আয়াত 1بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ هَلْ أَتَىٰكَ حَدِيثُ ٱلْغَٰشِيَةِ
বাংলা উচ্চারণ
হাল অতাকা হাদীসুল ঘাশিয়াহ
বাংলা অর্থ
আপনার কাছে আচ্ছন্নকারী কেয়ামতের বৃত্তান্ত পৌঁছেছে কি?
আয়াত 2وُجُوهٌۭ يَوْمَئِذٍ خَٰشِعَةٌ
বাংলা উচ্চারণ
ওুজূহুনয় য়াওমা ইযিন খাশিঅহ
বাংলা অর্থ
অনেক মুখমন্ডল সেদিন হবে লাঞ্ছিত,
আয়াত 3عَامِلَةٌۭ نَّاصِبَةٌۭ
বাংলা উচ্চারণ
আমিলাতুন নাসিবাহ
বাংলা অর্থ
ক্লিষ্ট, ক্লান্ত।
আয়াত 4تَصْلَىٰ نَارًا حَامِيَةًۭ
বাংলা উচ্চারণ
তাসলা নারান হামিয়াহ
বাংলা অর্থ
তারা জ্বলন্ত আগুনে পতিত হবে।
আয়াত 5تُسْقَىٰ مِنْ عَيْنٍ ءَانِيَةٍۢ
বাংলা উচ্চারণ
তুসকা মিন অয়নিন আনিয়াহ
বাংলা অর্থ
তাদেরকে ফুটন্ত নহর থেকে পান করানো হবে।
আয়াত 6لَّيْسَ لَهُمْ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٍۢ
বাংলা উচ্চারণ
লৈসা লাহুম তাঅমুন ইললা মিন দারী
বাংলা অর্থ
কন্টকপূর্ণ ঝাড় ব্যতীত তাদের জন্যে কোন খাদ্য নেই।
আয়াত 7لَّا يُسْمِنُ وَلَا يُغْنِى مِن جُوعٍۢ
বাংলা উচ্চারণ
লা য়ুসমিনু ওা লা য়ুঘনী মিন জূ
বাংলা অর্থ
এটা তাদেরকে পুষ্ট করবে না এবং ক্ষুধায়ও উপকার করবে না।
আয়াত 8وُجُوهٌۭ يَوْمَئِذٍۢ نَّاعِمَةٌۭ
বাংলা উচ্চারণ
ওুজূহুনয় য়াওমা ইযিন নাইমাহ
বাংলা অর্থ
অনেক মুখমন্ডল সেদিন হবে, সজীব,
আয়াত 9لِّسَعْيِهَا رَاضِيَةٌۭ
বাংলা উচ্চারণ
লিসায়িহা রাদিয়াহ
বাংলা অর্থ
তাদের কর্মের কারণে সন্তুষ্ট।
আয়াত 10فِى جَنَّةٍ عَالِيَةٍۢ
বাংলা উচ্চারণ
ফী জাননাতিন আলিয়াহ
বাংলা অর্থ
তারা থাকবে, সুউচ্চ জান্নাতে।
আয়াত 11لَّا تَسْمَعُ فِيهَا لَٰغِيَةًۭ
বাংলা উচ্চারণ
লা তাসমৌ ফীহা লাঘিয়াহ
বাংলা অর্থ
তথায় শুনবে না কোন অসার কথাবার্তা।
আয়াত 12فِيهَا عَيْنٌۭ جَارِيَةٌۭ
বাংলা উচ্চারণ
ফীহা অয়নুন জারিয়াহ
বাংলা অর্থ
তথায় থাকবে প্রবাহিত ঝরণা।
আয়াত 13فِيهَا سُرُرٌۭ مَّرْفُوعَةٌۭ
বাংলা উচ্চারণ
ফীহা সুরুরুম মারফূঅহ
বাংলা অর্থ
তথায় থাকবে উন্নত সুসজ্জিত আসন।
আয়াত 14وَأَكْوَابٌۭ مَّوْضُوعَةٌۭ
বাংলা উচ্চারণ
ওা অকওাবুম মাওদূ অহ
বাংলা অর্থ
এবং সংরক্ষিত পানপাত্র
আয়াত 15وَنَمَارِقُ مَصْفُوفَةٌۭ
বাংলা উচ্চারণ
ওা নামারিকু মাসফূফাহ
বাংলা অর্থ
এবং সারি সারি গালিচা
আয়াত 16وَزَرَابِىُّ مَبْثُوثَةٌ
বাংলা উচ্চারণ
ওা যারাবিয়য়ু মাবসূসাহ
বাংলা অর্থ
এবং বিস্তৃত বিছানো কার্পেট।
আয়াত 17أَفَلَا يَنظُرُونَ إِلَى ٱلْإِبِلِ كَيْفَ خُلِقَتْ
বাংলা উচ্চারণ
অফালা য়ানযুরূনা ইলালিবিলি কৈফা খুলিকাত
বাংলা অর্থ
তারা কি উষ্ট্রের প্রতি লক্ষ্য করে না যে, তা কিভাবে সৃষ্টি করা হয়েছে?
