☾ আল-কোরআন
সূরা 84 · মাক্কী

আল-ইনশিকাক الانشقاق

Al-Inshiqaq · 25 আয়াত
← তালিকায় ফিরুন
আয়াত 1
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ إِذَا ٱلسَّمَآءُ ٱنشَقَّتْ
বাংলা উচ্চারণ
ইযাস সামাঔন শাককাত
বাংলা অর্থ
যখন আকাশ বিদীর্ণ হবে,
আয়াত 2
وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ
বাংলা উচ্চারণ
ওা অযিনাত লি রাববিহা ওা হুককাত
বাংলা অর্থ
ও তার পালনকর্তার আদেশ পালন করবে এবং আকাশ এরই উপযুক্ত
আয়াত 3
وَإِذَا ٱلْأَرْضُ مُدَّتْ
বাংলা উচ্চারণ
ওা ইযাল অরদু মুদদাত
বাংলা অর্থ
এবং যখন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে।
আয়াত 4
وَأَلْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْ
বাংলা উচ্চারণ
ওা অলকাত মা ফীহা ওা তাখাললাত
বাংলা অর্থ
এবং পৃথিবী তার গর্ভস্থিত সবকিছু বাইরে নিক্ষেপ করবে ও শুন্যগর্ভ হয়ে যাবে।
আয়াত 5
وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ
বাংলা উচ্চারণ
ওা অযিনাত লি রাববিহা ওা হুককাত
বাংলা অর্থ
এবং তার পালনকর্তার আদেশ পালন করবে এবং পৃথিবী এরই উপযুক্ত।
আয়াত 6
يَٰٓأَيُّهَا ٱلْإِنسَٰنُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدْحًۭا فَمُلَٰقِيهِ
বাংলা উচ্চারণ
য়াঅ অয়য়ুহাল ইনসানু ইননাকা কাদিহুন ইলা রাববিকা কাদ হান ফামুলাকীহ
বাংলা অর্থ
হে মানুষ, তোমাকে তোমরা পালনকর্তা পর্যন্ত পৌছতে কষ্ট স্বীকার করতে হবে, অতঃপর তার সাক্ষাৎ ঘটবে।
আয়াত 7
فَأَمَّا مَنْ أُوتِىَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦ
বাংলা উচ্চারণ
ফা অমমা মান ঊতিয়া কিতাবাহূ বিয়ামীনিহ
বাংলা অর্থ
যাকে তার আমলনামা ডান হাতে দেয়া হবে
আয়াত 8
فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًۭا يَسِيرًۭا
বাংলা উচ্চারণ
ফাসাওফা য়ুহাসাবু হি সাবৈ য়াসীরা
বাংলা অর্থ
তার হিসাব-নিকাশ সহজে হয়ে যাবে
আয়াত 9
وَيَنقَلِبُ إِلَىٰٓ أَهْلِهِۦ مَسْرُورًۭا
বাংলা উচ্চারণ
ওা য়ানকালিবু ইলাঅ অহলিহী মাসরূরা
বাংলা অর্থ
এবং সে তার পরিবার-পরিজনের কাছে হৃষ্টচিত্তে ফিরে যাবে
আয়াত 10
وَأَمَّا مَنْ أُوتِىَ كِتَٰبَهُۥ وَرَآءَ ظَهْرِهِۦ
বাংলা উচ্চারণ
ওা অমমা মান ঊতিয়া কিতাবাহূ ওারাআ যাহরিহ
বাংলা অর্থ
এবং যাকে তার আমলনামা পিঠের পশ্চাদ্দিক থেকে দেয়া, হবে,
আয়াত 11
فَسَوْفَ يَدْعُوا۟ ثُبُورًۭا
বাংলা উচ্চারণ
ফাসাওফা য়াদূ সুবূরা
বাংলা অর্থ
সে মৃত্যুকে আহবান করবে,
আয়াত 12
وَيَصْلَىٰ سَعِيرًا
বাংলা উচ্চারণ
