আয়াত 1بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَٱلْفَجْرِ
বাংলা উচ্চারণ
ওালফাজর
বাংলা অর্থ
শপথ ফজরের,
আয়াত 2وَلَيَالٍ عَشْرٍۢ
বাংলা উচ্চারণ
ওা লায়ালিন অশর
বাংলা অর্থ
শপথ দশ রাত্রির, শপথ তার,
আয়াত 3وَٱلشَّفْعِ وَٱلْوَتْرِ
বাংলা উচ্চারণ
ওাশ শাফি ওাল ওাতর
বাংলা অর্থ
যা জোড় ও যা বিজোড়
আয়াত 4وَٱلَّيْلِ إِذَا يَسْرِ
বাংলা উচ্চারণ
ওাললৈলি ইযা য়াসর
বাংলা অর্থ
এবং শপথ রাত্রির যখন তা গত হতে থাকে
আয়াত 5هَلْ فِى ذَٰلِكَ قَسَمٌۭ لِّذِى حِجْرٍ
বাংলা উচ্চারণ
হাল ফী যালিকা কাসামুল লিযী হিজর
বাংলা অর্থ
এর মধ্যে আছে শপথ জ্ঞানী ব্যক্তির জন্যে।
আয়াত 6أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ
বাংলা উচ্চারণ
অলাম তারা কৈফা ফালা রাববুকা বিআদ
বাংলা অর্থ
আপনি কি লক্ষ্য করেননি, আপনার পালনকর্তা আদ বংশের ইরাম গোত্রের সাথে কি আচরণ করেছিলেন,
আয়াত 7إِرَمَ ذَاتِ ٱلْعِمَادِ
বাংলা উচ্চারণ
ইরামা যাতিল ইমাদ
বাংলা অর্থ
যাদের দৈহিক গঠন স্তম্ভ ও খুঁটির ন্যায় দীর্ঘ ছিল এবং
আয়াত 8ٱلَّتِى لَمْ يُخْلَقْ مِثْلُهَا فِى ٱلْبِلَٰدِ
বাংলা উচ্চারণ
অললাতী লাম য়ুখলাক মিসলুহা ফিল বিলাদ
বাংলা অর্থ
যাদের সমান শক্তি ও বলবীর্যে সারা বিশ্বের শহরসমূহে কোন লোক সৃজিত হয়নি
আয়াত 9وَثَمُودَ ٱلَّذِينَ جَابُوا۟ ٱلصَّخْرَ بِٱلْوَادِ
বাংলা উচ্চারণ
ওা সামূদাল লাযীনা জাবুস সাখরা বিল ওাদ
বাংলা অর্থ
এবং সামুদ গোত্রের সাথে, যারা উপত্যকায় পাথর কেটে গৃহ নির্মাণ করেছিল।
আয়াত 10وَفِرْعَوْنَ ذِى ٱلْأَوْتَادِ
বাংলা উচ্চারণ
ওা ফিরাওনা যিল অওতাদ
বাংলা অর্থ
এবং বহু কীলকের অধিপতি ফেরাউনের সাথে
আয়াত 11ٱلَّذِينَ طَغَوْا۟ فِى ٱلْبِلَٰدِ
বাংলা উচ্চারণ
অললাযীনা তাঘাও ফিল বিলাদ
বাংলা অর্থ
যারা দেশে সীমালঙ্ঘন করেছিল।
আয়াত 12فَأَكْثَرُوا۟ فِيهَا ٱلْفَسَادَ
বাংলা উচ্চারণ
ফা অকসারূ ফীহাল ফাসাদ
বাংলা অর্থ
অতঃপর সেখানে বিস্তর অশান্তি সৃষ্টি করেছিল।
আয়াত 13فَصَبَّ عَلَيْهِمْ رَبُّكَ سَوْطَ عَذَابٍ
বাংলা উচ্চারণ
ফাসাববা অলৈহিম রাববুকা সাওতা অযাব
বাংলা অর্থ
অতঃপর আপনার পালনকর্তা তাদেরকে শাস্তির কশাঘাত করলেন।
আয়াত 14إِنَّ رَبَّكَ لَبِٱلْمِرْصَادِ
বাংলা উচ্চারণ
ইননা রাববাকা লাবিল মিরসাদ
বাংলা অর্থ
নিশ্চয় আপনার পালকর্তা সতর্ক দৃষ্টি রাখেন।
আয়াত 15فَأَمَّا ٱلْإِنسَٰنُ إِذَا مَا ٱبْتَلَىٰهُ رَبُّهُۥ فَأَكْرَمَهُۥ وَنَعَّمَهُۥ فَيَقُولُ رَبِّىٓ أَكْرَمَنِ
বাংলা উচ্চারণ
ফা অমমাল ইনসানু ইযা মাব তালাহু রাববুহূ ফা অকরামাহূ ওা না অমাহূ ফা য়াকূলু রাববীএ অকরামান
বাংলা অর্থ
মানুষ এরূপ যে, যখন তার পালনকর্তা তাকে পরীক্ষা করেন, অতঃপর সম্মান ও অনুগ্রহ দান করেন, তখন বলে, আমার পালনকর্তা আমাকে সম্মান দান করেছেন।
আয়াত 16وَأَمَّآ إِذَا مَا ٱبْتَلَىٰهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُۥ فَيَقُولُ رَبِّىٓ أَهَٰنَنِ
বাংলা উচ্চারণ
ওা অমমাঅ ইযা মাবতালাহু ফাকাদারা অলৈহি রিযকাহূ ফা য়াকূলু রাববীএ অহানান