আয়াত 18وَإِلَى ٱلسَّمَآءِ كَيْفَ رُفِعَتْ
বাংলা উচ্চারণ
ওা ইলাস সামাঐ কৈফা রুফিঅত
বাংলা অর্থ
এবং আকাশের প্রতি লক্ষ্য করে না যে, তা কিভাবে উচ্চ করা হয়েছে?
আয়াত 19وَإِلَى ٱلْجِبَالِ كَيْفَ نُصِبَتْ
বাংলা উচ্চারণ
ওা ইলাল জিবালি কৈফা নুসিবাত
বাংলা অর্থ
এবং পাহাড়ের দিকে যে, তা কিভাবে স্থাপন করা হয়েছে?
আয়াত 20وَإِلَى ٱلْأَرْضِ كَيْفَ سُطِحَتْ
বাংলা উচ্চারণ
ওা ইলাল অরদি কৈফা সুতিহাত
বাংলা অর্থ
এবং পৃথিবীর দিকে যে, তা কিভাবে সমতল বিছানো হয়েছে?
আয়াত 21فَذَكِّرْ إِنَّمَآ أَنتَ مُذَكِّرٌۭ
বাংলা উচ্চারণ
ফাযাককির ইননামা অনতা মুযাককির
বাংলা অর্থ
অতএব, আপনি উপদেশ দিন, আপনি তো কেবল একজন উপদেশদাতা,
আয়াত 22لَّسْتَ عَلَيْهِم بِمُصَيْطِرٍ
বাংলা উচ্চারণ
লাসতা অলৈহিম বিমুসৈতির
বাংলা অর্থ
আপনি তাদের শাসক নন,
আয়াত 23إِلَّا مَن تَوَلَّىٰ وَكَفَرَ
বাংলা উচ্চারণ
ইললা মান তাওাললা ওা কাফার
বাংলা অর্থ
কিন্তু যে মুখ ফিরিয়ে নেয় ও কাফের হয়ে যায়,
আয়াত 24فَيُعَذِّبُهُ ٱللَّهُ ٱلْعَذَابَ ٱلْأَكْبَرَ
বাংলা উচ্চারণ
ফা য়ুঅযযিবুহুল লাহুল অযাবাল অকবার
বাংলা অর্থ
আল্লাহ তাকে মহা আযাব দেবেন।
আয়াত 25إِنَّ إِلَيْنَآ إِيَابَهُمْ
বাংলা উচ্চারণ
ইননা ইলৈনাঅ ইয়াবাহুম
বাংলা অর্থ
নিশ্চয় তাদের প্রত্যাবর্তন আমারই নিকট,
আয়াত 26ثُمَّ إِنَّ عَلَيْنَا حِسَابَهُم
বাংলা উচ্চারণ
সুমমা ইননা অলৈনা হিসাবাহুম
বাংলা অর্থ
অতঃপর তাদের হিসাব-নিকাশ আমারই দায়িত্ব।