجَّاجًۭا
বাংলা উচ্চারণ
ওা অনযালনা মিনাল মুসিরাতি মাঅন সাজজাজা
বাংলা অর্থ
আমি জলধর মেঘমালা থেকে প্রচুর বৃষ্টিপাত করি,
আয়াত 15
لِّنُخْرِجَ بِهِۦ حَبًّۭا وَنَبَاتًۭا
বাংলা উচ্চারণ
লিনুখ রিজা বিহী হাববাও ওানা বাতা
বাংলা অর্থ
যাতে তদ্দ্বারা উৎপন্ন করি শস্য, উদ্ভিদ।
আয়াত 16
وَجَنَّٰتٍ أَلْفَافًا
বাংলা উচ্চারণ
ওা জান নাতিন অলফাফা
বাংলা অর্থ
ও পাতাঘন উদ্যান।
আয়াত 17
إِنَّ يَوْمَ ٱلْفَصْلِ كَانَ مِيقَٰتًۭا
বাংলা উচ্চারণ
ইননা য়ৌমালফাসলি কানা মিকাতা
বাংলা অর্থ
নিশ্চয় বিচার দিবস নির্ধারিত রয়েছে।
আয়াত 18
يَوْمَ يُنفَخُ فِى ٱلصُّورِ فَتَأْتُونَ أَفْوَاجًۭا
বাংলা উচ্চারণ
য়ৌমা য়ুন ফাখু ফিসসূরি ফাতা তূনা অফওাজা
বাংলা অর্থ
যেদিন শিংগায় ফুঁক দেয়া হবে, তখন তোমরা দলে দলে সমাগত হবে।
আয়াত 19
وَفُتِحَتِ ٱلسَّمَآءُ فَكَانَتْ أَبْوَٰبًۭا
বাংলা উচ্চারণ
ওা ফুতিহা তিস সামাউ ফাকানাত অবওাবা
বাংলা অর্থ
আকাশ বিদীর্ণ হয়ে; তাতে বহু দরজা সৃষ্টি হবে।
আয়াত 20
وَسُيِّرَتِ ٱلْجِبَالُ فَكَانَتْ سَرَابًا
বাংলা উচ্চারণ
ওা সুয়য়ি রাতিল জিবালু ফা কানাত সারাবা
বাংলা অর্থ
এবং পর্বতমালা চালিত হয়ে মরীচিকা হয়ে যাবে।
আয়াত 21
إِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًۭا
বাংলা উচ্চারণ
ইননা জাহান নামা কানাত মিরসাদা
বাংলা অর্থ
নিশ্চয় জাহান্নাম প্রতীক্ষায় থাকবে,
আয়াত 22
لِّلطَّٰغِينَ مَـَٔابًۭا
বাংলা উচ্চারণ
লিত তা ঘীনা মা আবা
বাংলা অর্থ
সীমালংঘনকারীদের আশ্রয়স্থলরূপে।
আয়াত 23
لَّٰبِثِينَ فِيهَآ أَحْقَابًۭا
বাংলা উচ্চারণ
লা বিথীনা ফীহা অহকাবা
বাংলা অর্থ
তারা তথায় শতাব্দীর পর শতাব্দী অবস্থান করবে।
আয়াত 24
لَّا يَذُوقُونَ فِيهَا بَرْدًۭا وَلَا شَرَابًا
বাংলা উচ্চারণ
লা য়া যূকূনা ফীহা বার দাও ওালা শারাবা
বাংলা অর্থ
তথায় তারা কোন শীতল এবং পানীয় আস্বাদন করবে না;
আয়াত 25
إِلَّا حَمِيمًۭا وَغَسَّاقًۭا
বাংলা উচ্চারণ
ইললা হামী মাওওা ঘাস সাকা
বাংলা অর্থ
কিন্তু ফুটন্ত পানি ও পূঁজ পাবে।
আয়াত 26
جَزَآءًۭ وِفَاقًا
বাংলা উচ্চারণ
জাযাঅও ওি ফাকা
বাংলা অর্থ
পরিপূর্ণ প্রতিফল হিসেবে।
আয়াত 27
إِنَّهُمْ كَانُوا۟ لَا يَرْجُونَ حِسَابًۭا
বাংলা উচ্চারণ
ইননাহুম কানু লা য়ারজূনা হিসাবা
বাংলা অর্থ
নিশ্চয় তারা হিসাব-নিকাশ আশা করত না।
আয়াত 28
وَكَذَّبُوا۟ بِـَٔايَٰتِنَا كِذَّابًۭا
বাংলা উচ্চারণ
ওা কাযযাবু বি আয়া তিনা কিযযাবা
বাংলা অর্থ
এবং আমার আয়াতসমূহে পুরোপুরি মিথ্যারোপ করত।
আয়াত 29
وَكُلَّ شَىْءٍ أَحْصَيْنَٰهُ كِتَٰبًۭا
বাংলা উচ্চারণ
ওা কুললা শৈইন অহসৈ নাহু কিতা বা
বাংলা অর্থ
আমি সবকিছুই লিপিবদ্ধ করে সংরক্ষিত করেছি।
আয়াত 30
فَذُوقُوا۟ فَلَن نَّزِيدَكُمْ إِلَّا عَذَابًا
বাংলা উচ্চারণ
