☾ আল-কোরআন
সূরা 81 · মাক্কী

আত-তাকভীর التكوير

At-Takwir · 29 আয়াত
← তালিকায় ফিরুন
আয়াত 1
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ إِذَا ٱلشَّمْسُ كُوِّرَتْ
বাংলা উচ্চারণ
ইযাশ শামসু কুওওিরাত
বাংলা অর্থ
যখন সূর্য আলোহীন হয়ে যাবে,
আয়াত 2
وَإِذَا ٱلنُّجُومُ ٱنكَدَرَتْ
বাংলা উচ্চারণ
ওা ইযান নুজূমুন কাদারাত
বাংলা অর্থ
যখন নক্ষত্র মলিন হয়ে যাবে,
আয়াত 3
وَإِذَا ٱلْجِبَالُ سُيِّرَتْ
বাংলা উচ্চারণ
ওা ইযাল জিবালু সুয়য়িরাত
বাংলা অর্থ
যখন পর্বতমালা অপসারিত হবে,
আয়াত 4
وَإِذَا ٱلْعِشَارُ عُطِّلَتْ
বাংলা উচ্চারণ
ওা ইযাল ইশারু উততিলাত
বাংলা অর্থ
যখন দশ মাসের গর্ভবতী উষ্ট্রীসমূহ উপেক্ষিত হবে;
আয়াত 5
وَإِذَا ٱلْوُحُوشُ حُشِرَتْ
বাংলা উচ্চারণ
ওা ইযাল ওুহূশু হুশিরাত
বাংলা অর্থ
যখন বন্য পশুরা একত্রিত হয়ে যাবে,
আয়াত 6
وَإِذَا ٱلْبِحَارُ سُجِّرَتْ
বাংলা উচ্চারণ
ওা ইযাল বিহারু সুজজিরাত
বাংলা অর্থ
যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে,
আয়াত 7
وَإِذَا ٱلنُّفُوسُ زُوِّجَتْ
বাংলা উচ্চারণ
ওা ইযান নুফূসু যুওওিজাত
বাংলা অর্থ
যখন আত্মাসমূহকে যুগল করা হবে,
আয়াত 8
وَإِذَا ٱلْمَوْءُۥدَةُ سُئِلَتْ
বাংলা উচ্চারণ
ওা ইযাল মাওূদাতু সুইলাত
বাংলা অর্থ
যখন জীবন্ত প্রোথিত কন্যাকে জিজ্ঞেস করা হবে,
আয়াত 9
بِأَىِّ ذَنۢبٍۢ قُتِلَتْ
বাংলা উচ্চারণ
বি অয়য়ি যামবিন কুতিলাত
বাংলা অর্থ
কি অপরাধে তাকে হত্য করা হল?
আয়াত 10
وَإِذَا ٱلصُّحُفُ نُشِرَتْ
বাংলা উচ্চারণ
ওা ইযাস সুহুফু নুশিরাত
বাংলা অর্থ
যখন আমলনামা খোলা হবে,
আয়াত 11
وَإِذَا ٱلسَّمَآءُ كُشِطَتْ
বাংলা উচ্চারণ
ওা ইযাস সামাঔ কুশিতাত
বাংলা অর্থ
যখন আকাশের আবরণ অপসারিত হবে,
আয়াত 12
وَإِذَا ٱلْجَحِيمُ سُعِّرَتْ
বাংলা উচ্চারণ
ওা ইযাল জাহীমু সুইরাত
বাংলা অর্থ
যখন জাহান্নামের অগ্নি প্রজ্বলিত করা হবে
আয়াত 13
وَإِذَا ٱلْجَنَّةُ أُزْلِفَتْ
বাংলা উচ্চারণ
ওা ইযাল জাননাতু উযলিফাত
বাংলা অর্থ
এবং যখন জান্নাত সন্নিকটবর্তী হবে,
আয়াত 14
عَلِمَتْ نَفْسٌۭ مَّآ أَحْضَرَتْ
বাংলা উচ্চারণ
অলিমাত নাফসুম মাঅ অহদারাত
বাংলা অর্থ
তখন প্রত্যেকেই জেনে নিবে সে কি উপস্থিত করেছে।
আয়াত 15
فَلَآ أُقْسِمُ بِٱلْخُنَّسِ
বাংলা উচ্চারণ
ফালাঅ উকসিমু বিল খুননাস
বাংলা অর্থ
