☾ আল-কোরআন
সূরা 83 · মাক্কী

আল-মুতাফফিফীন المطففين

Al-Mutaffifin · 36 আয়াত
← তালিকায় ফিরুন
আয়াত 1
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَيْلٌۭ لِّلْمُطَفِّفِينَ
বাংলা উচ্চারণ
ওৈলুল লিল মুতাফফিফীন
বাংলা অর্থ
যারা মাপে কম করে, তাদের জন্যে দুর্ভোগ,
আয়াত 2
ٱلَّذِينَ إِذَا ٱكْتَالُوا۟ عَلَى ٱلنَّاسِ يَسْتَوْفُونَ
বাংলা উচ্চারণ
অললাযীনা ইযাক তালূ অলান নাসি য়াসতাওফূন
বাংলা অর্থ
যারা লোকের কাছ থেকে যখন মেপে নেয়, তখন পূর্ণ মাত্রায় নেয়
আয়াত 3
وَإِذَا كَالُوهُمْ أَو وَّزَنُوهُمْ يُخْسِرُونَ
বাংলা উচ্চারণ
ওা ইযা কালূহুম অও ওাযানূহুম য়ুখসিরূন
বাংলা অর্থ
এবং যখন লোকদেরকে মেপে দেয় কিংবা ওজন করে দেয়, তখন কম করে দেয়।
আয়াত 4
أَلَا يَظُنُّ أُو۟لَٰٓئِكَ أَنَّهُم مَّبْعُوثُونَ
বাংলা উচ্চারণ
অলা য়াযুননু উলাঐকা অননাহুম মাবূসূন
বাংলা অর্থ
তারা কি চিন্তা করে না যে, তারা পুনরুত্থিত হবে।
আয়াত 5
لِيَوْمٍ عَظِيمٍۢ
বাংলা উচ্চারণ
লি য়াওমিন অযীম
বাংলা অর্থ
সেই মহাদিবসে,
আয়াত 6
يَوْمَ يَقُومُ ٱلنَّاسُ لِرَبِّ ٱلْعَٰلَمِينَ
বাংলা উচ্চারণ
য়াওমা য়াকূমুন নাসু লি রাববিল আলামীন
বাংলা অর্থ
যেদিন মানুষ দাঁড়াবে বিশ্ব পালনকর্তার সামনে।
আয়াত 7
كَلَّآ إِنَّ كِتَٰبَ ٱلْفُجَّارِ لَفِى سِجِّينٍۢ
বাংলা উচ্চারণ
কাললাঅ ইননা কিতাবাল ফুজজারি লাফী সিজজীন
বাংলা অর্থ
এটা কিছুতেই উচিত নয়, নিশ্চয় পাপাচারীদের আমলনামা সিজ্জীনে আছে।
আয়াত 8
وَمَآ أَدْرَىٰكَ مَا سِجِّينٌۭ
বাংলা উচ্চারণ
ওা মা অদরাকা মা সিজজীন
বাংলা অর্থ
আপনি জানেন, সিজ্জীন কি?
আয়াত 9
كِتَٰبٌۭ مَّرْقُومٌۭ
বাংলা উচ্চারণ
কিতাবুম মারকূম
বাংলা অর্থ
এটা লিপিবদ্ধ খাতা।
আয়াত 10
وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ
বাংলা উচ্চারণ
ওৈলুনয় য়াওমৈযিল লিল মুকাযযিবীন
বাংলা অর্থ
সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের,
আয়াত 11
ٱلَّذِينَ يُكَذِّبُونَ بِيَوْمِ ٱلدِّينِ
বাংলা উচ্চারণ
অললাযীনা য়ুকাযযিবূনা বি য়াওমিদ দীন
বাংলা অর্থ
যারা প্রতিফল দিবসকে মিথ্যারোপ করে।
আয়াত 12
وَمَا يُكَذِّبُ بِهِۦٓ إِلَّا كُلُّ مُعْتَدٍ أَثِيمٍ
বাংলা উচ্চারণ
ওা মা য়ুকাযযিবু বিহীএ ইললা কুললু মুতাদিন অসীম
বাংলা অর্থ
প্রত্যেক সীমালংঘনকারী পাপিষ্ঠই কেবল একে মিথ্যারোপ করে।
আয়াত 13
إِذَا تُتْلَىٰ عَلَيْهِ ءَايَٰتُنَا قَالَ أَسَٰطِيرُ ٱلْأَوَّلِينَ
বাংলা উচ্চারণ
ইযা তুতলাঅলৈহি আয়াতুনা কালা অসাতীরুল অওওালীন
বাংলা অর্থ
তার কাছে আমার আয়াতসমূহ পাঠ করা হলে সে বলে, পুরাকালের উপকথা।
আয়াত 14
كَلَّا ۖ بَلْ ۜ رَانَ عَلَىٰ قُلُوبِهِم مَّا كَانُوا۟ يَكْسِبُونَ
বাংলা উচ্চারণ
কাললা বাল রানা অলা কুলূবিহিম মা কানূ য়াকসিবূন
বাংলা অর্থ
কখনও না, বরং তারা যা করে, তাই তাদের হৃদয় মরিচা ধরিয়ে দিয়েছে।
আয়াত 15
كَلَّآ إِنَّهُمْ عَن رَّبِّهِمْ يَوْمَئِذٍۢ لَّمَحْجُوبُونَ
বাংলা উচ্চারণ
কাললাঅ ইননাহুম অর রাববিহিম য়াওমৈযিল লামাহ জূবূন
বাংলা অর্থ
কখনও না, তারা সেদিন তাদের পালনকর্তার থেকে পর্দার অন্তরালে থাকবে।
আয়াত 16
ثُمَّ إِنَّهُمْ لَصَالُوا۟ ٱلْجَحِيمِ
বাংলা উচ্চারণ
সুমমা ইননাহুম লাসা লুল জাহীম
বাংলা অর্থ
অতঃপর তারা জাহান্নামে প্রবেশ করবে।
আয়াত 17
ثُمَّ يُقَالُ هَٰذَا ٱلَّذِى كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ
বাংলা উচ্চারণ
সুমমা য়ুকালু হাযাল লাযী কুনতুম বিহী তুকাযযিবূন
বাংলা অর্থ
এরপর বলা হবে, একেই তো তোমরা মিথ্যারোপ করতে।
আয়াত 18
كَلَّآ إِنَّ كِتَٰبَ ٱلْأَبْرَارِ لَفِى عِلِّيِّينَ
বাংলা উচ্চারণ
কাললাঅ ইননা কিতাবাল অবরারি লাফীইললিয়য়ীন
বাংলা অর্থ
কখনও না, নিশ্চয় সৎলোকদের আমলনামা আছে ইল্লিয়্যীনে।
আয়াত 19
وَمَآ أَدْرَىٰكَ مَا عِلِّيُّونَ
বাংলা উচ্চারণ
ওা মাঅ অদরাকা মা ইললিয়য়ূন
বাংলা অর্থ
আপনি জানেন ইল্লিয়্যীন কি?
আয়াত 20
كِتَٰبٌۭ مَّرْقُومٌۭ
বাংলা উচ্চারণ
কিতাবুম মারকূম
বাংলা অর্থ
এটা লিপিবদ্ধ খাতা।
আয়াত 21
يَشْهَدُهُ ٱلْمُقَرَّبُونَ
বাংলা উচ্চারণ
য়াশহাদু হুল মুকাররা বূন
বাংলা অর্থ
আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাগণ একে প্রত্যক্ষ করে।
আয়াত 22
إِنَّ ٱلْأَبْرَارَ لَفِى نَعِيمٍ
বাংলা উচ্চারণ
ইননাল অবরারা লাফী নাঈম
বাংলা অর্থ
নিশ্চয় সৎলোকগণ থাকবে পরম আরামে,
আয়াত 23
عَلَى ٱلْأَرَآئِكِ يَنظُرُونَ
বাংলা উচ্চারণ
অলাল অরাঐকি য়ানযুরূন
বাংলা অর্থ
সিংহাসনে বসে অবলোকন করবে।
আয়াত 24
تَعْرِفُ فِى وُجُوهِهِمْ نَضْرَةَ ٱلنَّعِيمِ
বাংলা উচ্চারণ
তারিফু ফী ওুজূহিহিম নাদরাতান নাঈম
বাংলা অর্থ
আপনি তাদের মুখমন্ডলে স্বাচ্ছন্দ্যের সজীবতা দেখতে পাবেন।
আয়াত 25
يُسْقَوْنَ مِن رَّحِيقٍۢ مَّخْتُومٍ
বাংলা উচ্চারণ
য়ুসকাওনা মির রাহীকিম মাখতূম
বাংলা অর্থ
তাদেরকে মোহর করা বিশুদ্ধ পানীয় পান করানো হবে।
আয়াত 26
خِتَٰمُهُۥ مِسْكٌۭ ۚ وَفِى ذَٰلِكَ فَلْيَتَنَافَسِ ٱلْمُتَنَٰفِسُونَ
বাংলা উচ্চারণ
খিতামুহূ মিসক; ওা ফী যালিকা ফালয়াতানাফাসিল মুতানাফিসূন
বাংলা অর্থ
তার মোহর হবে কস্তুরী। এ বিষয়ে প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত।
আয়াত 27
وَمِزَاجُهُۥ مِن تَسْنِيمٍ
বাংলা উচ্চারণ
ওা মিযাজুহূ মিন তাসনীম
বাংলা অর্থ
তার মিশ্রণ হবে তসনীমের পানি।
আয়াত 28
عَيْنًۭا يَشْرَبُ بِهَا ٱلْمُقَرَّبُونَ
বাংলা উচ্চারণ
ঐনৈয় য়াশরাবু বিহাল মুকাররাবূন
বাংলা অর্থ
এটা একটা ঝরণা, যার পানি পান করবে নৈকট্যশীলগণ।
আয়াত 29
إِنَّ ٱلَّذِينَ أَجْرَمُوا۟ كَانُوا۟ مِنَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ يَضْحَكُونَ
বাংলা উচ্চারণ
ইননাল লাযীনা অজরামূ কানূ মিনাল লাযীনা আমানূ য়াধাকূন
বাংলা অর্থ
যারা অপরাধী, তারা বিশ্বাসীদেরকে উপহাস করত।
আয়াত 30
وَإِذَا مَرُّوا۟ بِهِمْ يَتَغَامَزُونَ
বাংলা উচ্চারণ
ওা ইযা মাররূ বিহিম য়াতাঘামাযূন
বাংলা অর্থ
এবং তারা যখন তাদের কাছ দিয়ে গমন করত তখন পরস্পরে চোখ টিপে ইশারা করত।
আয়াত 31
وَإِذَا ٱنقَلَبُوٓا۟ إِلَىٰٓ أَهْلِهِمُ ٱنقَلَبُوا۟ فَكِهِينَ
বাংলা উচ্চারণ
ওা ইযান কালাবূও ইলাঅ অহলিহিমুন কালাবূ ফাকিহীন
বাংলা অর্থ
তারা যখন তাদের পরিবার-পরিজনের কাছে ফিরত, তখনও হাসাহাসি করে ফিরত।
আয়াত 32
وَإِذَا رَأَوْهُمْ قَالُوٓا۟ إِنَّ هَٰٓؤُلَآءِ لَضَآلُّونَ
বাংলা উচ্চারণ
ওা ইযা রা অওহুম কালূও ইননা হাঔলাঐ লাদাঅল লূন
বাংলা অর্থ
আর যখন তারা বিশ্বাসীদেরকে দেখত, তখন বলত, নিশ্চয় এরা বিভ্রান্ত।
আয়াত 33
وَمَآ أُرْسِلُوا۟ عَلَيْهِمْ حَٰفِظِينَ
বাংলা উচ্চারণ
ওা মাঅ উরসিলূ অলৈহিম হাফিযীন
বাংলা অর্থ
অথচ তারা বিশ্বাসীদের তত্ত্বাবধায়করূপে প্রেরিত হয়নি।
আয়াত 34
فَٱلْيَوْمَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ مِنَ ٱلْكُفَّارِ يَضْحَكُونَ
বাংলা উচ্চারণ
ফাল য়াওমাল লাযীনা আমানূ মিনাল কুফফারি য়াধাকূন
বাংলা অর্থ
আজ যারা বিশ্বাসী, তারা কাফেরদেরকে উপহাস করছে।
আয়াত 35
عَلَى ٱلْأَرَآئِكِ يَنظُرُونَ
বাংলা উচ্চারণ
অলাল অরাঐকি য়ানযুরূন
বাংলা অর্থ
সিংহাসনে বসে, তাদেরকে অবলোকন করছে,
আয়াত 36
هَلْ ثُوِّبَ ٱلْكُفَّارُ مَا كَانُوا۟ يَفْعَلُونَ
বাংলা উচ্চারণ
হাল সুওওিবাল কুফফারু মা কানূ য়াফালূন
বাংলা অর্থ
কাফেররা যা করত, তার প্রতিফল পেয়েছে তো?