☾ আল-কোরআন
সূরা 93 · মাক্কী

আদ-দুহা الضحى

Ad-Duha · 11 আয়াত
← তালিকায় ফিরুন
আয়াত 1
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَٱلضُّحَىٰ
বাংলা উচ্চারণ
ওাদ দুহা
বাংলা অর্থ
শপথ পূর্বাহ্নের,
আয়াত 2
وَٱلَّيْلِ إِذَا سَجَىٰ
বাংলা উচ্চারণ
ওাল লৈলি ইযা সাজা
বাংলা অর্থ
শপথ রাত্রির যখন তা গভীর হয়,
আয়াত 3
مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ
বাংলা উচ্চারণ
মা ওাদ দাকা রাববুকা ওা মা কালা
বাংলা অর্থ
আপনার পালনকর্তা আপনাকে ত্যাগ করেনি এবং আপনার প্রতি বিরূপও হননি।
আয়াত 4
وَلَلْءَاخِرَةُ خَيْرٌۭ لَّكَ مِنَ ٱلْأُولَىٰ
বাংলা উচ্চারণ
ওালালাখিরাতু খৈরুল লাকা মিনালূলা
বাংলা অর্থ
আপনার জন্যে পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয়।
আয়াত 5
وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰٓ
বাংলা উচ্চারণ
ওা লা সাওফা য়ুতীকা রাববুকা ফাতারদা
বাংলা অর্থ
আপনার পালনকর্তা সত্বরই আপনাকে দান করবেন, অতঃপর আপনি সন্তুষ্ট হবেন।
আয়াত 6
أَلَمْ يَجِدْكَ يَتِيمًۭا فَـَٔاوَىٰ
বাংলা উচ্চারণ
অলাম য়া জিদকা য়াতীমান ফা আওা
বাংলা অর্থ
তিনি কি আপনাকে এতীমরূপে পাননি? অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন।
আয়াত 7
وَوَجَدَكَ ضَآلًّۭا فَهَدَىٰ
বাংলা উচ্চারণ
ওা ওা জাদাকা দাল লান ফাহাদা
বাংলা অর্থ
তিনি আপনাকে পেয়েছেন পথহারা, অতঃপর পথপ্রদর্শন করেছেন।
আয়াত 8
وَوَجَدَكَ عَآئِلًۭا فَأَغْنَىٰ
বাংলা উচ্চারণ
ওা ওা জাদাকা আইলান ফা অঘনা
বাংলা অর্থ
তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব, অতঃপর অভাবমুক্ত করেছেন।
আয়াত 9
فَأَمَّا ٱلْيَتِيمَ فَلَا تَقْهَرْ
বাংলা উচ্চারণ
ফা অম মাল য়াতীমা ফালা তাকহার
বাংলা অর্থ
সুতরাং আপনি এতীমের প্রতি কঠোর হবেন না;
আয়াত 10
وَأَمَّا ٱلسَّآئِلَ فَلَا تَنْهَرْ
বাংলা উচ্চারণ
ওা অম মাস সাইলা ফালা তানহার
বাংলা অর্থ
সওয়ালকারীকে ধমক দেবেন না।
আয়াত 11
وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ
বাংলা উচ্চারণ
ওা অমমা বি নিমাতি রাববিকা ফাহাদ দিথ
বাংলা অর্থ
এবং আপনার পালনকর্তার নেয়ামতের কথা প্রকাশ করুন।