বাংলা অর্থ
এবং যখন তাকে পরীক্ষা করেন, অতঃপর রিযিক সংকুচিত করে দেন, তখন বলেঃ আমার পালনকর্তা আমাকে হেয় করেছেন।
আয়াত 17كَلَّا ۖ بَل لَّا تُكْرِمُونَ ٱلْيَتِيمَ
বাংলা উচ্চারণ
কাললা বাল লা তুকরিমূও নাল য়াতীম
বাংলা অর্থ
এটা অমূলক, বরং তোমরা এতীমকে সম্মান কর না।
আয়াত 18وَلَا تَحَٰٓضُّونَ عَلَىٰ طَعَامِ ٱلْمِسْكِينِ
বাংলা উচ্চারণ
ওা লা তাহাঅদদূনা অলাতাঅমিল মিসকীন
বাংলা অর্থ
এবং মিসকীনকে অন্নদানে পরস্পরকে উৎসাহিত কর না।
আয়াত 19وَتَأْكُلُونَ ٱلتُّرَاثَ أَكْلًۭا لَّمًّۭا
বাংলা উচ্চারণ
ওা তাকুলূনাত তুরাসা অকলাল লামমা
বাংলা অর্থ
এবং তোমরা মৃতের ত্যাজ্য সম্পত্তি সম্পূর্ণরূপে কুক্ষিগত করে ফেল
আয়াত 20وَتُحِبُّونَ ٱلْمَالَ حُبًّۭا جَمًّۭا
বাংলা উচ্চারণ
ওা তুহিববূনাল মালা হুববান জামমা
বাংলা অর্থ
এবং তোমরা ধন-সম্পদকে প্রাণভরে ভালবাস।
আয়াত 21كَلَّآ إِذَا دُكَّتِ ٱلْأَرْضُ دَكًّۭا دَكًّۭا
বাংলা উচ্চারণ
কাললাঅ ইযাঅ দুককাতিল অরদু দাককান দাককা
বাংলা অর্থ
এটা অনুচিত। যখন পৃথিবী চুর্ণ-বিচুর্ণ হবে
আয়াত 22وَجَآءَ رَبُّكَ وَٱلْمَلَكُ صَفًّۭا صَفًّۭا
বাংলা উচ্চারণ
ওা জাআ রাববুকা ওাল মালাকু সাফফান সাফফা
বাংলা অর্থ
এবং আপনার পালনকর্তা ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে উপস্থিত হবেন,
আয়াত 23وَجِا۟ىٓءَ يَوْمَئِذٍۭ بِجَهَنَّمَ ۚ يَوْمَئِذٍۢ يَتَذَكَّرُ ٱلْإِنسَٰنُ وَأَنَّىٰ لَهُ ٱلذِّكْرَىٰ
বাংলা উচ্চারণ
ওা জীএঅ য়াওমৈযিম বি জাহানননাম; য়াওমা ইযিনয় য়াতাযাককারুল ইনসানু ওা অননা লাহুয যিকরা
বাংলা অর্থ
এবং সেদিন জাহান্নামকে আনা হবে, সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু এই স্মরণ তার কি কাজে আসবে?
আয়াত 24يَقُولُ يَٰلَيْتَنِى قَدَّمْتُ لِحَيَاتِى
বাংলা উচ্চারণ
য়াকূলু য়া লৈতানী কাদদামতু লিহায়াতী
বাংলা অর্থ
সে বলবেঃ হায়, এ জীবনের জন্যে আমি যদি কিছু অগ্রে প্রেরণ করতাম!
আয়াত 25فَيَوْمَئِذٍۢ لَّا يُعَذِّبُ عَذَابَهُۥٓ أَحَدٌۭ
বাংলা উচ্চারণ
ফা য়াওমা ইযিল লা য়ুঅযযিবু অযাবাহূও অহাদ
বাংলা অর্থ
সেদিন তার শাস্তির মত শাস্তি কেউ দিবে না।
আয়াত 26وَلَا يُوثِقُ وَثَاقَهُۥٓ أَحَدٌۭ
বাংলা উচ্চারণ
ওা লা য়ূসিকু ওাসাকা হূও অহাদ
বাংলা অর্থ
এবং তার বন্ধনের মত বন্ধন কেউ দিবে না।
আয়াত 27يَٰٓأَيَّتُهَا ٱلنَّفْسُ ٱلْمُطْمَئِنَّةُ
বাংলা উচ্চারণ
য়াঅ অয়য়াতুহান নাফসুল মুতমা ইননাহ
বাংলা অর্থ
হে প্রশান্ত মন,
আয়াত 28ٱرْجِعِىٓ إِلَىٰ رَبِّكِ رَاضِيَةًۭ مَّرْضِيَّةًۭ
বাংলা উচ্চারণ
ইরজিঈএ ইলা রাববিকি রাদিয়াতাম মারদিয়য়াহ
বাংলা অর্থ
তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে।
আয়াত 29فَٱدْخُلِى فِى عِبَٰدِى
বাংলা উচ্চারণ
ফাদখুলী ফী ইবাদী
বাংলা অর্থ
অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও।
আয়াত 30وَٱدْخُلِى جَنَّتِى
বাংলা উচ্চারণ
ওাদখুলী জাননাতী
বাংলা অর্থ
এবং আমার জান্নাতে প্রবেশ কর।