আমি শপথ করি যেসব নক্ষত্রগুলো পশ্চাতে সরে যায়।
আয়াত 16
ٱلْجَوَارِ ٱلْكُنَّسِ
বাংলা উচ্চারণ
অল জাওারিল কুননাস
বাংলা অর্থ
চলমান হয় ও অদৃশ্য হয়,
আয়াত 17
وَٱلَّيْلِ إِذَا عَسْعَسَ
বাংলা উচ্চারণ
ওাললৈলি ইযা অসাস
বাংলা অর্থ
শপথ নিশাবসান ও
আয়াত 18
وَٱلصُّبْحِ إِذَا تَنَفَّسَ
বাংলা উচ্চারণ
ওাসসুভি ইযা তানাফফাস
বাংলা অর্থ
প্রভাত আগমন কালের,
আয়াত 19
إِنَّهُۥ لَقَوْلُ رَسُولٍۢ كَرِيمٍۢ
বাংলা উচ্চারণ
ইননাহূ লাকাওলু রাসূলিন কারীম
বাংলা অর্থ
নিশ্চয় কোরআন সম্মানিত রসূলের আনীত বাণী,
আয়াত 20
ذِى قُوَّةٍ عِندَ ذِى ٱلْعَرْشِ مَكِينٍۢ
বাংলা উচ্চারণ
যী কুওওাতিন ইনদা যিল অরশি মাকীন
বাংলা অর্থ
যিনি শক্তিশালী, আরশের মালিকের নিকট মর্যাদাশালী,
আয়াত 21
مُّطَاعٍۢ ثَمَّ أَمِينٍۢ
বাংলা উচ্চারণ
মুতাইন সামমা অমীন
বাংলা অর্থ
সবার মান্যবর, সেখানকার বিশ্বাসভাজন।
আয়াত 22
وَمَا صَاحِبُكُم بِمَجْنُونٍۢ
বাংলা উচ্চারণ
ওা মা সাহিবুকুম বিমাজনূন
বাংলা অর্থ
এবং তোমাদের সাথী পাগল নন।
আয়াত 23
وَلَقَدْ رَءَاهُ بِٱلْأُفُقِ ٱلْمُبِينِ
বাংলা উচ্চারণ
ওা লাকাদ রা আহু বিলুফুকিল মুবীন
বাংলা অর্থ
তিনি সেই ফেরেশতাকে প্রকাশ্য দিগন্তে দেখেছেন।
আয়াত 24
وَمَا هُوَ عَلَى ٱلْغَيْبِ بِضَنِينٍۢ
বাংলা উচ্চারণ
ওা মা হুওা অলাল ঘৈবি বিদানীন
বাংলা অর্থ
তিনি অদৃশ্য বিষয় বলতে কৃপনতা করেন না।
আয়াত 25
وَمَا هُوَ بِقَوْلِ شَيْطَٰنٍۢ رَّجِيمٍۢ
বাংলা উচ্চারণ
ওা মা হুওা বিকাওলি শৈতানির রাজীম
বাংলা অর্থ
এটা বিতাড়িত শয়তানের উক্তি নয়।
আয়াত 26
فَأَيْنَ تَذْهَبُونَ
বাংলা উচ্চারণ
ফা অয়না তাযহাবূন
বাংলা অর্থ
অতএব, তোমরা কোথায় যাচ্ছ?
আয়াত 27
إِنْ هُوَ إِلَّا ذِكْرٌۭ لِّلْعَٰلَمِينَ
বাংলা উচ্চারণ
ইন হুওা ইললা যিকরুল লিলালামীন
বাংলা অর্থ
এটা তো কেবল বিশ্বাবাসীদের জন্যে উপদেশ,
আয়াত 28
لِمَن شَآءَ مِنكُمْ أَن يَسْتَقِيمَ
বাংলা উচ্চারণ
লিমান শাআ মিনকুম ঐ য়াসতাকীম
বাংলা অর্থ
তার জন্যে, যে তোমাদের মধ্যে সোজা চলতে চায়।
আয়াত 29
وَمَا تَشَآءُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ رَبُّ ٱلْعَٰلَمِينَ
বাংলা উচ্চারণ
ওা মা তাশাঅঊনা ইললাঅ ঐ য়াশাঅ অল লাহু রাববুল আলামীন
বাংলা অর্থ
তোমরা আল্লাহ রাব্বুল আলামীনের অভিপ্রায়ের বাইরে অন্য কিছুই ইচ্ছা করতে পার না।