☾ আল-কোরআন
সূরা 79 · মাক্কী

আন-নাযিয়াত النازعات

An-Nazi’at · 46 আয়াত
← তালিকায় ফিরুন
আয়াত 1
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَٱلنَّٰزِعَٰتِ غَرْقًۭا
বাংলা উচ্চারণ
ওান নাযি আতি ঘারকা
বাংলা অর্থ
শপথ সেই ফেরেশতাগণের, যারা ডুব দিয়ে আত্মা উৎপাটন করে,
আয়াত 2
وَٱلنَّٰشِطَٰتِ نَشْطًۭا
বাংলা উচ্চারণ
ওান না শি তাতি নাশতা
বাংলা অর্থ
শপথ তাদের, যারা আত্মার বাঁধন খুলে দেয় মৃদুভাবে;
আয়াত 3
وَٱلسَّٰبِحَٰتِ سَبْحًۭا
বাংলা উচ্চারণ
ওাসস সাবিহাতি সাভা
বাংলা অর্থ
শপথ তাদের, যারা সন্তরণ করে দ্রুতগতিতে,
আয়াত 4
فَٱلسَّٰبِقَٰتِ سَبْقًۭا
বাংলা উচ্চারণ
ফাসস সাবি কাতি সাবকা
বাংলা অর্থ
শপথ তাদের, যারা দ্রুতগতিতে অগ্রসর হয় এবং
আয়াত 5
فَٱلْمُدَبِّرَٰتِ أَمْرًۭا
বাংলা উচ্চারণ
ফাল মু দাববি রাতি অমরা
বাংলা অর্থ
শপথ তাদের, যারা সকল কর্মনির্বাহ করে, কেয়ামত অবশ্যই হবে।
আয়াত 6
يَوْمَ تَرْجُفُ ٱلرَّاجِفَةُ
বাংলা উচ্চারণ
য়াওমা তারজুফুর রাজিফা
বাংলা অর্থ
যেদিন প্রকম্পিত করবে প্রকম্পিতকারী,
আয়াত 7
تَتْبَعُهَا ٱلرَّادِفَةُ
বাংলা উচ্চারণ
তাতবৌ হার রাদিফা
বাংলা অর্থ
অতঃপর পশ্চাতে আসবে পশ্চাদগামী;
আয়াত 8
قُلُوبٌۭ يَوْمَئِذٍۢ وَاجِفَةٌ
বাংলা উচ্চারণ
কুলূবুনয়য়ৌ মাইযিওওাজিফা
বাংলা অর্থ
সেদিন অনেক হৃদয় ভীত-বিহবল হবে।
আয়াত 9
أَبْصَٰرُهَا خَٰشِعَةٌۭ
বাংলা উচ্চারণ
অবসা রুহা খাশিঅহ
বাংলা অর্থ
তাদের দৃষ্টি নত হবে।
আয়াত 10
يَقُولُونَ أَءِنَّا لَمَرْدُودُونَ فِى ٱلْحَافِرَةِ
বাংলা উচ্চারণ
য়া কূ লূনা ঐননা লামার দূ দূনা ফিল হাফিরাহ
বাংলা অর্থ
তারা বলেঃ আমরা কি উলটো পায়ে প্রত্যাবর্তিত হবই-
আয়াত 11
أَءِذَا كُنَّا عِظَٰمًۭا نَّخِرَةًۭ
বাংলা উচ্চারণ
ঐযা কুননা ইযা মাননাখিরাহ
বাংলা অর্থ
গলিত অস্থি হয়ে যাওয়ার পরও?
আয়াত 12
قَالُوا۟ تِلْكَ إِذًۭا كَرَّةٌ خَاسِرَةٌۭ
বাংলা উচ্চারণ
কালু তিলকা ইযান কাররাতুন খাসিরাহ.
বাংলা অর্থ
তবে তো এ প্রত্যাবর্তন সর্বনাশা হবে!
