☾ আল-কোরআন
সূরা 98 · মাদানী

আল-বাইয়্যিনাহ البينة

Al-Bayyinah · 8 আয়াত
← তালিকায় ফিরুন
আয়াত 1
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ لَمْ يَكُنِ ٱلَّذِينَ كَفَرُوا۟ مِنْ أَهْلِ ٱلْكِتَٰبِ وَٱلْمُشْرِكِينَ مُنفَكِّينَ حَتَّىٰ تَأْتِيَهُمُ ٱلْبَيِّنَةُ
বাংলা উচ্চারণ
লাম য়া কুনিল লাযীনা কাফারু মিন অহলিল কিতাবি ওাল মুশরি কীনা মুন ফাক কীনা হাততা তাতিয়া হুমুল বায়য়িনাহ
বাংলা অর্থ
আহলে-কিতাব ও মুশরেকদের মধ্যে যারা কাফের ছিল, তারা প্রত্যাবর্তন করত না যতক্ষণ না তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসত।
আয়াত 2
رَسُولٌۭ مِّنَ ٱللَّهِ يَتْلُوا۟ صُحُفًۭا مُّطَهَّرَةًۭ
বাংলা উচ্চারণ
রাসূলুম মিনাল লাহি য়াতলু সুহুফাম মুতাহহারাহ
বাংলা অর্থ
অর্থাৎ আল্লাহর একজন রসূল, যিনি আবৃত্তি করতেন পবিত্র সহীফা,
আয়াত 3
فِيهَا كُتُبٌۭ قَيِّمَةٌۭ
বাংলা উচ্চারণ
ফীহা কুতুবুন কৈয়িমাহ
বাংলা অর্থ
যাতে আছে, সঠিক বিষয়বস্তু।
আয়াত 4
وَمَا تَفَرَّقَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَٰبَ إِلَّا مِنۢ بَعْدِ مَا جَآءَتْهُمُ ٱلْبَيِّنَةُ
বাংলা উচ্চারণ
ওা মা তাফাররাকাল লাযীনা ঊতুল কিতাবা ইললা মিম বাদি মা জাঅত হুমুল বৈয়য়িনাহ
বাংলা অর্থ
অপর কিতাব প্রাপ্তরা যে বিভ্রান্ত হয়েছে, তা হয়েছে তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পরেই।
আয়াত 5
وَمَآ أُمِرُوٓا۟ إِلَّا لِيَعْبُدُوا۟ ٱللَّهَ مُخْلِصِينَ لَهُ ٱلدِّينَ حُنَفَآءَ وَيُقِيمُوا۟ ٱلصَّلَوٰةَ وَيُؤْتُوا۟ ٱلزَّكَوٰةَ ۚ وَذَٰلِكَ دِينُ ٱلْقَيِّمَةِ
বাংলা উচ্চারণ
ওা মা উমিরূ ইললা লিয়াবু দুল লাহা মুখলিসীনা লাহুদদীনা হুনা ফাঅ ওা য়ুকীমুস সালাহতা ওা য়ুতুয যাকাতা; ওা যালিকা দীনুল কৈয়িমাহ
বাংলা অর্থ
তাদেরকে এছাড়া কোন নির্দেশ করা হয়নি যে, তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহর এবাদত করবে, নামায কায়েম করবে এবং যাকাত দেবে। এটাই সঠিক ধর্ম।
আয়াত 6
إِنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ مِنْ أَهْلِ ٱلْكِتَٰبِ وَٱلْمُشْرِكِينَ فِى نَارِ جَهَنَّمَ خَٰلِدِينَ فِيهَآ ۚ أُو۟لَٰٓئِكَ هُمْ شَرُّ ٱلْبَرِيَّةِ
বাংলা উচ্চারণ
ইননাল লাযীনা কাফারু মিন অহলিল কিতাবি ওাল মুশরি কীনা ফী নারি জাহান নামা খালি দীনা ফীহা; উলাইকা হুম শার রুল বা রীয়াহ
বাংলা অর্থ
আহলে-কিতাব ও মুশরেকদের মধ্যে যারা কাফের, তারা জাহান্নামের আগুনে স্থায়ীভাবে থাকবে। তারাই সৃষ্টির অধম।
আয়াত 7
إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ أُو۟لَٰٓئِكَ هُمْ خَيْرُ ٱلْبَرِيَّةِ
বাংলা উচ্চারণ
ইননাল লাযীনা আমানু ওা অমিলুস সালিহাতি উলৈকা হুম খৈরুল বারীয় য়াহ
বাংলা অর্থ
যারা ঈমান আনে ও সৎকর্ম করে, তারাই সৃষ্টির সেরা।
আয়াত 8
جَزَآؤُهُمْ عِندَ رَبِّهِمْ جَنَّٰتُ عَدْنٍۢ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ خَٰلِدِينَ فِيهَآ أَبَدًۭا ۖ رَّضِىَ ٱللَّهُ عَنْهُمْ وَرَضُوا۟ عَنْهُ ۚ ذَٰلِكَ لِمَنْ خَشِىَ رَبَّهُۥ
বাংলা উচ্চারণ
জাযাউহুম ইনদা রাববিহিম জান নাতু অদনিন তাজরী মিন তাহতিহাল অন হারু খালিদীনা ফীহা অবাদা; রাদিয়য়াললাহু অনহুম ওা রা দু অন যালিকা লিমান খাশিয়া রাববাহ.
বাংলা অর্থ
তাদের পালনকর্তার কাছে রয়েছে তাদের প্রতিদান চিরকাল বসবাসের জান্নাত, যার তলদেশে নির্ঝরিণী প্রবাহিত। তারা সেখানে থাকবে অনন্তকাল। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। এটা তার জন্যে, যে তার পালনকর্তাকে ভয় কর।