ফা যূকূ ফালাননাযী দাকুম ইলললা অযাবা
বাংলা অর্থ
অতএব, তোমরা আস্বাদন কর, আমি কেবল তোমাদের শাস্তিই বৃদ্ধি করব।
আয়াত 31
إِنَّ لِلْمُتَّقِينَ مَفَازًا
বাংলা উচ্চারণ
ইননা লিল মুততা কীনা মাফাযা
বাংলা অর্থ
পরহেযগারদের জন্যে রয়েছে সাফল্য।
আয়াত 32
حَدَآئِقَ وَأَعْنَٰبًۭا
বাংলা উচ্চারণ
হাদাইকা ওা আনা বা
বাংলা অর্থ
উদ্যান, আঙ্গুর,
আয়াত 33
وَكَوَاعِبَ أَتْرَابًۭا
বাংলা উচ্চারণ
ওা কাওা ইবা অত রাবা
বাংলা অর্থ
সমবয়স্কা, পূর্ণযৌবনা তরুণী।
আয়াত 34
وَكَأْسًۭا دِهَاقًۭا
বাংলা উচ্চারণ
ওা কাসান দি হাকা
বাংলা অর্থ
এবং পূর্ণ পানপাত্র।
আয়াত 35
لَّا يَسْمَعُونَ فِيهَا لَغْوًۭا وَلَا كِذَّٰبًۭا
বাংলা উচ্চারণ
লা য়াসমাঊনা ফিহা লাঘ ওাও ওালা কিযযাবা
বাংলা অর্থ
তারা তথায় অসার ও মিথ্যা বাক্য শুনবে না।
আয়াত 36
جَزَآءًۭ مِّن رَّبِّكَ عَطَآءً حِسَابًۭا
বাংলা উচ্চারণ
জাযাঅম মিররাববিকা অতাঅন হিসাবা
বাংলা অর্থ
এটা আপনার পালনকর্তার তরফ থেকে যথোচিত দান,
আয়াত 37
رَّبِّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَا ٱلرَّحْمَٰنِ ۖ لَا يَمْلِكُونَ مِنْهُ خِطَابًۭا
বাংলা উচ্চারণ
রাববিস সামা ওাতি ওাল অরদি ওা মা বৈনা হুমার রাহমানি লা য়াম লিকূনা মিনহু খি তাবা
বাংলা অর্থ
যিনি নভোমন্ডল, ভূমন্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর পালনকর্তা, দয়াময়, কেউ তাঁর সাথে কথার অধিকারী হবে না।
আয়াত 38
يَوْمَ يَقُومُ ٱلرُّوحُ وَٱلْمَلَٰٓئِكَةُ صَفًّۭا ۖ لَّا يَتَكَلَّمُونَ إِلَّا مَنْ أَذِنَ لَهُ ٱلرَّحْمَٰنُ وَقَالَ صَوَابًۭا
বাংলা উচ্চারণ
য়ৌমা য়াকূ মুর রূহু ওাল মালাইকাতু সাফফাল লা য়াতা কাললা মূনা ইললা মান অযিনা লাহুর রাহমানু ওা কালা সাওাবা
বাংলা অর্থ
যেদিন রূহ ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে। দয়াময় আল্লাহ যাকে অনুমতি দিবেন, সে ব্যতিত কেউ কথা বলতে পারবে না এবং সে সত্যকথা বলবে।
আয়াত 39
ذَٰلِكَ ٱلْيَوْمُ ٱلْحَقُّ ۖ فَمَن شَآءَ ٱتَّخَذَ إِلَىٰ رَبِّهِۦ مَـَٔابًا
বাংলা উচ্চারণ
যালিকাল য়ৌমুল হাককু ফামান শাঅত তা খাযা ইলললা রাববিহি মাঅবা
বাংলা অর্থ
এই দিবস সত্য। অতঃপর যার ইচ্ছা, সে তার পালনকর্তার কাছে ঠিকানা তৈরী করুক।
আয়াত 40
إِنَّآ أَنذَرْنَٰكُمْ عَذَابًۭا قَرِيبًۭا يَوْمَ يَنظُرُ ٱلْمَرْءُ مَا قَدَّمَتْ يَدَاهُ وَيَقُولُ ٱلْكَافِرُ يَٰلَيْتَنِى كُنتُ تُرَٰبًۢا
বাংলা উচ্চারণ
ইন না অনযার নাকুম অযাবান কারীবৈয়য়ৌমা য়ান যুরুল মাররু মা কাদদামাত য়াদাহু ওা য়া কূলুলকাফিরু য়া লৈ তানী কুনতু তুরাবা
বাংলা অর্থ
আমি তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম, যেদিন মানুষ প্রত্যেক্ষ করবে যা সে সামনে প্রেরণ করেছে এবং কাফের বলবেঃ হায়, আফসোস-আমি যদি মাটি হয়ে যেতাম।