আয়াত 13
فَإِنَّمَا هِىَ زَجْرَةٌۭ وَٰحِدَةٌۭ
বাংলা উচ্চারণ
ফা ইননা মা হিয়া যাজরাতুওওাহিদা
বাংলা অর্থ
অতএব, এটা তো কেবল এক মহা-নাদ,
আয়াত 14
فَإِذَا هُم بِٱلسَّاهِرَةِ
বাংলা উচ্চারণ
ফৈযা হুম বিসস সাহিরাহ
বাংলা অর্থ
তখনই তারা ময়দানে আবির্ভূত হবে।
আয়াত 15
هَلْ أَتَىٰكَ حَدِيثُ مُوسَىٰٓ
বাংলা উচ্চারণ
হাল অতাকা হাদীথু মুসা
বাংলা অর্থ
মূসার বৃত্তান্ত আপনার কাছে পৌছেছে কি?
আয়াত 16
إِذْ نَادَىٰهُ رَبُّهُۥ بِٱلْوَادِ ٱلْمُقَدَّسِ طُوًى
বাংলা উচ্চারণ
ইয নাদাহু রাববুহু বিল ওাদিলমুকাদ দাসি তুওা
বাংলা অর্থ
যখন তার পালনকর্তা তাকে পবিত্র তুয়া উপ্যকায় আহবান করেছিলেন,
আয়াত 17
ٱذْهَبْ إِلَىٰ فِرْعَوْنَ إِنَّهُۥ طَغَىٰ
বাংলা উচ্চারণ
ইযহাব ইলা ফিরৌনা ইননাহু তাঘা.
বাংলা অর্থ
ফেরাউনের কাছে যাও, নিশ্চয় সে সীমালংঘন করেছে।
আয়াত 18
فَقُلْ هَل لَّكَ إِلَىٰٓ أَن تَزَكَّىٰ
বাংলা উচ্চারণ
ফাকুল হাল লাকা ইলাঅন তাযাককা.
বাংলা অর্থ
অতঃপর বলঃ তোমার পবিত্র হওয়ার আগ্রহ আছে কি?
আয়াত 19
وَأَهْدِيَكَ إِلَىٰ رَبِّكَ فَتَخْشَىٰ
বাংলা উচ্চারণ
ওা অহদি য়াকা ইলা রাববিকা ফাতাখ শা
বাংলা অর্থ
আমি তোমাকে তোমার পালনকর্তার দিকে পথ দেখাব, যাতে তুমি তাকে ভয় কর।
আয়াত 20
فَأَرَىٰهُ ٱلْءَايَةَ ٱلْكُبْرَىٰ
বাংলা উচ্চারণ
ফা অরাহুলায়াতাল কুবরা.
বাংলা অর্থ
অতঃপর সে তাকে মহা-নিদর্শন দেখাল।
আয়াত 21
فَكَذَّبَ وَعَصَىٰ
বাংলা উচ্চারণ
ফা কাযযাবা ওা অসা.
বাংলা অর্থ
কিন্তু সে মিথ্যারোপ করল এবং অমান্য করল।
আয়াত 22
ثُمَّ أَدْبَرَ يَسْعَىٰ
বাংলা উচ্চারণ
থুমমা অদবারা য়াসা.
বাংলা অর্থ
অতঃপর সে প্রতিকার চেষ্টায় প্রস্থান করল।
আয়াত 23
فَحَشَرَ فَنَادَىٰ
বাংলা উচ্চারণ
ফা হাশারা ফানাদা.
বাংলা অর্থ
সে সকলকে সমবেত করল এবং সজোরে আহবান করল,
আয়াত 24
فَقَالَ أَنَا۠ رَبُّكُمُ ٱلْأَعْلَىٰ
বাংলা উচ্চারণ
ফাকালা অনা রাববু কুমুলালা.
