আয়াত 1بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلْبُرُوجِ
বাংলা উচ্চারণ
ওাসসামাঐ যাতিল বুরূজ
বাংলা অর্থ
শপথ গ্রহ-নক্ষত্র শোভিত আকাশের,
আয়াত 2وَٱلْيَوْمِ ٱلْمَوْعُودِ
বাংলা উচ্চারণ
ওাল য়াওমিল মাওূদ
বাংলা অর্থ
এবং প্রতিশ্রুত দিবসের,
আয়াত 3وَشَاهِدٍۢ وَمَشْهُودٍۢ
বাংলা উচ্চারণ
ওা শাহিদিনও ওা মাশহূদ
বাংলা অর্থ
এবং সেই দিবসের, যে উপস্থিত হয় ও যাতে উপস্থিত হয়
আয়াত 4قُتِلَ أَصْحَٰبُ ٱلْأُخْدُودِ
বাংলা উচ্চারণ
কুতিলা অস হাবুল উখদূদ
বাংলা অর্থ
অভিশপ্ত হয়েছে গর্ত ওয়ালারা অর্থাৎ,
আয়াত 5ٱلنَّارِ ذَاتِ ٱلْوَقُودِ
বাংলা উচ্চারণ
অননারি যাতিল ওাকূদ
বাংলা অর্থ
অনেক ইন্ধনের অগ্নিসংযোগকারীরা;
আয়াত 6إِذْ هُمْ عَلَيْهَا قُعُودٌۭ
বাংলা উচ্চারণ
ইয হুম অলৈহা কুঊদ
বাংলা অর্থ
যখন তারা তার কিনারায় বসেছিল।
আয়াত 7وَهُمْ عَلَىٰ مَا يَفْعَلُونَ بِٱلْمُؤْمِنِينَ شُهُودٌۭ
বাংলা উচ্চারণ
ওা হুম অলা মা য়াফালূনা বিলমু মিনীনা শুহূদ
বাংলা অর্থ
এবং তারা বিশ্বাসীদের সাথে যা করেছিল, তা নিরীক্ষণ করছিল।
আয়াত 8وَمَا نَقَمُوا۟ مِنْهُمْ إِلَّآ أَن يُؤْمِنُوا۟ بِٱللَّهِ ٱلْعَزِيزِ ٱلْحَمِيدِ
বাংলা উচ্চারণ
ওা মা নাকামূ মিনহুম ইললাঅ ঐয়ুমিনূ বিললাহিল অযীযিল হামীদ
বাংলা অর্থ
তারা তাদেরকে শাস্তি দিয়েছিল শুধু এ কারণে যে, তারা প্রশংসিত, পরাক্রান্ত আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছিল,
আয়াত 9ٱلَّذِى لَهُۥ مُلْكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ شَهِيدٌ
বাংলা উচ্চারণ
অললাযী লাহূ মুলকুস সামাওাতি ওাল অরদ; ওাললাহু অলা কুললি শৈ ইন শাহীদ
বাংলা অর্থ
যিনি নভোমন্ডল ও ভূমন্ডলের ক্ষমতার মালিক, আল্লাহর সামনে রয়েছে সবকিছু।
আয়াত 10إِنَّ ٱلَّذِينَ فَتَنُوا۟ ٱلْمُؤْمِنِينَ وَٱلْمُؤْمِنَٰتِ ثُمَّ لَمْ يَتُوبُوا۟ فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ ٱلْحَرِيقِ
বাংলা উচ্চারণ
ইননাল লাযীনা ফাতানুল মুমিনীনা ওাল মুমিনাতি সুমমা লাম য়াতূবূ ফালাহুম অযাবু জাহাননামা ওা লাহুম অযাবুল হারীক
বাংলা অর্থ
যারা মুমিন পুরুষ ও নারীকে নিপীড়ন করেছে, অতঃপর তওবা করেনি, তাদের জন্যে আছে জাহান্নামের শাস্তি, আর আছে দহন যন্ত্রণা,
আয়াত 11إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ لَهُمْ جَنَّٰتٌۭ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ ۚ ذَٰلِكَ ٱلْفَوْزُ ٱلْكَبِيرُ
বাংলা উচ্চারণ
ইননাল লাযীনা আমানূ ওা অমিলুস সালিহাতি লাহুম জাননাতুন তাজরী মিন তাহতিহাল অনহার; যালিকাল ফাওযুল কাবীর
বাংলা অর্থ
যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্যে আছে জান্নাত, যার তলদেশে প্রবাহিত হয় নির্ঝরিণীসমূহ। এটাই মহাসাফল্য।
আয়াত 12إِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِيدٌ
বাংলা উচ্চারণ
ইননা বাতশা রাববিকা লাশাদীদ
বাংলা অর্থ
নিশ্চয় তোমার পালনকর্তার পাকড়াও অত্যন্ত কঠিন।
আয়াত 13إِنَّهُۥ هُوَ يُبْدِئُ وَيُعِيدُ
বাংলা উচ্চারণ
ইননাহূ হুওা য়ুবদিউ ওা য়ুঈদ
বাংলা অর্থ
তিনিই প্রথমবার অস্তিত্ব দান করেন এবং পুনরায় জীবিত করেন।
আয়াত 14وَهُوَ ٱلْغَفُورُ ٱلْوَدُودُ
বাংলা উচ্চারণ
ওা হুওাল ঘাফূরুল ওাদূদ
বাংলা অর্থ
তিনি ক্ষমাশীল, প্রেমময়;
আয়াত 15ذُو ٱلْعَرْشِ ٱلْمَجِيدُ
বাংলা উচ্চারণ
যুল অরশিল মাজীদ
বাংলা অর্থ
মহান আরশের অধিকারী।
আয়াত 16فَعَّالٌۭ لِّمَا يُرِيدُ
বাংলা উচ্চারণ
ফা আলুল লিমা য়ুরীদ
বাংলা অর্থ
তিনি যা চান, তাই করেন।
আয়াত 17هَلْ أَتَىٰكَ حَدِيثُ ٱلْجُنُودِ
বাংলা উচ্চারণ
হাল অতাকা হাদীসুল জুনূদ
বাংলা অর্থ
আপনার কাছে সৈন্যবাহিনীর ইতিবৃত্ত পৌছেছে কি?
আয়াত 18فِرْعَوْنَ وَثَمُودَ
বাংলা উচ্চারণ
ফিরাওনা ওা সামূদ
বাংলা অর্থ
ফেরাউনের এবং সামুদের?
আয়াত 19بَلِ ٱلَّذِينَ كَفَرُوا۟ فِى تَكْذِيبٍۢ
বাংলা উচ্চারণ
বালিল লাযীনা কাফারূ ফী তাকযীব
বাংলা অর্থ
বরং যারা কাফের, তারা মিথ্যারোপে রত আছে।
আয়াত 20وَٱللَّهُ مِن وَرَآئِهِم مُّحِيطٌۢ
বাংলা উচ্চারণ
ওাললাহু মিনও ওারাঐহিম মুহীত
বাংলা অর্থ
আল্লাহ তাদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে রেখেছেন।
আয়াত 21بَلْ هُوَ قُرْءَانٌۭ مَّجِيدٌۭ
বাংলা উচ্চারণ
বাল হুওা কুরানুম মাজীদ
বাংলা অর্থ
বরং এটা মহান কোরআন,
আয়াত 22فِى لَوْحٍۢ مَّحْفُوظٍۭ
বাংলা উচ্চারণ
ফী লাওহিম মাহফূয
বাংলা অর্থ
লওহে মাহফুযে লিপিবদ্ধ।