আয়াত 1بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ عَبَسَ وَتَوَلَّىٰٓ
বাংলা উচ্চারণ
অবাসা ওা তাওাললা.
বাংলা অর্থ
তিনি ভ্রূকুঞ্চিত করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন।
আয়াত 2أَن جَآءَهُ ٱلْأَعْمَىٰ
বাংলা উচ্চারণ
অন জাঅহুল অমা
বাংলা অর্থ
কারণ, তাঁর কাছে এক অন্ধ আগমন করল।
আয়াত 3وَمَا يُدْرِيكَ لَعَلَّهُۥ يَزَّكَّىٰٓ
বাংলা উচ্চারণ
ওা মা য়ুদরীকা লাললাহু য়ায যাককা.
বাংলা অর্থ
আপনি কি জানেন, সে হয়তো পরিশুদ্ধ হত,
আয়াত 4أَوْ يَذَّكَّرُ فَتَنفَعَهُ ٱلذِّكْرَىٰٓ
বাংলা উচ্চারণ
ঔ য়ায যাক কারু ফাতানফা অহুয যিকরা.
বাংলা অর্থ
অথবা উপদেশ গ্রহণ করতো এবং উপদেশ তার উপকার হত।
আয়াত 5أَمَّا مَنِ ٱسْتَغْنَىٰ
বাংলা উচ্চারণ
অমমা মানিস তাঘনা
বাংলা অর্থ
পরন্তু যে বেপরোয়া,
আয়াত 6فَأَنتَ لَهُۥ تَصَدَّىٰ
বাংলা উচ্চারণ
ফানতা লাহু তাসাদদা
বাংলা অর্থ
আপনি তার চিন্তায় মশগুল।
আয়াত 7وَمَا عَلَيْكَ أَلَّا يَزَّكَّىٰ
বাংলা উচ্চারণ
ওা মা অলৈকা আল্লাহ য়ায যাককা.
বাংলা অর্থ
সে শুদ্ধ না হলে আপনার কোন দোষ নেই।
আয়াত 8وَأَمَّا مَن جَآءَكَ يَسْعَىٰ
বাংলা উচ্চারণ
ওা অমমা মান জাঅকা য়াসা
বাংলা অর্থ
যে আপনার কাছে দৌড়ে আসলো
আয়াত 9وَهُوَ يَخْشَىٰ
বাংলা উচ্চারণ
ওাহুওা য়াখশা,
বাংলা অর্থ
এমতাবস্থায় যে, সে ভয় করে,
আয়াত 10فَأَنتَ عَنْهُ تَلَهَّىٰ
বাংলা উচ্চারণ
ফানতা অনহু তালাহ হা.
বাংলা অর্থ
আপনি তাকে অবজ্ঞা করলেন।
আয়াত 11كَلَّآ إِنَّهَا تَذْكِرَةٌۭ
বাংলা উচ্চারণ
কাললা ইননাহা তাযকিরাহ
বাংলা অর্থ
কখনও এরূপ করবেন না, এটা উপদেশবানী।
আয়াত 12فَمَن شَآءَ ذَكَرَهُۥ
বাংলা উচ্চারণ
ফামান শা অ যাকারাহ
বাংলা অর্থ
অতএব, যে ইচ্ছা করবে, সে একে গ্রহণ করবে।
আয়াত 13فِى صُحُفٍۢ مُّكَرَّمَةٍۢ
বাংলা উচ্চারণ
ফি সুহুফিম মুকার রামা,
বাংলা অর্থ
এটা লিখিত আছে সম্মানিত,
আয়াত 14مَّرْفُوعَةٍۢ مُّطَهَّرَةٍۭ
বাংলা উচ্চারণ
মারফূঅতিম মুতাহ হারা,
বাংলা অর্থ
উচ্চ পবিত্র পত্রসমূহে,
আয়াত 15بِأَيْدِى سَفَرَةٍۢ
বাংলা উচ্চারণ
বিঐদী সাফারা
বাংলা অর্থ
লিপিকারের হস্তে,
আয়াত 16كِرَامٍۭ بَرَرَةٍۢ
বাংলা উচ্চারণ
কিরামিম বারারাহ.