বাংলা অর্থ
এবং বললঃ আমিই তোমাদের সেরা পালনকর্তা।
আয়াত 25
فَأَخَذَهُ ٱللَّهُ نَكَالَ ٱلْءَاخِرَةِ وَٱلْأُولَىٰٓ
বাংলা উচ্চারণ
ফাখা যাহুল লাহু নাকালাল আখিরাতি ওালূলা.
বাংলা অর্থ
অতঃপর আল্লাহ তাকে পরকালের ও ইহকালের শাস্তি দিলেন।
আয়াত 26
إِنَّ فِى ذَٰلِكَ لَعِبْرَةًۭ لِّمَن يَخْشَىٰٓ
বাংলা উচ্চারণ
ইননা ফী যালিকা লৈবরাতাল লিমৈয়য়াকশা
বাংলা অর্থ
যে ভয় করে তার জন্যে অবশ্যই এতে শিক্ষা রয়েছে।
আয়াত 27
ءَأَنتُمْ أَشَدُّ خَلْقًا أَمِ ٱلسَّمَآءُ ۚ بَنَىٰهَا
বাংলা উচ্চারণ
আনতুম অ শাদদু খালকান অমিস সামাউ বানাহা.
বাংলা অর্থ
তোমাদের সৃষ্টি অধিক কঠিন না আকাশের, যা তিনি নির্মাণ করেছেন?
আয়াত 28
رَفَعَ سَمْكَهَا فَسَوَّىٰهَا
বাংলা উচ্চারণ
রাফা সাম কাহা ফাসাও ওাহা
বাংলা অর্থ
তিনি একে উচ্চ করেছেন ও সুবিন্যস্ত করেছেন।
আয়াত 29
وَأَغْطَشَ لَيْلَهَا وَأَخْرَجَ ضُحَىٰهَا
বাংলা উচ্চারণ
ওা অঘতাশা লৈলাহা ওা অখরাজা দুহাহা.
বাংলা অর্থ
তিনি এর রাত্রিকে করেছেন অন্ধকারাচ্ছন্ন এবং এর সূর্যোলোক প্রকাশ করেছেন।
আয়াত 30
وَٱلْأَرْضَ بَعْدَ ذَٰلِكَ دَحَىٰهَآ
বাংলা উচ্চারণ
ওাল অরদা বাদা যালিকা দাহাহা.
বাংলা অর্থ
পৃথিবীকে এর পরে বিস্তৃত করেছেন।
আয়াত 31
أَخْرَجَ مِنْهَا مَآءَهَا وَمَرْعَىٰهَا
বাংলা উচ্চারণ
অখরাজা মিনহা মাঅহা ওা মার আহা.
বাংলা অর্থ
তিনি এর মধ্য থেকে এর পানি ও ঘাম নির্গত করেছেন,
আয়াত 32
وَٱلْجِبَالَ أَرْسَىٰهَا
বাংলা উচ্চারণ
ওাল জিবালা অরসাহা.
বাংলা অর্থ
পর্বতকে তিনি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন,
আয়াত 33
مَتَٰعًۭا لَّكُمْ وَلِأَنْعَٰمِكُمْ
বাংলা উচ্চারণ
মাতাঅল লাকুম ওালি অন আমিকুম.
বাংলা অর্থ
তোমাদের ও তোমাদের চতুস্পদ জন্তুদের উপকারার্থে।
আয়াত 34
فَإِذَا جَآءَتِ ٱلطَّآمَّةُ ٱلْكُبْرَىٰ
বাংলা উচ্চারণ
ফৈযা জাআতিত তাঅম মাতুল কুবরা.
বাংলা অর্থ
অতঃপর যখন মহাসংকট এসে যাবে।
আয়াত 35
يَوْمَ يَتَذَكَّرُ ٱلْإِنسَٰنُ مَا سَعَىٰ
বাংলা উচ্চারণ
য়ৌমা য়াতা যাককারুল ইনসানু মা সাঅ.
বাংলা অর্থ
অর্থাৎ যেদিন মানুষ তার কৃতকর্ম স্মরণ করবে
আয়াত 36
وَبُرِّزَتِ ٱلْجَحِيمُ لِمَن يَرَىٰ
বাংলা উচ্চারণ
ওা বুররিযাতিলজাহীমু লিমানয়য়ারা.
বাংলা অর্থ
এবং দর্শকদের জন্যে জাহান্নাম প্রকাশ করা হবে,
আয়াত 37
فَأَمَّا مَن طَغَىٰ
বাংলা উচ্চারণ
ফা অমমা মান তাঘা.
বাংলা অর্থ
তখন যে ব্যক্তি সীমালংঘন করেছে;
আয়াত 38
وَءَاثَرَ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا
বাংলা উচ্চারণ
ওা আসারাল হায়াতাদ দুনয়া
বাংলা অর্থ
এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়েছে,
আয়াত 39
فَإِنَّ ٱلْجَحِيمَ هِىَ ٱلْمَأْوَىٰ
বাংলা উচ্চারণ
ফা ইননাল জাহীমা হিয়াল মাওা.
বাংলা অর্থ
তার ঠিকানা হবে জাহান্নাম।
আয়াত 40
وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِۦ وَنَهَى ٱلنَّفْسَ عَنِ ٱلْهَوَىٰ
বাংলা উচ্চারণ
ওা অমমা মান খাফা মাকামা রাববিহী ওা নাহান নাফসা অনিল হাওা
বাংলা অর্থ
পক্ষান্তরে যে ব্যক্তি তার পালনকর্তার সামনে দন্ডায়মান হওয়াকে ভয় করেছে এবং খেয়াল-খুশী থেকে নিজেকে নিবৃত্ত রেখেছে,
আয়াত 41
فَإِنَّ ٱلْجَنَّةَ هِىَ ٱلْمَأْوَىٰ
বাংলা উচ্চারণ
ফা ইননাল জাননাতা হিয়াল মাওা
বাংলা অর্থ
তার ঠিকানা হবে জান্নাত।
আয়াত 42
يَسْـَٔلُونَكَ عَنِ ٱلسَّاعَةِ أَيَّانَ مُرْسَىٰهَا
বাংলা উচ্চারণ
য়াসালূনাকা অনিস সাঅতি অয়য়ানা মুরসাহা
বাংলা অর্থ
তারা আপনাকে জিজ্ঞাসা করে, কেয়ামত কখন হবে?
আয়াত 43
فِيمَ أَنتَ مِن ذِكْرَىٰهَآ
বাংলা উচ্চারণ
ফীমা অনতা মিন যিকরাহা
বাংলা অর্থ
এর বর্ণনার সাথে আপনার কি সম্পর্ক ?
আয়াত 44
إِلَىٰ رَبِّكَ مُنتَهَىٰهَآ
বাংলা উচ্চারণ
ইলা রাববিকা মুনতাহা হা
বাংলা অর্থ
এর চরম জ্ঞান আপনার পালনকর্তার কাছে।
আয়াত 45
إِنَّمَآ أَنتَ مُنذِرُ مَن يَخْشَىٰهَا
বাংলা উচ্চারণ
ইননামাঅ অনতা মুনযিরু মৈয় য়াকশাহা
বাংলা অর্থ
যে একে ভয় করে, আপনি তো কেবল তাকেই সতর্ক করবেন।
আয়াত 46
كَأَنَّهُمْ يَوْمَ يَرَوْنَهَا لَمْ يَلْبَثُوٓا۟ إِلَّا عَشِيَّةً أَوْ ضُحَىٰهَا
বাংলা উচ্চারণ
কা অননাহুম য়াওমা য়ারাওনাহা লাম য়ালবাসূও ইললা অশিয়য়াতান অও দুহাহা
বাংলা অর্থ
যেদিন তারা একে দেখবে, সেদিন মনে হবে যেন তারা দুনিয়াতে মাত্র এক সন্ধ্যা অথবা এক সকাল অবস্থান করেছে।