আয়াত 1بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَٱلَّيْلِ إِذَا يَغْشَىٰ
বাংলা উচ্চারণ
ওাললৈলি ইযা য়াঘশা
বাংলা অর্থ
শপথ রাত্রির, যখন সে আচ্ছন্ন করে,
আয়াত 2وَٱلنَّهَارِ إِذَا تَجَلَّىٰ
বাংলা উচ্চারণ
ওাননাহারি ইযা তাজাললা
বাংলা অর্থ
শপথ দিনের, যখন সে আলোকিত হয়
আয়াত 3وَمَا خَلَقَ ٱلذَّكَرَ وَٱلْأُنثَىٰٓ
বাংলা উচ্চারণ
ওা মা খালাকায যাকারা ওাল উনথা
বাংলা অর্থ
এবং তাঁর, যিনি নর ও নারী সৃষ্টি করেছেন,
আয়াত 4إِنَّ سَعْيَكُمْ لَشَتَّىٰ
বাংলা উচ্চারণ
ইননা সায়াকুম লাশাততা
বাংলা অর্থ
নিশ্চয় তোমাদের কর্ম প্রচেষ্টা বিভিন্ন ধরনের।
আয়াত 5فَأَمَّا مَنْ أَعْطَىٰ وَٱتَّقَىٰ
বাংলা উচ্চারণ
ফা অমমা মান অতা ওাততাকা
বাংলা অর্থ
অতএব, যে দান করে এবং খোদাভীরু হয়,
আয়াত 6وَصَدَّقَ بِٱلْحُسْنَىٰ
বাংলা উচ্চারণ
ওা সাদদাকা বিল হুসনা
বাংলা অর্থ
এবং উত্তম বিষয়কে সত্য মনে করে,
আয়াত 7فَسَنُيَسِّرُهُۥ لِلْيُسْرَىٰ
বাংলা উচ্চারণ
ফাসানু য়াসসিরুহূ লিলয়ুসরা
বাংলা অর্থ
আমি তাকে সুখের বিষয়ের জন্যে সহজ পথ দান করব।
আয়াত 8وَأَمَّا مَنۢ بَخِلَ وَٱسْتَغْنَىٰ
বাংলা উচ্চারণ
ওা অমমা মাম বাখিলা ওাসতাঘনা
বাংলা অর্থ
আর যে কৃপণতা করে ও বেপরওয়া হয়
আয়াত 9وَكَذَّبَ بِٱلْحُسْنَىٰ
বাংলা উচ্চারণ
ওা কাযযাবা বিল হুসনা
বাংলা অর্থ
এবং উত্তম বিষয়কে মিথ্যা মনে করে,
আয়াত 10فَسَنُيَسِّرُهُۥ لِلْعُسْرَىٰ
বাংলা উচ্চারণ
ফাসানু য়াসসিরুহূ লিলুসরা
বাংলা অর্থ
আমি তাকে কষ্টের বিষয়ের জন্যে সহজ পথ দান করব।
আয়াত 11وَمَا يُغْنِى عَنْهُ مَالُهُۥٓ إِذَا تَرَدَّىٰٓ
বাংলা উচ্চারণ
ওা মা য়ুঘনী অনহু মালুহূও ইযা তারাদদা
বাংলা অর্থ
যখন সে অধঃপতিত হবে, তখন তার সম্পদ তার কোনই কাজে আসবে না।
আয়াত 12إِنَّ عَلَيْنَا لَلْهُدَىٰ
বাংলা উচ্চারণ
ইননা অলৈনা লাল হুদা
বাংলা অর্থ
আমার দায়িত্ব পথ প্রদর্শন করা।
আয়াত 13وَإِنَّ لَنَا لَلْءَاخِرَةَ وَٱلْأُولَىٰ
বাংলা উচ্চারণ
ওা ইননা লানা লাল আখিরাতা ওাল ঊলা
বাংলা অর্থ
আর আমি মালিক ইহকালের ও পরকালের।
আয়াত 14فَأَنذَرْتُكُمْ نَارًۭا تَلَظَّىٰ
বাংলা উচ্চারণ
ফা অনযারতুকুম নারান তালাযযা
বাংলা অর্থ
অতএব, আমি তোমাদেরকে প্রজ্বলিত অগ্নি সম্পর্কে সতর্ক করে দিয়েছি।
আয়াত 15لَا يَصْلَىٰهَآ إِلَّا ٱلْأَشْقَى
বাংলা উচ্চারণ
লা য়াসলাহাঅ ইললাল অশকা
বাংলা অর্থ
এতে নিতান্ত হতভাগ্য ব্যক্তিই প্রবেশ করবে,
আয়াত 16ٱلَّذِى كَذَّبَ وَتَوَلَّىٰ
বাংলা উচ্চারণ
অললাযী কাযযাবা ওা তাওাললা
বাংলা অর্থ
যে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়।
আয়াত 17وَسَيُجَنَّبُهَا ٱلْأَتْقَى
বাংলা উচ্চারণ
ওা সা য়ুজানননাবুহাল অতকা
বাংলা অর্থ
এ থেকে দূরে রাখা হবে খোদাভীরু ব্যক্তিকে,
আয়াত 18ٱلَّذِى يُؤْتِى مَالَهُۥ يَتَزَكَّىٰ
বাংলা উচ্চারণ
অললাযী য়ুতী মালাহূ য়াতাযাককা
বাংলা অর্থ
যে আত্নশুদ্ধির জন্যে তার ধন-সম্পদ দান করে।
আয়াত 19وَمَا لِأَحَدٍ عِندَهُۥ مِن نِّعْمَةٍۢ تُجْزَىٰٓ
বাংলা উচ্চারণ
ওা মা লি অহাদিন ইনদাহূ মিন নিমাতিন তুজযাঅ
বাংলা অর্থ
এবং তার উপর কারও কোন প্রতিদানযোগ্য অনুগ্রহ থাকে না।
আয়াত 20إِلَّا ٱبْتِغَآءَ وَجْهِ رَبِّهِ ٱلْأَعْلَىٰ
বাংলা উচ্চারণ
ইললাব তিঘাআ ওাজহি রাববিহিল অ লা
বাংলা অর্থ
তার মহান পালনকর্তার সন্তুষ্টি অন্বেষণ ব্যতীত।
আয়াত 21وَلَسَوْفَ يَرْضَىٰ
বাংলা উচ্চারণ
ওা লাসাওফা য়ারদা
বাংলা অর্থ
সে সত্বরই সন্তুষ্টি লাভ করবে।