☾ আল-কোরআন
সূরা 82 · মাক্কী

আল-ইনফিতার الانفطار

Al-Infitar · 19 আয়াত
← তালিকায় ফিরুন
আয়াত 1
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ إِذَا ٱلسَّمَآءُ ٱنفَطَرَتْ
বাংলা উচ্চারণ
ইযাস সামাঔন ফাতারাত
বাংলা অর্থ
যখন আকাশ বিদীর্ণ হবে,
আয়াত 2
وَإِذَا ٱلْكَوَاكِبُ ٱنتَثَرَتْ
বাংলা উচ্চারণ
ওা ইযাল কাওাকিবুন তাসারাত
বাংলা অর্থ
যখন নক্ষত্রসমূহ ঝরে পড়বে,
আয়াত 3
وَإِذَا ٱلْبِحَارُ فُجِّرَتْ
বাংলা উচ্চারণ
ওা ইযাল বিহারু ফুজজিরাত
বাংলা অর্থ
যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে,
আয়াত 4
وَإِذَا ٱلْقُبُورُ بُعْثِرَتْ
বাংলা উচ্চারণ
ওা ইযাল কুবূরু বুসিরাত
বাংলা অর্থ
এবং যখন কবরসমূহ উম্মোচিত হবে,
আয়াত 5
عَلِمَتْ نَفْسٌۭ مَّا قَدَّمَتْ وَأَخَّرَتْ
বাংলা উচ্চারণ
অলিমাত নাফসুম মা কাদদামাত ওা অখখারাত
বাংলা অর্থ
তখন প্রত্যেকে জেনে নিবে সে কি অগ্রে প্রেরণ করেছে এবং কি পশ্চাতে ছেড়ে এসেছে।
আয়াত 6
يَٰٓأَيُّهَا ٱلْإِنسَٰنُ مَا غَرَّكَ بِرَبِّكَ ٱلْكَرِيمِ
বাংলা উচ্চারণ
য়াঅ অয়য়ুহাল ইনসাঅনু মা ঘাররাকা বি রাববিকাল কারীম
বাংলা অর্থ
হে মানুষ, কিসে তোমাকে তোমার মহামহিম পালনকর্তা সম্পর্কে বিভ্রান্ত করল?
আয়াত 7
ٱلَّذِى خَلَقَكَ فَسَوَّىٰكَ فَعَدَلَكَ
বাংলা উচ্চারণ
অললাযী খালাকাকা ফাসাও ওাকা ফাদালাক
বাংলা অর্থ
যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুবিন্যস্ত করেছেন এবং সুষম করেছেন।
আয়াত 8
فِىٓ أَىِّ صُورَةٍۢ مَّا شَآءَ رَكَّبَكَ
বাংলা উচ্চারণ
ফীএ অয়য়ে সূরাতিম মা শাআ রাককাবাক
বাংলা অর্থ
যিনি তোমাকে তাঁর ইচ্ছামত আকৃতিতে গঠন করেছেন।
আয়াত 9
كَلَّا بَلْ تُكَذِّبُونَ بِٱلدِّينِ
বাংলা উচ্চারণ
কাললা বাল তুকাযযিবূনা বিদ দীন
বাংলা অর্থ
কখনও বিভ্রান্ত হয়ো না; বরং তোমরা দান-প্রতিদানকে মিথ্যা মনে কর।
আয়াত 10
وَإِنَّ عَلَيْكُمْ لَحَٰفِظِينَ
বাংলা উচ্চারণ
ওা ইননা অলৈকুম লাহা ফিযীন
বাংলা অর্থ
অবশ্যই তোমাদের উপর তত্ত্বাবধায়ক নিযুক্ত আছে।
আয়াত 11
كِرَامًۭا كَٰتِبِينَ
বাংলা উচ্চারণ
কিরামান কাতিবীন
বাংলা অর্থ
সম্মানিত আমল লেখকবৃন্দ।
আয়াত 12
يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ
বাংলা উচ্চারণ
য়ালামূনা মা তাফালূন
বাংলা অর্থ
তারা জানে যা তোমরা কর।
আয়াত 13
إِنَّ ٱلْأَبْرَارَ لَفِى نَعِيمٍۢ
বাংলা উচ্চারণ
ইননাল অবরারা লাফী নাঈম
বাংলা অর্থ
সৎকর্মশীলগণ থাকবে জান্নাতে।
আয়াত 14
وَإِنَّ ٱلْفُجَّارَ لَفِى جَحِيمٍۢ
বাংলা উচ্চারণ
ওা ইননাল ফুজজারা লাফী জাহীম
বাংলা অর্থ
এবং দুষ্কর্মীরা থাকবে জাহান্নামে;
আয়াত 15
يَصْلَوْنَهَا يَوْمَ ٱلدِّينِ
বাংলা উচ্চারণ
য়াসলাওনাহা য়াওমাদ দীন
বাংলা অর্থ
তারা বিচার দিবসে তথায় প্রবেশ করবে।
আয়াত 16
وَمَا هُمْ عَنْهَا بِغَآئِبِينَ
বাংলা উচ্চারণ
ওা মা হুম অনহা বিঘাঅ ইবীন
বাংলা অর্থ
তারা সেখান থেকে পৃথক হবে না।
আয়াত 17
وَمَآ أَدْرَىٰكَ مَا يَوْمُ ٱلدِّينِ
বাংলা উচ্চারণ
ওা মাঅ অদরাকা মা য়াওমুদ দীন
বাংলা অর্থ
আপনি জানেন, বিচার দিবস কি?
আয়াত 18
ثُمَّ مَآ أَدْرَىٰكَ مَا يَوْمُ ٱلدِّينِ
বাংলা উচ্চারণ
সুমমা মাঅ অদরাকা মা য়াওমুদ দীন
বাংলা অর্থ
অতঃপর আপনি জানেন, বিচার দিবস কি?
আয়াত 19
يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌۭ لِّنَفْسٍۢ شَيْـًۭٔا ۖ وَٱلْأَمْرُ يَوْمَئِذٍۢ لِّلَّهِ
বাংলা উচ্চারণ
য়াওমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শৈঅনও ওালামরু য়াওমৈযিল লিললাহ
বাংলা অর্থ
যেদিন কেউ কারও কোন উপকার করতে পারবে না এবং সেদিন সব কতৃꦣ2468;্ব হবে আল্লাহর।