☾ আল-কোরআন
সূরা 99 · মাদানী

আয-যিলযাল الزلزلة

Az-Zalzalah · 8 আয়াত
← তালিকায় ফিরুন
আয়াত 1
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ إِذَا زُلْزِلَتِ ٱلْأَرْضُ زِلْزَالَهَا
বাংলা উচ্চারণ
ইযা যুল যিলাতিল অরদু যিল যালাহা
বাংলা অর্থ
যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে,
আয়াত 2
وَأَخْرَجَتِ ٱلْأَرْضُ أَثْقَالَهَا
বাংলা উচ্চারণ
ওা অখ রাজাতিল অরদু অথকালাহা
বাংলা অর্থ
যখন সে তার বোঝা বের করে দেবে।
আয়াত 3
وَقَالَ ٱلْإِنسَٰنُ مَا لَهَا
বাংলা উচ্চারণ
ওা কালাল ইনসানু মা লাহা
বাংলা অর্থ
এবং মানুষ বলবে, এর কি হল ?
আয়াত 4
يَوْمَئِذٍۢ تُحَدِّثُ أَخْبَارَهَا
বাংলা উচ্চারণ
য়াওমা ইযিন তুহাদ দিথু অখবারাহা
বাংলা অর্থ
সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে,
আয়াত 5
بِأَنَّ رَبَّكَ أَوْحَىٰ لَهَا
বাংলা উচ্চারণ
বিঅননা রাববাকা অওহা লাহা
বাংলা অর্থ
কারণ, আপনার পালনকর্তা তাকে আদেশ করবেন।
আয়াত 6
يَوْمَئِذٍۢ يَصْدُرُ ٱلنَّاسُ أَشْتَاتًۭا لِّيُرَوْا۟ أَعْمَٰلَهُمْ
বাংলা উচ্চারণ
য়াওমা ইযিয় য়াস দুরুন নাসু অশ তাতাল লিয়ুরাও অমালাহুম
বাংলা অর্থ
সেদিন মানুষ বিভিন্ন দলে প্রকাশ পাবে, যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হয়।
আয়াত 7
فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًۭا يَرَهُۥ
বাংলা উচ্চারণ
ফামৈয় য়ামাল মিথকালা যাররাতিন খৈ রৈয়য়ারাহ
বাংলা অর্থ
অতঃপর কেউ অণু পরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে
আয়াত 8
وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍۢ شَرًّۭا يَرَهُۥ
বাংলা উচ্চারণ
ওা মৈয়য়ামাল মিথকালা যাররাতিন শাররৈয়য়ারাহ
বাংলা অর্থ
এবং কেউ অণু পরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে।