আয়াত 1بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَٱلشَّمْسِ وَضُحَىٰهَا
বাংলা উচ্চারণ
ওাশ শামসি ওা দুহা হা
বাংলা অর্থ
শপথ সূর্যের ও তার কিরণের,
আয়াত 2وَٱلْقَمَرِ إِذَا تَلَىٰهَا
বাংলা উচ্চারণ
ওাল কামারি ইযা তালা হা
বাংলা অর্থ
শপথ চন্দ্রের যখন তা সূর্যের পশ্চাতে আসে,
আয়াত 3وَٱلنَّهَارِ إِذَا جَلَّىٰهَا
বাংলা উচ্চারণ
ওাননাহারি ইযা জাললা হা
বাংলা অর্থ
শপথ দিবসের যখন সে সূর্যকে প্রখরভাবে প্রকাশ করে,
আয়াত 4وَٱلَّيْلِ إِذَا يَغْشَىٰهَا
বাংলা উচ্চারণ
ওাললৈলি ইযা য়াঘশা হা
বাংলা অর্থ
শপথ রাত্রির যখন সে সূর্যকে আচ্ছাদিত করে,
আয়াত 5وَٱلسَّمَآءِ وَمَا بَنَىٰهَا
বাংলা উচ্চারণ
ওাসসামাঐ ওা মা বানাহা
বাংলা অর্থ
শপথ আকাশের এবং যিনি তা নির্মাণ করেছেন, তাঁর।
আয়াত 6وَٱلْأَرْضِ وَمَا طَحَىٰهَا
বাংলা উচ্চারণ
ওাল অরদি ওা মা তাহাহা
বাংলা অর্থ
শপথ পৃথিবীর এবং যিনি তা বিস্তৃত করেছেন, তাঁর,
আয়াত 7وَنَفْسٍۢ وَمَا سَوَّىٰهَا
বাংলা উচ্চারণ
ওা নাফসিনও ওা মা সাওওাহা
বাংলা অর্থ
শপথ প্রাণের এবং যিনি তা সুবিন্যস্ত করেছেন, তাঁর,
আয়াত 8فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَىٰهَا
বাংলা উচ্চারণ
ফালহামাহা ফুজূরাহা ওা তাকওাহা
বাংলা অর্থ
অতঃপর তাকে তার অসৎকর্ম ও সৎকর্মের জ্ঞান দান করেছেন,
আয়াত 9قَدْ أَفْلَحَ مَن زَكَّىٰهَا
বাংলা উচ্চারণ
কাদ অফলাহা মান যাককাহা
বাংলা অর্থ
যে নিজেকে শুদ্ধ করে, সেই সফলকাম হয়।
আয়াত 10وَقَدْ خَابَ مَن دَسَّىٰهَا
বাংলা উচ্চারণ
ওা কাদ খাবা মান দাসসাহা
বাংলা অর্থ
এবং যে নিজেকে কলুষিত করে, সে ব্যর্থ মনোরথ হয়।
আয়াত 11كَذَّبَتْ ثَمُودُ بِطَغْوَىٰهَآ
বাংলা উচ্চারণ
কাযযাবাত সামূদু বি তাঘওাহাঅ
বাংলা অর্থ
সামুদ সম্প্রদায় অবাধ্যতা বশতঃ মিথ্যারোপ করেছিল।
আয়াত 12إِذِ ٱنۢبَعَثَ أَشْقَىٰهَا
বাংলা উচ্চারণ
ইযিম বাসা অশকাহা
বাংলা অর্থ
যখন তাদের সর্বাধিক হতভাগ্য ব্যক্তি তৎপর হয়ে উঠেছিল।
আয়াত 13فَقَالَ لَهُمْ رَسُولُ ٱللَّهِ نَاقَةَ ٱللَّهِ وَسُقْيَٰهَا
বাংলা উচ্চারণ
ফাকালা লাহুম রাসূলুল লাহি নাকাতাল লাহি ওা সুকিয়াহা
বাংলা অর্থ
অতঃপর আল্লাহর রসূল তাদেরকে বলেছিলেনঃ আল্লাহর উষ্ট্রী ও তাকে পানি পান করানোর ব্যাপারে সতর্ক থাক।
আয়াত 14فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمْدَمَ عَلَيْهِمْ رَبُّهُم بِذَنۢبِهِمْ فَسَوَّىٰهَا
বাংলা উচ্চারণ
ফাকাযযাবূহু ফাকারূহা ফাদামদামা অলৈহিম রাববুহুম বিযামবিহিম ফাসাও ওাহা
বাংলা অর্থ
অতঃপর ওরা তার প্রতি মিথ্যারোপ করেছিল এবং উষ্ট্রীর পা কর্তন করেছিল। তাদের পাপের কারণে তাদের পালনকর্তা তাদের উপর ধ্বংস নাযিল করে একাকার করে দিলেন।
আয়াত 15وَلَا يَخَافُ عُقْبَٰهَا
বাংলা উচ্চারণ
ওা লা য়াখাফূকবাহা
বাংলা অর্থ
আল্লাহ তা’আলা এই ধ্বংসের কোন বিরূপ পরিণতির আশংকা করেন না।