☾ আল-কোরআন
সূরা 87 · মাক্কী

আল-আ’লা الأعلى

Al-A’la · 19 আয়াত
← তালিকায় ফিরুন
আয়াত 1
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ سَبِّحِ ٱسْمَ رَبِّكَ ٱلْأَعْلَى
বাংলা উচ্চারণ
সাববিহিসমা রাববিকাল অলা
বাংলা অর্থ
আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা বর্ণনা করুন
আয়াত 2
ٱلَّذِى خَلَقَ فَسَوَّىٰ
বাংলা উচ্চারণ
অললাযী খালাকা ফাসাওওা
বাংলা অর্থ
যিনি সৃষ্টি করেছেন ও সুবিন্যস্ত করেছেন।
আয়াত 3
وَٱلَّذِى قَدَّرَ فَهَدَىٰ
বাংলা উচ্চারণ
ওাললাযী কাদদারা ফাহাদা
বাংলা অর্থ
এবং যিনি সুপরিমিত করেছেন ও পথ প্রদর্শন করেছেন
আয়াত 4
وَٱلَّذِىٓ أَخْرَجَ ٱلْمَرْعَىٰ
বাংলা উচ্চারণ
ওাললাযীএ অখরাজাল মারা
বাংলা অর্থ
এবং যিনি তৃণাদি উৎপন্ন করেছেন,
আয়াত 5
فَجَعَلَهُۥ غُثَآءً أَحْوَىٰ
বাংলা উচ্চারণ
ফাজালাহূ ঘুসাআন অহওা
বাংলা অর্থ
অতঃপর করেছেন তাকে কাল আবর্জনা।
আয়াত 6
سَنُقْرِئُكَ فَلَا تَنسَىٰٓ
বাংলা উচ্চারণ
সানুকরিউকা ফালা তানসাঅ
বাংলা অর্থ
আমি আপনাকে পাঠ করাতে থাকব, ফলে আপনি বিস্মৃত হবেন না
আয়াত 7
إِلَّا مَا شَآءَ ٱللَّهُ ۚ إِنَّهُۥ يَعْلَمُ ٱلْجَهْرَ وَمَا يَخْفَىٰ
বাংলা উচ্চারণ
ইললা মা শাআল লাহ; ইননাহূ য়ালামুল জাহরা ওা মা য়াখফা
বাংলা অর্থ
আল্লাহ যা ইচ্ছা করেন তা ব্যতীত। নিশ্চয় তিনি জানেন প্রকাশ্য ও গোপন বিষয়।
আয়াত 8
وَنُيَسِّرُكَ لِلْيُسْرَىٰ
বাংলা উচ্চারণ
ওা নুয়াসসিরুকা লিলয়ুসরা
বাংলা অর্থ
আমি আপনার জন্যে সহজ শরীয়ত সহজতর করে দেবো।
আয়াত 9
فَذَكِّرْ إِن نَّفَعَتِ ٱلذِّكْرَىٰ
বাংলা উচ্চারণ
ফাযাককির ইন নাফাতিযযিকরা
বাংলা অর্থ
উপদেশ ফলপ্রসূ হলে উপদেশ দান করুন,
আয়াত 10
سَيَذَّكَّرُ مَن يَخْشَىٰ
বাংলা উচ্চারণ
সা য়াযযাককারু মৈয়াখশা
বাংলা অর্থ
যে ভয় করে, সে উপদেশ গ্রহণ করবে,
আয়াত 11
وَيَتَجَنَّبُهَا ٱلْأَشْقَى
বাংলা উচ্চারণ
ওা য়াতাজাননাবুহাল অশকা
বাংলা অর্থ
আর যে, হতভাগা, সে তা উপেক্ষা করবে,
আয়াত 12
ٱلَّذِى يَصْلَى ٱلنَّارَ ٱلْكُبْرَىٰ
বাংলা উচ্চারণ
অললাযী য়াসলান নারাল কুবরা
বাংলা অর্থ
সে মহা-অগ্নিতে প্রবেশ করবে।
আয়াত 13
ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَىٰ
বাংলা উচ্চারণ
সুমমা লা য়ামূতু ফীহা ওা লা য়াহয়া
বাংলা অর্থ
অতঃপর সেখানে সে মরবেও না, জীবিতও থাকবে না।
আয়াত 14
قَدْ أَفْلَحَ مَن تَزَكَّىٰ
বাংলা উচ্চারণ
কাদ অফলাহা মান তাযাককা
বাংলা অর্থ
নিশ্চয় সাফল্য লাভ করবে সে, যে শুদ্ধ হয়
আয়াত 15
وَذَكَرَ ٱسْمَ رَبِّهِۦ فَصَلَّىٰ
বাংলা উচ্চারণ
ওা যাকারাস মা রাববিহী ফাসাললা
বাংলা অর্থ
এবং তার পালনকর্তার নাম স্মরণ করে, অতঃপর নামায আদায় করে।
আয়াত 16
بَلْ تُؤْثِرُونَ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا
বাংলা উচ্চারণ
বাল তুসিরূনাল হায়াতাদ দুনয়া
বাংলা অর্থ
বস্তুতঃ তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দাও,
আয়াত 17
وَٱلْءَاخِرَةُ خَيْرٌۭ وَأَبْقَىٰٓ
বাংলা উচ্চারণ
ওাল আখিরাতু খৈরুনও ওা অবকা
বাংলা অর্থ
অথচ পরকালের জীবন উৎকৃষ্ট ও স্থায়ী।
আয়াত 18
إِنَّ هَٰذَا لَفِى ٱلصُّحُفِ ٱلْأُولَىٰ
বাংলা উচ্চারণ
ইননা হাযা লাফিস সুহু ফিল ঊলা
বাংলা অর্থ
এটা লিখিত রয়েছে পূর্ববতী কিতাবসমূহে;
আয়াত 19
صُحُفِ إِبْرَٰهِيمَ وَمُوسَىٰ
বাংলা উচ্চারণ
সুহুফি ইবরাহীমা ওা মূসা
বাংলা অর্থ
ইব্রাহীম ও মূসার কিতাবসমূহে।