ওা য়াসলা সাঈরা
বাংলা অর্থ
এবং জাহান্নামে প্রবেশ করবে।
আয়াত 13
إِنَّهُۥ كَانَ فِىٓ أَهْلِهِۦ مَسْرُورًا
বাংলা উচ্চারণ
ইননাহূ কানা ফীএ অহলিহী মাসরূরা
বাংলা অর্থ
সে তার পরিবার-পরিজনের মধ্যে আনন্দিত ছিল।
আয়াত 14
إِنَّهُۥ ظَنَّ أَن لَّن يَحُورَ
বাংলা উচ্চারণ
ইননাহূ যাননা অল লৈ য়াহূর
বাংলা অর্থ
সে মনে করত যে, সে কখনও ফিরে যাবে না।
আয়াত 15
بَلَىٰٓ إِنَّ رَبَّهُۥ كَانَ بِهِۦ بَصِيرًۭا
বাংলা উচ্চারণ
বালাঅ ইননা রাববাহূ কানা বিহী বাসীরা
বাংলা অর্থ
কেন যাবে না, তার পালনকর্তা তো তাকে দেখতেন।
আয়াত 16
فَلَآ أُقْسِمُ بِٱلشَّفَقِ
বাংলা উচ্চারণ
ফালাঅ উকসিমু বিশশাফাক
বাংলা অর্থ
আমি শপথ করি সন্ধ্যাকালীন লাল আভার
আয়াত 17
وَٱلَّيْلِ وَمَا وَسَقَ
বাংলা উচ্চারণ
ওাললৈলি ওা মা ওাসাক
বাংলা অর্থ
এবং রাত্রির, এবং তাতে যার সমাবেশ ঘটে
আয়াত 18
وَٱلْقَمَرِ إِذَا ٱتَّسَقَ
বাংলা উচ্চারণ
ওালকামারি ইযাত তাসাক
বাংলা অর্থ
এবং চন্দ্রের, যখন তা পূর্ণরূপ লাভ করে,
আয়াত 19
لَتَرْكَبُنَّ طَبَقًا عَن طَبَقٍۢ
বাংলা উচ্চারণ
লাতারকাবুননা তাবাকান অন তাবাক
বাংলা অর্থ
নিশ্চয় তোমরা এক সিঁড়ি থেকে আরেক সিঁড়িতে আরোহণ করবে।
আয়াত 20
فَمَا لَهُمْ لَا يُؤْمِنُونَ
বাংলা উচ্চারণ
ফামা লাহুম লা য়ুমিনূন
বাংলা অর্থ
অতএব, তাদের কি হল যে, তারা ঈমান আনে না?
আয়াত 21
وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ ٱلْقُرْءَانُ لَا يَسْجُدُونَ ۩
বাংলা উচ্চারণ
ওা ইযা কুরিঅ অলৈহিমুল কুরানু লা য়াসজুদূন
বাংলা অর্থ
যখন তাদের কাছে কোরআন পাঠ করা হয়, তখন সেজদা করে না।
আয়াত 22
بَلِ ٱلَّذِينَ كَفَرُوا۟ يُكَذِّبُونَ
বাংলা উচ্চারণ
বালিল লাযীনা কাফারূ য়ুকাযযিবূন
বাংলা অর্থ
বরং কাফেররা এর প্রতি মিথ্যারোপ করে।
আয়াত 23
وَٱللَّهُ أَعْلَمُ بِمَا يُوعُونَ
বাংলা উচ্চারণ
ওাললাহু অলামু বিমা য়ূঊন
বাংলা অর্থ
তারা যা সংরক্ষণ করে, আল্লাহ তা জানেন।
আয়াত 24
فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ
বাংলা উচ্চারণ
ফাবাশশিরহুম বিঅযাবিন অলীম
বাংলা অর্থ
অতএব, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন।
আয়াত 25
إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ لَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍۭ
বাংলা উচ্চারণ
ইললাল লাযীনা আমানূ ওা অমিলুস সালিহাতি লাহুম অজরুন ঘৈরু মামনূন
বাংলা অর্থ
কিন্তু যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার।