আয়াত 1بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ ٱقْرَأْ بِٱسْمِ رَبِّكَ ٱلَّذِى خَلَقَ
বাংলা উচ্চারণ
ইকরা বিসমি রাব বিকাল লাযী খালাক
বাংলা অর্থ
পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন
আয়াত 2خَلَقَ ٱلْإِنسَٰنَ مِنْ عَلَقٍ
বাংলা উচ্চারণ
খালাকাল ইনসানা মিন অলাক
বাংলা অর্থ
সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে।
আয়াত 3ٱقْرَأْ وَرَبُّكَ ٱلْأَكْرَمُ
বাংলা উচ্চারণ
ইকরা ওা রাব বুকাল অকরাম
বাংলা অর্থ
পাঠ করুন, আপনার পালনকর্তা মহা দয়ালু,
আয়াত 4ٱلَّذِى عَلَّمَ بِٱلْقَلَمِ
বাংলা উচ্চারণ
অল লাযী অললামা বিল কালাম
বাংলা অর্থ
যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন,
আয়াত 5عَلَّمَ ٱلْإِنسَٰنَ مَا لَمْ يَعْلَمْ
বাংলা উচ্চারণ
অল লামাল ইনসানা মা লাম য়ালাম
বাংলা অর্থ
শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না।
আয়াত 6كَلَّآ إِنَّ ٱلْإِنسَٰنَ لَيَطْغَىٰٓ
বাংলা উচ্চারণ
কাললা ইননাল ইনসানা লায়াতঘা
বাংলা অর্থ
সত্যি সত্যি মানুষ সীমালংঘন করে,
আয়াত 7أَن رَّءَاهُ ٱسْتَغْنَىٰٓ
বাংলা উচ্চারণ
অররা আহুস তাঘনা
বাংলা অর্থ
এ কারণে যে, সে নিজেকে অভাবমুক্ত মনে করে।
আয়াত 8إِنَّ إِلَىٰ رَبِّكَ ٱلرُّجْعَىٰٓ
বাংলা উচ্চারণ
ইনননা ইলা রাববিকার রুজা
বাংলা অর্থ
নিশ্চয় আপনার পালনকর্তার দিকেই প্রত্যাবর্তন হবে।
আয়াত 9أَرَءَيْتَ ٱلَّذِى يَنْهَىٰ
বাংলা উচ্চারণ
অরাইতাল লাযী য়ানহা
বাংলা অর্থ
আপনি কি তাকে দেখেছেন, যে নিষেধ করে
আয়াত 10عَبْدًا إِذَا صَلَّىٰٓ
বাংলা উচ্চারণ
অবদান ইযা সাললা
বাংলা অর্থ
এক বান্দাকে যখন সে নামায পড়ে?
আয়াত 11أَرَءَيْتَ إِن كَانَ عَلَى ٱلْهُدَىٰٓ
বাংলা উচ্চারণ
অরাইতা ইন কানা অলাল হুদা
বাংলা অর্থ
আপনি কি দেখেছেন যদি সে সৎপথে থাকে।
আয়াত 12أَوْ أَمَرَ بِٱلتَّقْوَىٰٓ
বাংলা উচ্চারণ
ঔ অমারা বিত তাকওা
বাংলা অর্থ
অথবা খোদাভীতি শিক্ষা দেয়।
আয়াত 13أَرَءَيْتَ إِن كَذَّبَ وَتَوَلَّىٰٓ
বাংলা উচ্চারণ
অরাইতা ইন কায যাবা ওা তা ওাললা
বাংলা অর্থ
আপনি কি দেখেছেন, যদি সে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়।
আয়াত 14أَلَمْ يَعْلَم بِأَنَّ ٱللَّهَ يَرَىٰ
বাংলা উচ্চারণ
অলাম য়ালাম বিঅন নাল লাহা য়ারা
বাংলা অর্থ
সে কি জানে না যে, আল্লাহ দেখেন?
আয়াত 15كَلَّا لَئِن لَّمْ يَنتَهِ لَنَسْفَعًۢا بِٱلنَّاصِيَةِ
বাংলা উচ্চারণ
কাললা লা ইললাম য়ানতাহি লা নাসফাম বিন নাসিয়াহ
বাংলা অর্থ
কখনই নয়, যদি সে বিরত না হয়, তবে আমি মস্তকের সামনের কেশগুচ্ছ ধরে হেঁচড়াবই-
আয়াত 16نَاصِيَةٍۢ كَٰذِبَةٍ خَاطِئَةٍۢ
বাংলা উচ্চারণ
নাসিয়াতিন কাযি বাতিন খাতিয়াহ
বাংলা অর্থ
মিথ্যাচারী, পাপীর কেশগুচ্ছ।
আয়াত 17فَلْيَدْعُ نَادِيَهُۥ
বাংলা উচ্চারণ
ফাল য়াদু নাদিয়াহ
বাংলা অর্থ
অতএব, সে তার সভাসদদেরকে আহবান করুক।
আয়াত 18سَنَدْعُ ٱلزَّبَانِيَةَ
বাংলা উচ্চারণ
সানাদ উয যাবানিয়াহ
বাংলা অর্থ
আমিও আহবান করব জাহান্নামের প্রহরীদেরকে
আয়াত 19كَلَّا لَا تُطِعْهُ وَٱسْجُدْ وَٱقْتَرِب ۩
বাংলা উচ্চারণ
কাললা; লা তুতিহু ওাসজুদ ওাকতারিব
বাংলা অর্থ
কখনই নয়, আপনি তার আনুগত্য করবেন না। আপনি সেজদা করুন ও আমার নৈকট্য অর্জন করুন।