বাংলা অর্থ
যারা মহৎ, পূত চরিত্র।
আয়াত 17قُتِلَ ٱلْإِنسَٰنُ مَآ أَكْفَرَهُۥ
বাংলা উচ্চারণ
কুতিলালিনসানু মা অকফারাহ.
বাংলা অর্থ
মানুষ ধ্বংস হোক, সে কত অকৃতজ্ঞ!
আয়াত 18مِنْ أَىِّ شَىْءٍ خَلَقَهُۥ
বাংলা উচ্চারণ
মিন ঐয়য়ি শৈইন খালাক
বাংলা অর্থ
তিনি তাকে কি বস্তু থেকে সৃষ্টি করেছেন?
আয়াত 19مِن نُّطْفَةٍ خَلَقَهُۥ فَقَدَّرَهُۥ
বাংলা উচ্চারণ
মিন নুতফাহ; খালাকাহু ফাকাদদারাহ.
বাংলা অর্থ
শুক্র থেকে তাকে সৃষ্টি করেছেন, অতঃপর তাকে সুপরিমিত করেছেন।
আয়াত 20ثُمَّ ٱلسَّبِيلَ يَسَّرَهُۥ
বাংলা উচ্চারণ
থুমমাস সাবীলা য়াসসারাহ
বাংলা অর্থ
অতঃপর তার পথ সহজ করেছেন,
আয়াত 21ثُمَّ أَمَاتَهُۥ فَأَقْبَرَهُۥ
বাংলা উচ্চারণ
থুমমা অমাতাহু ফাকবারাহ
বাংলা অর্থ
অতঃপর তার মৃত্যু ঘটান ও কবরস্থ করেন তাকে।
আয়াত 22ثُمَّ إِذَا شَآءَ أَنشَرَهُۥ
বাংলা উচ্চারণ
থুমমা ইযা শাঅ অনশারাহ
বাংলা অর্থ
এরপর যখন ইচ্ছা করবেন তখন তাকে পুনরুজ্জীবিত করবেন।
আয়াত 23كَلَّا لَمَّا يَقْضِ مَآ أَمَرَهُۥ
বাংলা উচ্চারণ
কাললা লামমা য়াকদি মা অমারাহ.
বাংলা অর্থ
সে কখনও কৃতজ্ঞ হয়নি, তিনি তাকে যা আদেশ করেছেন, সে তা পূর্ণ করেনি।
আয়াত 24فَلْيَنظُرِ ٱلْإِنسَٰنُ إِلَىٰ طَعَامِهِۦٓ
বাংলা উচ্চারণ
ফালয়ানযুরিল ইনসানু ইলা তামিহ
বাংলা অর্থ
মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক,
আয়াত 25أَنَّا صَبَبْنَا ٱلْمَآءَ صَبًّۭا
বাংলা উচ্চারণ
অননা সাবাব নালমাঅ সাববা.
বাংলা অর্থ
আমি আশ্চর্য উপায়ে পানি বর্ষণ করেছি,
আয়াত 26ثُمَّ شَقَقْنَا ٱلْأَرْضَ شَقًّۭا
বাংলা উচ্চারণ
থুমমা শা কাকনালারদা শাককা.
বাংলা অর্থ
এরপর আমি ভূমিকে বিদীর্ণ করেছি,
আয়াত 27فَأَنۢبَتْنَا فِيهَا حَبًّۭا
বাংলা উচ্চারণ
ফা অমবাতনা ফীহা হাববা
বাংলা অর্থ
অতঃপর তাতে উৎপন্ন করেছি শস্য,
আয়াত 28وَعِنَبًۭا وَقَضْبًۭا
বাংলা উচ্চারণ
ওা ইনাবাওওা কাদবা
বাংলা অর্থ
আঙ্গুর, শাক-সব্জি,
আয়াত 29وَزَيْتُونًۭا وَنَخْلًۭا
বাংলা উচ্চারণ
ওা যৈতূনাও ওানাখ লা
বাংলা অর্থ
যয়তুন, খর্জূর,
আয়াত 30وَحَدَآئِقَ غُلْبًۭا
বাংলা উচ্চারণ
ওা হাদাইকা ঘুলবা
বাংলা অর্থ
ঘন উদ্যান,
আয়াত 31وَفَٰكِهَةًۭ وَأَبًّۭا
বাংলা উচ্চারণ
ওা ফাকি হাতাওওা অববা.
