☾ আল-কোরআন
সূরা 90 · মাক্কী

আল-বালাদ البلد

Al-Balad · 20 আয়াত
← তালিকায় ফিরুন
আয়াত 1
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ لَآ أُقْسِمُ بِهَٰذَا ٱلْبَلَدِ
বাংলা উচ্চারণ
লাঅ উকসিমু বিহাযাল বালাদ
বাংলা অর্থ
আমি এই নগরীর শপথ করি
আয়াত 2
وَأَنتَ حِلٌّۢ بِهَٰذَا ٱلْبَلَدِ
বাংলা উচ্চারণ
ওা অনতা হিললুম বিহাযাল বালাদ
বাংলা অর্থ
এবং এই নগরীতে আপনার উপর কোন প্রতিবন্ধকতা নেই।
আয়াত 3
وَوَالِدٍۢ وَمَا وَلَدَ
বাংলা উচ্চারণ
ওা ওালিদিনও ওা মা ওালাদ
বাংলা অর্থ
শপথ জনকের ও যা জন্ম দেয়।
আয়াত 4
لَقَدْ خَلَقْنَا ٱلْإِنسَٰنَ فِى كَبَدٍ
বাংলা উচ্চারণ
লাকাদ খালাকনাল ইনসানা ফী কাবাদ
বাংলা অর্থ
নিশ্চয় আমি মানুষকে শ্রমনির্ভররূপে সৃষ্টি করেছি।
আয়াত 5
أَيَحْسَبُ أَن لَّن يَقْدِرَ عَلَيْهِ أَحَدٌۭ
বাংলা উচ্চারণ
অয়াহসাবু অললৈ য়াকদিরা অলৈহি অহাদ
বাংলা অর্থ
সে কি মনে করে যে, তার উপর কেউ ক্ষমতাবান হবে না ?
আয়াত 6
يَقُولُ أَهْلَكْتُ مَالًۭا لُّبَدًا
বাংলা উচ্চারণ
য়াকূলু অহলাকতু মালাল লুবাদা
বাংলা অর্থ
সে বলেঃ আমি প্রচুর ধন-সম্পদ ব্যয় করেছি।
আয়াত 7
أَيَحْسَبُ أَن لَّمْ يَرَهُۥٓ أَحَدٌ
বাংলা উচ্চারণ
অয়াহসাবু অল লাম য়ারাহূও অহাদ
বাংলা অর্থ
সে কি মনে করে যে, তাকে কেউ দেখেনি?
আয়াত 8
أَلَمْ نَجْعَل لَّهُۥ عَيْنَيْنِ
বাংলা উচ্চারণ
অলাম নাজাল লাহূ অয়নায়ন
বাংলা অর্থ
আমি কি তাকে দেইনি চক্ষুদ্বয়,
আয়াত 9
وَلِسَانًۭا وَشَفَتَيْنِ
বাংলা উচ্চারণ
ওা লিসানানও ওা শাফাতায়ন
বাংলা অর্থ
জিহবা ও ওষ্ঠদ্বয় ?
আয়াত 10
وَهَدَيْنَٰهُ ٱلنَّجْدَيْنِ
বাংলা উচ্চারণ
ওা হাদায়নাহুন নাজদায়ন
বাংলা অর্থ
বস্তুতঃ আমি তাকে দু’টি পথ প্রদর্শন করেছি।
আয়াত 11
فَلَا ٱقْتَحَمَ ٱلْعَقَبَةَ
বাংলা উচ্চারণ
ফালাক তাহামালাকাবাহ
বাংলা অর্থ
অতঃপর সে ধর্মের ঘাঁটিতে প্রবেশ করেনি।
আয়াত 12
وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْعَقَبَةُ
বাংলা উচ্চারণ
ওা মাঅ অদরাকা মালাকাবাহ
বাংলা অর্থ
আপনি জানেন, সে ঘাঁটি কি?
আয়াত 13
فَكُّ رَقَبَةٍ
বাংলা উচ্চারণ
ফাককু রাকাবাহ
বাংলা অর্থ
তা হচ্ছে দাসমুক্তি
আয়াত 14
أَوْ إِطْعَٰمٌۭ فِى يَوْمٍۢ ذِى مَسْغَبَةٍۢ
বাংলা উচ্চারণ
অও ইতামুন ফী য়াওমিন যী মাসঘাবাহ
বাংলা অর্থ
অথবা দুর্ভিক্ষের দিনে অন্নদান।
আয়াত 15
يَتِيمًۭا ذَا مَقْرَبَةٍ
বাংলা উচ্চারণ
য়াতীমান যা মাকরাবাহ
বাংলা অর্থ
এতীম আত্বীয়কে
আয়াত 16
أَوْ مِسْكِينًۭا ذَا مَتْرَبَةٍۢ
বাংলা উচ্চারণ
অও মিসকীনান যা মাতরাবাহ
বাংলা অর্থ
অথবা ধুলি-ধুসরিত মিসকীনকে
আয়াত 17
ثُمَّ كَانَ مِنَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَتَوَاصَوْا۟ بِٱلصَّبْرِ وَتَوَاصَوْا۟ بِٱلْمَرْحَمَةِ
বাংলা উচ্চারণ
সুমমা কানা মিনাল লাযীনা আমানূ ওা তাওাসাও বিসসাবরি ওা তাওাসাও বিলমারহামাহ
বাংলা অর্থ
অতঃপর তাদের অন্তর্ভুক্ত হওয়া, যারা ঈমান আনে এবং পরস্পরকে উপদেশ দেয় সবরের ও উপদেশ দেয় দয়ার।
আয়াত 18
أُو۟لَٰٓئِكَ أَصْحَٰبُ ٱلْمَيْمَنَةِ
বাংলা উচ্চারণ
উলাঐকা অশাবুল মৈমানাহ
বাংলা অর্থ
তারাই সৌভাগ্যশালী।
আয়াত 19
وَٱلَّذِينَ كَفَرُوا۟ بِـَٔايَٰتِنَا هُمْ أَصْحَٰبُ ٱلْمَشْـَٔمَةِ
বাংলা উচ্চারণ
ওাললাযীনা কাফারূ বি আয়াতিনা হুম অশাবুল মাশামাহ
বাংলা অর্থ
আর যারা আমার আয়াতসমূহ অস্বীকার করে তারাই হতভাগা।
আয়াত 20
عَلَيْهِمْ نَارٌۭ مُّؤْصَدَةٌۢ
বাংলা উচ্চারণ
অলৈহিম নারুম মুসাদাহ
বাংলা অর্থ
তারা অগ্নিপরিবেষ্টিত অবস্থায় বন্দী থাকবে।