বাংলা অর্থ
ফল এবং ঘাস
আয়াত 32مَّتَٰعًۭا لَّكُمْ وَلِأَنْعَٰمِكُمْ
বাংলা উচ্চারণ
মাতাললাকুম ওা লিঅনামিকুম.
বাংলা অর্থ
তোমাদেরও তোমাদের চতুস্পদ জন্তুদের উপাকারার্থে।
আয়াত 33فَإِذَا جَآءَتِ ٱلصَّآخَّةُ
বাংলা উচ্চারণ
ফৈযা জাঅতিস সাখাহ.
বাংলা অর্থ
অতঃপর যেদিন কর্ণবিদারক নাদ আসবে,
আয়াত 34يَوْمَ يَفِرُّ ٱلْمَرْءُ مِنْ أَخِيهِ
বাংলা উচ্চারণ
য়ৌমা য়াফিররুল মারু মিন অখীহ
বাংলা অর্থ
সেদিন পলায়ন করবে মানুষ তার ভ্রাতার কাছ থেকে,
আয়াত 35وَأُمِّهِۦ وَأَبِيهِ
বাংলা উচ্চারণ
ওা উমমিহী ওা অবীহ
বাংলা অর্থ
তার মাতা, তার পিতা,
আয়াত 36وَصَٰحِبَتِهِۦ وَبَنِيهِ
বাংলা উচ্চারণ
ওা সাহি বাতিহী ওা বানীহ.
বাংলা অর্থ
তার পত্নী ও তার সন্তানদের কাছ থেকে।
আয়াত 37لِكُلِّ ٱمْرِئٍۢ مِّنْهُمْ يَوْمَئِذٍۢ شَأْنٌۭ يُغْنِيهِ
বাংলা উচ্চারণ
লিকুল লিমরীমমিনুহম য়ৌমাইযিন শা নুয়য়ুঘনীহ
বাংলা অর্থ
সেদিন প্রত্যেকেরই নিজের এক চিন্তা থাকবে, যা তাকে ব্যতিব্যস্ত করে রাখবে।
আয়াত 38وُجُوهٌۭ يَوْمَئِذٍۢ مُّسْفِرَةٌۭ
বাংলা উচ্চারণ
ওুজূ হুনয়য়ৌমৈযিমমুসফিরা;
বাংলা অর্থ
অনেক মুখমন্ডল সেদিন হবে উজ্জ্বল,
আয়াত 39ضَاحِكَةٌۭ مُّسْتَبْشِرَةٌۭ
বাংলা উচ্চারণ
দাহি কাতুম মুসতাব শিরাহ
বাংলা অর্থ
সহাস্য ও প্রফুল্ল।
আয়াত 40وَوُجُوهٌۭ يَوْمَئِذٍ عَلَيْهَا غَبَرَةٌۭ
বাংলা উচ্চারণ
ওা ওুজূহুয় য়ৌমৈযিন অলৈহা ঘাবার অ
বাংলা অর্থ
এবং অনেক মুখমন্ডল সেদিন হবে ধুলি ধূসরিত।
আয়াত 41تَرْهَقُهَا قَتَرَةٌ
বাংলা উচ্চারণ
তারহাকুহা কাতারাহ.
বাংলা অর্থ
তাদেরকে কালিমা আচ্ছন্ন করে রাখবে।
আয়াত 42أُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْكَفَرَةُ ٱلْفَجَرَةُ
বাংলা উচ্চারণ
উলাইকা হুমুলকাফা রাতুলফাজারাহ.
বাংলা অর্থ
তারাই কাফের পাপিষ্ঠের দল।